politics

তবে কি এবার পিএসি  চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী

তবে কি এবার পিএসি চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী

দল বদল হলেও এখনো সংশয় রয়ে গেছে কোন দলে আছেন তিনি। খাতায় কলমে তিনি বিরোধী দলের বিধায়ক৷ সেই পরিচয়েই মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুলের বিধায়ক-পদ খারিজের আবেদন জানিয়ে সোচ্চার হয় গেরুয়া দল৷ এমন একজন বিধায়ককে কেন পিএসি-র চেয়ারম্যান করা হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। দীর্ঘ টানাপোড়েনের পর অবশ্য অসুস্থতার কারণে পিএসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মুকুল৷ সূত্রের খবর, মুকুলের জায়গায় পিএসি-র শীর্ষ পদে নিয়ে আসা হতে পারে আরও এক ‘দলবদলু’ বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। শেষ পর্যন্ত যদি এই সিদ্ধান্তই চূড়ান্ত হয়, তাহলে নতুন করে পিএসি…
Read More
এবার অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন খোদ মুখ্যমন্ত্রী

এবার অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন খোদ মুখ্যমন্ত্রী

চলতি মাসেই এক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। প্রকল্পের নাম অগ্নিপথ। এই অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পর থেকেই দেশ জুড়ে সমালোচনার ঝড়। বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের জেরে ক্ষতি হয় কেন্দ্র সরকরের কয়েক কোটি টাকার জিনিস। বিরোধীরা চরম আক্রমণ করেছে কেন্দ্রের বিজেপি সরকারকে। বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে 'ললিপপ' বলে কটাক্ষ করেছিলেন। এবার তিনি হলেন আরও আক্রমণাত্মক। আসানসোলের কর্মিসভা থেকে এই প্রকল্পের ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। মমতা এদিন সকলকে অবগত করেন যে, এই প্রকল্পে নিয়োগ হবে মাত্র ৪ বছরের জন্য। তারপর তাঁদের কারোর চাকরি থাকবে না। তবে ৪ বছর পর এই অগ্নিবীরদের চাকরি…
Read More
জয় লাভের পর আসানসোল থেকে বিজেপিকে এক হাত নিলেন মমতা

জয় লাভের পর আসানসোল থেকে বিজেপিকে এক হাত নিলেন মমতা

সম্প্রতি হওয়া উপনির্বাচনে আসানসোলে বড় রকম সাফল্য লাভ হয়েছিল রাজ্যের শাসক শিবিরের। লোকসভা উপনির্বাচনে জয় লাভের পর এই প্রথম আসানসোল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েই বিজেপিকে যেমন একহাত নিলেন ঠিক তেমনভাবেই প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্য। তাঁকে ধন্যবাদ জানিয়ে এদিন মমতা বলেন, আসানসোলের মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে, তাঁদের খামোশ করে দিয়েছে। এই জয়ের আগে পর্যন্ত আসানসোলে চলেছে বিজেপির হাওয়া। বাবুল সুপ্রিয় সাংসদ ছিলেন সেখানে। কিন্তু গত বছরই তিনি যোগ দেন তৃণমূলে। তাই এই আসানসোলের লড়াই একদিকে বিজেপির জন্য ছিল প্রত্যাবর্তনের, অন্যদিকে তৃণমূলের জন্য ছিল পরিবর্তনের। আখেরে ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা মমতা…
Read More
নজরে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন যশবন্ত

নজরে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন যশবন্ত

সম্প্রতি তার নাম এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্রতে। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তাকে নিয়ে। মাস ঘুরলেই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু গত শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন। আর আজ অর্থাৎ সোমবার বেলা ১২.১৫ মিনিটে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা। জানা যাচ্ছে এই মনোনয়ন পত্র দাখিলের সময়ে যশবন্তের সঙ্গে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক ছাড়াও এদিন বিরোধী এই প্রার্থীর সমর্থনে রাজধানী দিল্লিতে হাজির হচ্ছেন বিরোধী শিবিরের একগুচ্ছ শীর্ষ স্থানীয় নেতারা। যেমন তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন সৌগত রায়, শান্তনু সেন, নাদিমুল হক এবং বিধায়ক তাপস রায়। অন্যদিকে সংসদে উপস্থিত হতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার,…
Read More
মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের

মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের

তৎপরতার সঙ্গে কাজ চলছে রাজ্যের অন্যতম মামলা গরুপাচার কাণ্ডে। সম্প্রতি এই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এবার এই মামলায় মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের। তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল সিবিআই আদালত। আগামী ৮ জুলাই পর্যন্ত অর্থাৎ ১৪ দিন জেল হেফাজতে থাকবেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতের দেহরক্ষী। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। কেন তাঁকে জেলে রাখতে হবে তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ তিনি যদি জামিন পান তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে। সেই কারণে আসানসোলের সিবিআই আদালতের বিচারক সায়গল হোসেনকে জেলেই পাঠিয়েছেন। যদিও তিনি এও জানিয়েছেন যে, জেল হেফাজতে থাকাকালীন সহগলকে…
Read More
সামনেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, গুরুত্ব বাড়ল তৃণমূল সুপ্রিমো মমতার

সামনেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, গুরুত্ব বাড়ল তৃণমূল সুপ্রিমো মমতার

এই মুহূর্তের সব চেয়ে বড়ো জল্পনা আগামী মাসের রাষ্ট্রপতি নির্বাচন। চলছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়। রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপির পাশাপাশি বিরোধী জোট। সামনের মাসে নির্বাচন। পরিসংখ্যান বলছে বড় অঘটন না ঘটলে বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস-সহ আরও কয়েকটি দলের সমর্থন বিজেপি প্রার্থী পেতে চলেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় একপ্রকার সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সেখানে কিছুটা পিছিয়ে থাকবেন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিয়ে বিরোধী দলগুলি তাঁকেই রাষ্ট্রপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচন করেছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তের হার হলেও জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব নিঃসন্দেহে আরও অনেকটা বেড়ে গেল। এর…
Read More
ইডির তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা, মুখ খোলা কি এখন সময়ের অপেক্ষা?

ইডির তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা, মুখ খোলা কি এখন সময়ের অপেক্ষা?

বারংবার বিভিন্ন কারণে তলব বাতিল করলেও অবশেষে হাজিরা দিতে গেলেন রুজিরা ৷ কয়লাপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক-পত্নী। বুধবার তলবের নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী অফিসারদের বিশেষ দল। কয়েক দিন আগেই অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তাঁদের হাতে এসেছে৷ সেদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। কয়লাপাচার-কাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে এর আগে একাধিক বার দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়েছেন তিনি৷ জার…
Read More
বিজেপি সাংসদ লকেটের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ

বিজেপি সাংসদ লকেটের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ

আবার একবার দলের মাঝেই কোন্দল। বরাবরই গেরুয়া শিবির মাঝে কোন্দল লেগেই থাকে। হুগলি জেলার বিজেপি সাংসদ বনাম তৃণমূল বিধায়ক–মন্ত্রীর দ্বৈরথে সরগরম রাজ্য–রাজনীতি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না। এবার সেই সংক্রান্ত চিঠি পাঠালেন বেচারামের আইনজীবী। ওই চিঠিতে বলা হয়েছে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারামের বিরুদ্ধে টাকা নিয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার যে অভিযোগ লকেট এনেছেন, তার জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নচেৎ তাঁর বিরুদ্ধে দু’কোটি টাকার মানহানির মামলা করা হবে। বিষয়টা ঠিক কী? সম্প্রতি স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ রায় দেয় কলকাতা হাই কোর্ট৷ বেআইনি নিয়োগের অভিযোগে…
Read More
প্রশ্ন উঠছে বাংলায় গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে

প্রশ্ন উঠছে বাংলায় গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে

খারাপ থেকে আরো খারাপ এর দিকে যাচ্ছে রাজ্যের গেরুয়া শিবিরের পরিস্থিতি। একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দু'শোর বেশি আসনে জিতে বিজেপি ক্ষমতায় আসবে, এমন দাবি বারবার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা। এমনকী সেই সময় বাংলায় প্রচার করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই দাবি করেছিলেন। কিন্তু ফল কি হয়েছে সবাই জানে। এরপর থেকেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ নিয়ে কার্যত উদাসীন মনোভাব নিয়ে চলছেন। যাতে অস্বস্তি বাড়ছে বঙ্গ বিজেপির। সবচাইতে বড় কথা রাজ্য বিজেপি ভুগছে অর্থের অভাবে। এতে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। অথচ ভারতবর্ষের মধ্যে বিজেপি সবচাইতে ধনী পার্টি। তাদের সম্পদ দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে।…
Read More
হাজিরার জন্য বাড়তি সময় চাইলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা

হাজিরার জন্য বাড়তি সময় চাইলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা

সম্প্রতি তার একটি ভুল মন্তব্যে তোলপাড় হয়েছে গোটা দেশসহ বিভিন্ন রাজ্যে। বিক্ষোভের আগুন জ্বলেছে বিভিন্ন রাজ্যে যার আচ পড়েছে বাংলাতেও। সংবাদমাধ্যমের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই মন্তব্যের পর থেকেই দেশ জুড়ে উত্তপ্ত পরিবেশ। রাজ্যে রাজ্যে বিক্ষোভ, অবরোধ। এই বিক্ষোভের প্রভাব পড়েছে বাংলাতেও। সেই কারণেই তাঁকে কলকাতা পুলিশ তলব করেছিল। নূপুরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেননি। কেন হাজিরা দিলেন না তাও জানিয়েছেন বহিষ্কৃত এই বিজেপি নেত্রী। সূত্রে খবর, ই-মেল পাঠিয়ে কলকাতা পুলিশকে নূপুর শর্মা তাঁর না আসার কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। জানা গিয়েছে, তিনি জানিয়েছেন যে…
Read More
করোনামুক্ত হয়ে ছুটি পেলেন সোনিয়া

করোনামুক্ত হয়ে ছুটি পেলেন সোনিয়া

সময় খারাপ যাচ্ছে কংগ্রেসের। একদিকে করোনা সংক্রমণে আক্রান্ত অন্যদিকে ইডির তলব। বিগত বেশ কিছুদিন ধরে করোনায় সংক্রমিত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। পরবর্তী ক্ষেত্রে তাঁর কোভিড পরবর্তী জটিলতা হয় এবং শ্বাসনালীতে ছত্রাকের সংক্রমণ, নাক দিয়ে রক্তপাত বের হওয়ার মতো ঘটনা ঘটে। কিন্তু চিন্তার এখন আর কোনও কারণ নেই। আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠেছে, তিনি ইডি দফতরে কবে হাজিরা দিতে যেতে পারবেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগে চলতি মাসের আট তারিখ কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে…
Read More
শত দোষারোপ দিলেও দলের পাশেই আছেন মুখ্যমন্ত্রী

শত দোষারোপ দিলেও দলের পাশেই আছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার জল গড়িয়েছে অনেকদূর। নাম জড়িয়েছে একাধিক মন্ত্রীর। যার মাঝে অন্যতম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইতিমধ্যেই তাঁকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপেই রয়েছে। কিন্তু এই আবহেও হাল ছাড়তে রাজি নন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর 'সৈনিকের' পাশেই আছেন। এদিন এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিধানসভা থেকে নাম না করে তিনি নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মমতা এদিন বিধানসভায় বলেন, এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পারে, তা শুধরে নেওয়ার সময় দিতে হবে। বেকারদের চাকরি নিয়ে যদি কোনও সমস্যা হয়…
Read More
আরো খারাপ হচ্ছে গেরুয়া শিবিরের পরিস্থিতি, চাঞ্চল্যকর তথ্য

আরো খারাপ হচ্ছে গেরুয়া শিবিরের পরিস্থিতি, চাঞ্চল্যকর তথ্য

এখনো পর্যন্ত বাংলায় খুঁটি শক্ত করতেই পারেনি গেরুয়া শিবির। ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। খালি হচ্ছে গেরুয়া শিবিরের হাত! আগামী লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ রিপোর্ট কার্যত সেটাই বলছে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসনে জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পর থেকেই বঙ্গ বিজেপি ভাঙতে শুরু করেছে। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। আসানসোল এবং ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে জিতে আসা বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং তৃণমূলে যোগদান করেছেন। এছাড়া দল ছেড়েছেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। আর বর্তমানে বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা কমে হয়েছে ১৬। এই…
Read More
চলতি বছর শহিদ সমাবেশ হবে অফলাইনে

চলতি বছর শহিদ সমাবেশ হবে অফলাইনে

অতিমারীর সময়ে বিগত দু বছর ধরে বন্ধ ছিলো অনেক কিছু। তবে বর্তমান সময়ে এই অতিমারী পরিস্থিতি বেশ খানিকটা শিথিল হওয়ায় ধীরে ধীরে আগের পর্যায়ে ফিরছে সব কিছু। করোনারা কারণে গত দু'বছর চিরাচরিত ভাবে হতে পারেনি তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই জনসভা। ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল শহিদ সমাবেশ। কিন্তু এই বছর চিত্রটা বদলাবে। কারণ কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তাই এই বছর ২১ জুলাই শহিদ সমাবেশ হতে চলেছে 'অফলাইন'-এই। শুক্রবার প্রস্তুতি বৈঠকের পর এমনটাই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঠিক আগের মতোই সমাবেশ হবে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। এদিন পার্থ বলেন, এবারের ২১ জুলাই সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক। সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে…
Read More