01
Mar
ঘোষণা করা হয়েছিল পুন নির্বাচনের। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার রাজ্যের দুটি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তা বেষ্টনীতে চলছে ভোটগ্রহণ পর্ব৷ উল্লেখ্য রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট হয়৷ দিনভর বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে হিংসার খবর৷ দেদার ছাপ্পা ভোট, অভিএম ভাঙচুর, অস্ত্র হাতে দাপাদাপি সবটাই দেখেছে গোটা বংলা৷ প্রায় সব জেলা থেকেই কম বেশি সন্ত্রাসের ছবি উঠে আসে৷ শাসক দলের বিরোধিতা করে ১২ ঘণ্টা বনধের ডাকও দেয় বিজেপি৷ তবে জেলা শাসকদের রিপোর্টের ভিত্তিতে মাত্র দুটি বুথে পুর্নির্বাচমের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন৷ দক্ষিণ দমদম ও শ্রীরামপুরের দুটি বুথে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বুথ চত্বর। কোভিড বিধি মানা হচ্ছে কিনা, সে দিকেও…
