19
Mar
ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীতে, আগমন হচ্ছে গরমের। তবে এবার বিভিন্ন কারণে বর্ষার মরশুমে কম পাওয়া গিয়েছে ইলিশ। কিন্তু এখন সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই চলছে দেদারে খোকা ইলিশ ধরা এবং বিক্রি। শীত প্রায় যেতে বসেছে। অথচ এই সময়ই বাজারে নতুন করে বিকোচ্ছে ইলিশ। ফরাক্কা ব্যারেজ থেকে খোকা ইলিশ দরে বিক্রি করা হচ্ছে বাজারে। এদিকে ছোট ইলিশ ধরায় কড়া নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। কারণ বর্ষাকালে ফরাক্কা, সামশেরগঞ্জে তেমন ভাবে পাওয়া যাচ্ছে না ইলিশ। তাই বর্ষাকালে মাছের জোগান বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু সম্প্রতি সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই ফরাক্কা ব্যারেজ এলাকায় চলছে ছোট ইলিশ ধরা।…
