Kolkata

পুরনিগম ভোট পিছলে তাতে রাজ্যের সম্মতি আছে

পুরনিগম ভোট পিছলে তাতে রাজ্যের সম্মতি আছে

করোনা আবহে রাজ্যের চার কেন্দ্রে পুরোনিগম ভোট নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। চার কেন্দ্রের পুরভোট যে আগামী ২২ তারিখ হচ্ছে না তা আরও স্পষ্ট হয়ে গেল। কারণ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে, ভোট পিছলে তাদের আপত্তি নেই। অর্থাৎ চারটি পুরনিগমে নির্বাচন পিছিয়ে দিতে সায় দিল নবান্ন। এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন বলে জানা গিয়েছে। আগামী ২২ জানুয়ারি বিধান নগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে পুরভোট হওয়ার কথা। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে প্রথম থেকেই এই নির্বাচন নিয়ে বিরোধিতা করেছে বিরোধীরা। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে মামলা হয়েছে যার একাধিকবার শুনানি হয়েছে। তবে ভোট পিছনো নিয়ে নির্বাচন কমিশন এবং…
Read More
বুস্টার ডোজ নিয়ে সতর্কবার্তা

বুস্টার ডোজ নিয়ে সতর্কবার্তা

করোনা সংক্রমণকে রোধ করতে প্রধান উপায় হলো ভ্যাকসিন। তাই বাড়তে থাকা ওমিক্রন সংক্রমণের আবহে দেশজুড়ে শুরু হয়েছে বুস্টার ভ্যাকসিন ডোজ দেওয়া। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, ৬০ বছরের ঊর্ধ্বদের এবং যাদের কোমরবিডিটি রয়েছে, তাদের এই ডোজ দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় বুস্টার ডোজ দেওয়ার জন্য সেন্টার রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তথ্য দেওয়াও আছে। কিন্তু এই বুস্টার ডোজ নিয়েও ইতিমধ্যে প্রতারণা চক্র ফাঁদা হয়ে গিয়েছে একদল অসাধুদের। যা নিয়ে সতর্ক করল খোদ কলকাতা পুলিশ। এদিন সোশ্যাল মিডিয়াতে এই ইস্যুতে সকলকে সচেতন করার জন্য বার্তা দেন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা। তিনি জানান, বুস্টার ডোজ দেওয়ার কথা…
Read More
সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হচ্ছে নীলরতন হাসপাতালে

সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হচ্ছে নীলরতন হাসপাতালে

ধীরে ধীরে আবার আগের জায়গায় পৌছাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পরিষেবা কী ভাবে চালু রাখা যাবে তাই নিয়ে এখন চিন্তার শেষ নেই নীলরতন সরকার হাসপাতালের। কারণ একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ১৯৮ জন! কোভিড পজিটিভের মধ্যে চিকিৎসক, নার্স, পিজিটি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যাই প্রায় ১০০। তাই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা চালু রাখা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। রোগীদের চিকিৎসা কারা করবেন, তাই নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এত বেশি চিকিৎসক আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই রোগী পরিষেবা নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। কী ভাবে হাসপাতাল চালু রাখা হবে, তা নিয়ে ভাবনা, চিন্তা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আপাতত কিছু পরিষেবা বন্ধ রাখতে…
Read More
সরকারের খরচ কমাতে নয়া নির্দেশিকা

সরকারের খরচ কমাতে নয়া নির্দেশিকা

করোনা সংক্রমণের পরিস্থিতিতে ব্যয় বাড়ছে রাজ্য সরকারের তরফে৷ সরকারি প্রকল্পের খরচ মেটাতে এমনিতেই টান পড়েছে কোষাগারে৷ তার উপর করোনা পরিস্থিতি বেড়েছে বাড়তি খরচ৷ এমতাবস্থায় সরকারি ব্যয়ে রাশ টানটে সরকারি দফতর ও সরকারি সংস্থাগুলির খরচের উপর অতিরিক্ত বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ এই মর্মে রাজ্য অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে৷ তবে এই বিধি নিষেধের আওতায় রাখা হবে না কোনও সরকারি প্রকল্পকে৷ কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্ণীর ভাণ্ডার–সহ যাবতীয় সামাজিক প্রকল্পের উপর কোনও প্রভাব পড়বে না৷ বিধিনিষেধের আওতাভুক্ত হবে না সরকারি কর্মীদের বেতন, ভাতা৷ কোপ পড়বে না পেনশনেও৷  কিন্তু কী ভাবে রাশ টানা হবে সরকারি খরচে?  সরকারি…
Read More
বাজার দরের সাথে সাথে ঊর্দ্ধমুখী চালের দাম

বাজার দরের সাথে সাথে ঊর্দ্ধমুখী চালের দাম

করোনা আবহে দিন দিন ঊর্দ্ধমুখী হচ্ছে বাজার দর৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি চালের দামেও আগুন৷ মিনিকেট থেকে গোবিন্দভোগ, গত এক মাসে দাম বেড়েছে বিভিন্ন চালের৷ বাজারে চাল কিনতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের৷ আগামী দুই-তিন মাসের মধ্যে দাম কমার সম্ভাবনাও দেখছেন না বিক্রেতারা৷ বেশ কিছু দিন ধরেই অগ্নিমূল্য সবজির বাজার৷ এবার কি ভাতটুকুও শান্তিতে খেতে পারবে না মধ্যবিত্ত মানুষ? বিক্রেতারা বলছেন, গত এক মাসে প্রায় সব ধরনের চালের দামই অনেকটা বেড়ে গিয়েছে৷ চালের খুচরো বাজারে চালের দর দেখলে বোঝা যাবে, গত এক মাসে প্রায় সব ধরনের চালের চামই বৃদ্ধ পেয়েছে৷  এক মাস আগে মিনিকেট চালের দাম ছিল ৩৪-৩৫ টাকা কেজি, বর্তমানে তা…
Read More
করোনা পরিস্থিতিতে বাড়ছে কলকাতার বায়ুদূষণ

করোনা পরিস্থিতিতে বাড়ছে কলকাতার বায়ুদূষণ

দেশের রাজধানী দিল্লির বায়ু দূষণ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে আগেও৷ দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক অবস্থায় রয়েছে দিল্লির দূষণ৷ কিন্তু এবার বায়ু দূষণের নিরিখে দিল্লিকেও ছাপিয়ে গেল কলকাতা৷ কলকাতার বিভিন্ন জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের পরিমাণ ৩০০ ছাড়িয়ে গিয়েছে৷ গোটা বিষয়টি উদ্বেগজনক বল উল্লেখ করেছেন চিকিৎসকরা৷ দূষণ কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীদের একাংশ৷  করোনাকালে কলকাতায় বায়ুদূষণ নিয়ে বাড়ল উদ্বেগ৷ এখনই ব্যবস্থা না নিলে আগামী দিন ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে বলে সতর্ক করলেন পরিবেশবিদরা৷ গত কয়েকদিন ধরেই শহরে চিত্রটা কিছুট ঝাপসা৷ অনেকেই মনে করছিলেন হয়তো শহরকে ঢেকে রেখেছে কুয়াশা৷ কিন্তু সত্যিটা তা নয়৷ এর নেপথ্যে রয়েছে ধোঁয়াশা৷ এয়ার কোয়ালিটি…
Read More
রাজ্য সরকারের তরফে শিথিল করা হলো কিছু বিধিনিষেধ

রাজ্য সরকারের তরফে শিথিল করা হলো কিছু বিধিনিষেধ

রাজ্য জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধে বড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। গত ৩ তারিখ থেকে নতুন করে বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই বন্ধ করা হয়েছিল সেলুন, স্পা, জিম, বিউটিপার্লার। লোকাল ট্রেনের শেষ সময় সন্ধে ৭ টা নির্ধারণ করা হলেও পরে অবশ্য তা পরিবর্তন করা হয়। এবার সেলুন এবং পার্লারের ক্ষেত্রে নিয়মের বদল আনা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে তা খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে। নিয়মের বদল আনা হলেও কোভিড বিধি সম্পূর্ণ মানতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্পষ্টভাবে জানান হয়েছে, সেলুন-পার্লার খুললেও নির্দিষ্ট কোভিড বিধি মানতে হবে।…
Read More
ছোটদের টিকাকরণের অনুমতি চায় রাজ্য

ছোটদের টিকাকরণের অনুমতি চায় রাজ্য

রাজ্যে হুঁ হুঁ করে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরাও৷ রাজ্যের ৬৯.২ শতাংশ শিশুই আক্রান্ত ওমিক্রনে৷ প্রতিদিন যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তখন ১২ উর্ধ্ব কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি পেতে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে কেন্দ্রের কাছে দরবার করার অনুরোধ জানিয়েছেন কলকাতার মেয়র৷  কোভিড সংক্রমণ রুখতে ১২ ঊর্ধ্বদের টিকা দেওয়ার সপক্ষে সওয়াল করেছেন মেয়র৷ তিনি বলেন, “বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু) ১২ ঊর্ধ্বদের টিকাকরণের অনুমতি দিয়েছে। তাহলে কেন ১৫ বছর থেকে টিকা দেওয়ার অনুমতি দিল কেন্দ্র? পৃথিবীর বিভিন্ন দেশে ৬০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ প্রায় সম্পূর্ণ৷ কিশোর-কিশোরীদেরও টিকাকরণ…
Read More
আপাতত স্থগিত রাখা হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

আপাতত স্থগিত রাখা হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

জলের স্রোতের মতো রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কোভিডের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হচ্ছে। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী, কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় সহ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এমনিতেই রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা এবং তার নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে কলকাতা চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা হয়েছিল। কিন্তু একের পর এক অভিনেতা এবং কলাকুশলী ভাইরাস আক্রান্ত হওয়ায় তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কোভিড পজিটিভ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। টুইটে তিনি নিজেই জানিয়েছেন এই কথা। মৃদু উপসর্গ থাকায় তিনি…
Read More
বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

এইমুহুর্তে রাজ্যের কোভিড পরিস্থিতি ফিরে আসছে আবার আগের পরিস্থিতি। চিন্তা বাড়ছে রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা এবং তার নয়া প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যেই বঙ্গে কোভিড বিধি আরোপ করেছে নবান্ন। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। আরও কড়া বিধিনিষেধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, অনেকেই কথা শুনছেন না, মাস্ক পরছেন না। রাস্তায় মাস্ক ছাড়া ঘুরছেন, শুধু কোথাও খেতে যাওয়ার আগে বা ঢোকার আগে মাস্ক পরে নিচ্ছেন নাহলে ঢুকতে পারবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই প্রেক্ষিতেই…
Read More
একের পর এক করোনা আক্রান্ত সোনু, রাজ-শুভশ্রী, সানা

একের পর এক করোনা আক্রান্ত সোনু, রাজ-শুভশ্রী, সানা

আরো একবার নতুন বছরের শুরুতে ত্রাস বাড়ছে করোনা সংক্রমণের৷ আক্রান্ত হচ্ছেন একের পর এক৷ বাবার পর এবার মেয়ে৷ এবার করোনা পজেটিভ সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়৷ আজই করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে তাঁর৷ ডবল ডোজ নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন সানা৷ গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছোট কাকা, খুরতুতো ভাই ও ভ্রাতৃবধূ করোনা আক্রান্ত হয়েছেন৷ গতকালের পর ফের করোনার হানা বেহালার বীরেনরায় রোডের বাড়িতে৷ করোনা আক্রান্ত হলেন সানা তবে মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনেই রয়েছেন সৌরভ-কন্যা৷ চিকিৎসক সপ্তর্ষি বাসুর পরামর্শে তাঁর চিকিৎসা চলছে৷ সানার হালকা জ্বর রয়েছে বলে জানা গিয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা গুরুতর নয় বলেই খবর৷ এদিকে ডবল ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন…
Read More
করোনা আবহে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

করোনা আবহে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্য জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায় চিন্তিত রাজ্য সরকার। চিকিৎসকরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে করোনা তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই সময় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে চিন্তা বেশি দুঃস্থদের নিয়ে। কী ভাবে সহায়তা পাবেন তারা, কী ভাবে হবে খাবারের জোগান? এই সমস্যা সমাধানে উদ্যোগ নিল নবান্ন। সিদ্ধান গ্রহণ করা হয়েছে যে, দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসা হবে। এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবারই সব জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এখন প্রশ্ন হল, কী খাবারের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। জানা গিয়েছে, মূলত প্যাকেটজাত খাবার পাঠানো হবে দুঃস্থদের জন্য। তাতে…
Read More
ফের একবার করোনা আক্রান্ত হলেন বাবুল

ফের একবার করোনা আক্রান্ত হলেন বাবুল

আরো একবার করোনার করাল থাবা বসাল তার জীবনে। ফের করোনা আক্রান্ত প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সপরিবার করোনায় আক্রান্ত হলেন হয়েছেন তিনি। এমনকী তাঁর কর্মচারীরাও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তৃণমূল নেতা। পাশপাশি, বর্তমানে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি।  বাবুলের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল এবং স্ত্রী রচনা। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তাঁর বাবা এবং স্ত্রী৷ বাবুলের বাবার বয়স ৮৪ বছর৷ বয়সজনিত কারণে বাবাকে নিয়ে উদ্বেগ…
Read More
বর্ষবরণের রাতে কড়া নজরদারি

বর্ষবরণের রাতে কড়া নজরদারি

বর্ষবরণের দিন মহানগরী জুড়ে চারিদিকে ছিল কড়া নজরদারির নির্দেশ। বর্ষবরণের রাতে শহরের সব জায়গায় চলেছে পুলিশি অভিযান। এই অভিযানের ফলে হাজারের বেশি মামলা দায়ের হয়েছে, ৫০০-র বেশি গ্রেফতারি হয়েছে। করোনা বিধি ভাঙা থেকে শুরু করে শ্লীলতাহানি, বেপরোয়া বাইক-গাড়িকে আটক, বেআইনি মদ উদ্ধারের মত একাধিক মামলা দায়ের হয়েছে। আবার সব মিলিয়ে মোট ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাফিক আইন ভাঙায় মোট ১ হাজার ২২৩ টি মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর। উৎসবের মরশুমে কলকাতায় সকাল থেকে রাত পর্যন্ত কড়া নজরদারি চলছে পুলিশের। রাত তো ছিলই, পরেরদিন সকাল থেকেও নানা জায়গায় পুলিশি টহল দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৪৭…
Read More