18
Jan
বিগত দু বছরের বেশি সময় করোনা সংক্রমনের প্রভাবে এবং লকডাউনের প্রভাবে চাপ পড়েছে রাজ্যের অর্থনীতির ওপর। তার উপর রয়েছে কেন্দ্রের ‘অসহযোগিতা’৷ তা সত্ত্বেও রাজ্যের মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্পগুলিকে জিইয়ে রাখতে জনমুখী বাজেটের প্রস্তুতি শুরু করল নবান্ন৷ সামাজিক সুরক্ষা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, নারী সশক্তিকরণ, মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার মতো প্রকল্পগুলির বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিল অর্থদফতর। এই মুহূর্তে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার৷ এই প্রকল্পের জন্য মাসে রাজ্যের কোষাগার থেকে ব্যয় হয় সাত হাজার কোটি টাকা৷ ফলে এই প্রকল্প খাতে বরাদ্দ বৃদ্ধি বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে৷ পাশাপাশি অন্যান্য আর্থিক প্রকল্পগুলির ব্যয় বরাদ্দ বারানোর চিন্তাভাবনাও করা হচ্ছে৷ উল্লেখ্য,…
