Kolkata

আচমকাই বাজারে হানা দিল ইবি

আচমকাই বাজারে হানা দিল ইবি

সবজি কিনতে গিয়ে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তদের। বাজারে গিয়ে কার্যত সামান্য পরিমাণ সবজি কিনে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। কারণ, ঢ্যাঁরসও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকা! পিফা ৫০ টাকা! বেগুন ১২০ টাকা! মাছ থেকে ফল বাজারের হালও তথৈবচ! কেন বাজারে আগুন ছুটছে, কি তার কারণ- সেটা জানতেই এবার সকালে একাধিক মার্কেটে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা৷ কথা বললেন, ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে৷ বোঝার চেষ্টা করলেন, অগ্নিমূল্যের প্রধান কারণ কী? আচমকায় এদিন সকালে বিভিন্ন মার্কেটে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ ইবি সূত্রের খবর, কালোবাজারি রুখতেই এই হানা৷ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের  ইন্সপেক্টর সেখ হাবিবুল হাসান বলেন, ‘‘এখন থেকে নিয়মিত বিভিন্ন বাজারে তল্লাশি চালানো হবে৷…
Read More
অসম্পূর্ণ রয়ে গেছে লক্ষীর ভান্ডারের বহু আবেদনপত্র

অসম্পূর্ণ রয়ে গেছে লক্ষীর ভান্ডারের বহু আবেদনপত্র

রাজ্য সরকারের ঘোষণার পর থেকে শুরু হয়েছে লক্ষীর ভান্ডারের আবেদন গ্রহণের কাজ। যার মধ্যে বহু আবেদন পত্র রয়ে গেছে অসম্পূর্ণ। প্রায় ৩৫ লক্ষ আবেদন অসম্পূর্ণ বলে জানা গিয়েছে যা নিয়ে চিন্তায় রয়েছে নবান্ন। তথ্য অনুযায়ী, প্রায় ১ লক্ষের বেশি আবেদনকারীর নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট! এদিকে আবেদন জমা পড়েছে প্রায় দেড় কোটির কিছু বেশি। সব মিলিয়ে প্রকল্পের কাজে গতি বাড়াতে পারছে না সরকার। এক্ষেত্রে প্রয়োজনে আবেদনকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করার ভাবনা করছে নবান্ন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। আগেই জানা গিয়েছিল যে, নথি সংক্রান্ত সমস্যার জন্য এই প্রকল্পের গতি শ্লথ হয়েছিল।  ষষ্ঠীর দিন…
Read More
তবে কি এবার দল বদল করতে পারেন অঞ্জনা বসু?

তবে কি এবার দল বদল করতে পারেন অঞ্জনা বসু?

বাড়ছে দল বদলের জল্পনা৷ রাজনৈতিক মহলে তিনি পরিচিত মুকুল সেনাপতি হিসাবে৷ এক সময় মুকুল রায়ের পথ অনুসরণ করেই তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন তিনি৷ কিন্তু বিধানসভা ভোটে বিধাননগর কেন্দ্রে তৃণমূলের সুজিত বসুর কাছে পরাজিত হন সব্যসাচী দত্ত৷ এর পর অবশ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিন ঘরওয়াপাসি হয়েছে তাঁর৷ সব্যসাচীর ঘরে ফেরার কথা ঘোষণা করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে তিনি ভিত পাকা করেই তৃণমূলে ফিরছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত৷ আর সেই সব্যসাচী দত্তের বাড়িতেই এবার দেখা গেল বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসুকে৷ বুধবার সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে লক্ষ্মীপুজোয় যান অভিনেত্রী অঞ্জনা বসু। সদ্য তৃণমূলে ঘরওয়াপাসি করা নেতার বাড়িতে বিজেপি নেত্রীর উপস্থিতি…
Read More
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে নবান্নের তরফে কড়া নির্দেশ

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে নবান্নের তরফে কড়া নির্দেশ

সদ্য মাত্রই রাজ্যের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করা হয় রাজ্য সরকারের তরফে৷ এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে তৎপর রাজ্য সরকার৷ প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে ব্যাংকগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে ঋণ পাওয়ার সংখ্যা বাড়ে সেই জন্য ক্রমাগত ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ প্রতিটি জেলা শাসককে জেলা সমবায় ব্যাঙ্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও মুখ্যসচিব৷ এ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও প্রকল্পটির সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের এই প্রকল্পে ৪ শতাংশ সুদে দশ লক্ষ টাকা…
Read More
বন্ধ হতে পারে ট্রাম পরিষেবা

বন্ধ হতে পারে ট্রাম পরিষেবা

কলকাতার এক প্রাচীন ঐতিহ্যের মধ্যে পরে ট্রাম। ইতিহাসকে সাক্ষী রেখে আজও কলকাতার বুক চিড়ে ছুটে চলে ট্রাম৷ কিন্তু ধীরে ধীরে খাস কলকাতা থেকে লুপ্ত হয়ে যাচ্ছে এই ট্রাম৷ কিন্তু ধীর গতির ট্রামের জন্য যানজট নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় ট্রাফিক পুলিশকে৷ এই যানজট নিয়ন্ত্রণেই এবার শ্যামবাজার পাঁচ মাথা ও শিয়ালদহ ফ্লাইওভার সহ কলকাতার ২৪টি এলাকা থেকে পরিবেশ বান্ধব ট্রামকে চিরবিদায় জানাতে চাইছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের প্রস্তাব, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ট্রাম লাইন তুলে দেওয়া হোক৷ বদলে সেখানে পার্কিং স্পেস তৈরি করে কলকাতা পুরসভাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এই সংযোগ স্থলকে কেন্দ্র করে উল্টোডাঙ্গা রোড ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়…
Read More
চলতি বছর পূজাতেও বাজিতে নিষেধাজ্ঞার আর্জি

চলতি বছর পূজাতেও বাজিতে নিষেধাজ্ঞার আর্জি

আসন্ন দুর্গা পূজার পরই কালী পুজো। এই সময়ই শুরু হবে চারদিকে বাজি ফাটানোর ধুম। তাই এবার কালীপুজো সময় বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়েরের আবেদন। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ভ্যাকেশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, গতবছর কোভিড পরিস্থিতিতে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। গত বছর কালীপুজো, দীপাবলি, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো পর্যন্ত গোটা উৎসবের মরশুমে সম্পূর্ণভাবে বাজি নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। সারা রাজ্য জুড়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাজি কেনা, বিক্রি ও ফাটানো নিষিদ্ধ করেছিল আদালত। পাশাপাশি প্রতিমা বিসর্জনেও আলোকসজ্জা বা বাজি ব্যবহার করা চলবে না…
Read More
আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

সদ্যই মাত্র ঘোষিত হয়েছে উপনির্বাচনের প্রথম পর্বের নির্বাচনের ফলাফল। এরই মাঝে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর পুজো শেষ হলেই আবার নির্বাচনের দামামা বেজে যাবে রাজ্যে। রয়েছে চার কেন্দ্রের উপনির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ আরও বেড়ে গেল কারণ তৃণমূল এবং বিজেপি দুই দলই তাঁদের তারকা প্রচারকদের নাম ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। আগামী ৩০ অক্টোবর এই উপনির্বাচনগুলি হতে চলেছে। তার আগেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠল স্বাভাবিক নিয়মে।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দলের ২০ জন তারকা প্রচারকের তালিকা মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠিয়েছেন। সেই তালিকায় রয়েছেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ…
Read More
খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

সূচনা হয়েছে দেবীপক্ষের। চারদিকে চলছে ছুটির আমেজ। এরই মাঝে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য। আজ শুক্রবার অফিস হয়েই ছুটি পড়ে যাবে সরকারি অফিসে৷ রাজ্য সরকারের কর্মচারীরা এবছর টানা ১৬ দিন পুজোর ছুটি পাচ্ছেন। আগামীকাল থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন তাঁরা। অফিস খুলবে একেবারে লক্ষ্মীপুজোর পর৷ উৎসবের মরশুমে লম্বা ছুটি পেয়ে দারুণ খুশিতে রাজ্য সরকারের কর্মচারীরা৷ শনি ও রবিবার ধরে মোট ১৬ দিন সরকারি দফতরে ছুটি থাকবে বলে ঘোষণা করেছে নবান্ন৷ অফিসিয়ালি পুজোর ছুটি শুরু হচ্ছে পুজোর ১১ অক্টোবর৷ তবে তার আগে শনি ও রবিবার পরায় ছুটি শুরু হয়ে যাবে আগামী কাল অর্থাৎ ৯ অক্টোবর থেকে৷ তবে পুজোয় শান্তি-শৃঙ্খলা…
Read More
অবশেষে প্রতীক্ষার অবসান শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

অবশেষে প্রতীক্ষার অবসান শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

অবশেষে অবসান হলো অপেক্ষার। বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর নিজ পদে ফিরছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের ফল প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কবে শপথ নেবেন তা নিয়ে কৌতূহল বেড়েছিল। এবার সব সমস্যার সমাধান করে নিজ পদে ফিরছেন মুখ্যমন্ত্রী। আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে শপথ নেবেন জঙ্গিপুর এবং শমশেরগঞ্জের তৃণমূল বিধায়করাও। টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৭ অক্টোবর পশ্চিমবঙ্গের বিধায়ক হিসেবে বিধানসভায় শপথগ্রহণ করবেন ভবানীপুরের জয়ী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুরের জাকির হোসেন এবং শমশেরগঞ্জের আমিরুল ইসলাম। সকাল ১১টা ৪৫-এ হবে এই শপথগ্রহণ। প্রচলিত রীতি অনুযায়ী বিধায়করা বিধানসভাতেই শপথ নেন৷ বিধানসভায় তাঁকে শপথবাক্য…
Read More
তর্পনের দিন শিকেয় উঠলো করোনা বিধিনিষেধ

তর্পনের দিন শিকেয় উঠলো করোনা বিধিনিষেধ

আজ বুধবার শুরু হলো দেবী পক্ষের৷ আজ তর্পনের দিন৷ সকাল থেকেই ঘাটে ঘাটে চলছে তর্পণ৷ কিন্তু চোখে পড়ল না কোনও করোনা বিধি৷ উপচে পড়া ভিড়ে ঘেঁষাঘেষি করে দাঁড়িয়েই চলল পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা৷ এই পরিস্থিতিতিতে চিন্তা বাড়ছে সবার৷ যদিও করোনা পরিস্থিতি সামাল দিতে পর রাজ্য প্রশাসন৷ ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে নো-এন্ট্রি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট৷ কিন্তু আজ সকালে যে চিত্র দেখা গেল তা রীতিমতো উদ্বেগের৷ নেই দূরত্ব বিধি৷ মুখে নেই মাস্ক৷ করোনা আবহে গত বছরই কলকাতা পুরসভার তরফে বলা হয়েছিল ন্যূনতম ৬ ফুট দূরত্ব রেখে তর্পণ করতে হবে৷ কিন্তু দেখা গেল না সেই সবের বালাই৷  বরং ধরা পড়ল অসচেতনতার চিত্র৷    এদিকে…
Read More
পূজার জন্য নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা

পূজার জন্য নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা

আসন্ন পূজার আগে নিয়ন্ত্রিতই রয়েছে দেশের করোনা সংক্রমণ। অন্যদিকে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই কোভিড পরিস্থিতিতে নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা। কোভিড বিধির কথা মাথায় রেখে রাজ্য সরকার এবারেও বিজয়াতে রেড রোডে পুজো কার্নিভাল না করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তৃতীয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়ার কথা বলা হয়েছে। আদালতের নির্দেশ মেনে ভিড় এড়াতে তিন দিক খোলা মন্ডপে পুজো করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় আরও জানান হয়েছে, রাজ্যের কোনও পুজো মণ্ডপ জলসার আয়োজন করতে পারবে না। এদিকে আবার মণ্ডপের ভিতরেও মানতে হবে সামাজিক…
Read More
পূজায় চলবে না কোনো বাড়তি ট্রেন

পূজায় চলবে না কোনো বাড়তি ট্রেন

বড়ো ঘোষণা করা হলো রেলের তরফে। চলতি বছর পুজোর সময় রাতে কোন বাড়তি লোকাল ট্রেন চালু হবে না। স্পষ্ট করে দিল পূর্ব রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এখন যেভাবে ট্রেন চলছে পূজোর সময় ঠিক সেই ভাবেই ট্রেন চলবে। স্পেশাল ট্রেন বা বাড়তি লোকাল ট্রেন চালানোর কোনো পরিকল্পনা নেই পূর্ব রেলের। কলকাতা মেট্রো তরফে এক ঘন্টা বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হলেও সারা রাত মেট্রো চলারও কোনো পরিকল্পনা নেই। ঠিক একই ভাবে লোকাল ট্রেনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। অন্যান্য বছর যা সিদ্ধান্ত নেওয়া হয় তা এই বছর নেওয়া সম্ভব হচ্ছে না করোনাভাইরাস পরিস্থিতির জন্য। কারণ তৃতীয় ঢেউয়ের আশঙ্কা…
Read More
দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির

দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির

ভোট শুরু থেকেই শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ পর্ব৷ এরইমাঝে একাধিক অভিযোগ উঠছে বিজেপির তরফে৷ রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি৷ গেরুয়া প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, সুব্রত মুখেপাধ্যায় ও ফিরহাদ হাকিম নিজ নিজ এলাকায় বিভিন্ন বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন ও তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন৷ অন্যদিকে, কিছুক্ষণ আগে একটি টুইট করেন ফিরহাদ হাকিম৷ তিনি লেখেন, উন্নয়ন ও সমন্বয়ের স্বার্থে ভবানীপুরের মানুষ ভোট দিন৷ এটাকেই হাতিয়ার করেছে বিজেপি৷ তাদের বক্তব্য, এই আবেদনের অছিলায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ফিরহাদ হাকিম৷ তবে শুধু অভিযোগ জানিয়েই খান্ত হয়নি পদ্মশিবির৷ তাঁদের দাবি, রাজ্যের দুই মন্ত্রীকে বিধানসভা কেন্দ্রের…
Read More
শুরু হয়েছে কয়লা-কাণ্ডের শুনানি

শুরু হয়েছে কয়লা-কাণ্ডের শুনানি

শুরু হয়েছে ভোট পর্ব৷ ভবানীপুরে চলছে ভোট৷ এরই মাঝে অন্যদিকে কয়লা কাণ্ডে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ পাতিয়ালা হাউজ কোর্টে ছিল কয়লা-কাণ্ডের শুনানি৷ সেখানে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের৷ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ তবে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমেই হাজিরা দেন অভিষেক-পত্নী৷ ১১টা ৪০ নাগাদ শুনানি শুরু হয়৷ সেই সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ইডি-র অফিসার ও তাঁদের আইজীবীরা৷ উপস্থিত ছিলেন রুজিরার আইজীবীও৷ শুনানির সময় ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হন রুজিরা৷ তিনি জানান, কোভিড আবহে কলকাতা ছেড়ে বেরনো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না৷ কারণ তাঁর ছোট ছোট…
Read More