10
Jun
এই মুহূর্তে নির্বাচন ঘিরে উত্তপ্ত গোটা ত্রিপুরা। ক্রমাগত চাপ বেড়ে চলেছে গেরুয়া শিবিরে ওপর, কারণ ভোটে অংশগ্রহণ প্রার্থী মুখ্যমন্ত্রী নিজেও। প্রক্রিয়া শুরু হয়েছে জেতার লড়াইয়ের। আগামী বছরেই হবে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে চলতি মাসের ২৩ তারিখ ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। যাকে সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছে। আগরতলা, টাউন বরদোয়ালি, সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্যে আগরতলা ও টাউন বরদোয়ালি কেন্দ্র বিজেপির কাছে রীতিমতো প্রেস্টিজ ফাইট হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ টাউন বরদোয়ালি কেন্দ্রে বিজেপির প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর সঙ্গে মূল লড়াই হতে চলেছে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে আসা আশিস কুমার সাহার। একই ভাবে বিজেপি ছেড়ে কংগ্রেসে…
