17
Dec
ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ দেশের পর এবার রাজ্যেও হানা দিয়েছিল ওমিক্রনের সংক্রমণ৷ উদ্বেগ বাড়িয়ে বুধবার হদিশ মিলেছিল রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত বালকের৷ এক দিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এল নেগেটিভ৷ শুধু ৭ বছরের ওই বালকই নয়, তার গোটা পরিবারের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ একথা জানান মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক৷ বুধবার প্রথম জানান যায় রাজ্যে ৭ বছরের এক বালক ওমিক্রন আক্রান্ত৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় ফিরেছে তার পরিবার৷ ওই বালকের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু সে ছিল মালদহের কালিয়াচকের বালিয়াডাঙায় মামার বাড়িতে। হায়দরাবাদ থেকে রিপোর্ট আসার পরেই বালিয়াডাঙায় পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা৷ গতকালই…
