west bengal

নতুন মোড় নিলো মামলা, বড় নির্দেশ আদালতের

নতুন মোড় নিলো মামলা, বড় নির্দেশ আদালতের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায়ের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল আদালত। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছিল, তারই মেয়াদ বৃদ্ধি হল। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ অক্টোবর। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের চাকরি বাতিলের রায় নিয়ে সরাসরি কোনও নির্দেশ দেয়নি আদালত। যত দ্রুত সম্ভব হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে এই মামলায় ওই ৩২০০০ শিক্ষকের দিকটাও দেখে রায় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম…
Read More
দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির কারণে দাম কমছে মাছের

দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির কারণে দাম কমছে মাছের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। বাজারে এক কেজির বড় ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৫০০ টাকা কেজি দরে। অন্যদিকে, ৫০০-৭০০ গ্রামের ইলিশ ৭০০ টাকার কাছাকাছি। ৩৫০ গ্রামের কাছাকাছি ছোট ইলিশের দাম প্রায় ৫০০ টাকা। অন্যান্য মাছও দেদার বিকোচ্ছে। রুই মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০-২৫০ টাকা। কাতলা মাছ আর বড় পার্শে মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। প্রতি কেজি পাবদা কিনতে গেলে খরচ ৩০০ টাকা। ৫০০ টাকা করে ভেটকির কেজি রয়েছে। এছাড়া ভোলা মাছের দাম ৪০০…
Read More
চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস

চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস

ছাত্র এবং শিক্ষকের সুমধুর সম্পর্কের নির্দশনের ছাপ রেখে গেল নেতাজী উচ্চ বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। আজ শিক্ষক সমাজের প্রাণপুরুষ সর্বপল্লি রাধাকৃষ্ণণ এর ১৩৫ তম জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নেতাজী উচ্চ বিদ‍্যালয়ের হল ঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করেন স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা। এছাড়াও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির পক্ষ থেকে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষা করানো হয় এদিন। এই অনুষ্ঠানের ফাঁকে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাজীব ঘোষ সহকারী প্রধান শিক্ষক চন্ডিব্রত চক্রবর্তী সহ স্কুলের পরিচালন সমিতির সভাপতি অসীম অধিকারী।
Read More
রাজ্যে বজ্রপাতের কারণে মৃত্যু ছয় জনের

রাজ্যে বজ্রপাতের কারণে মৃত্যু ছয় জনের

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত টানা বৃষ্টি চলবে কলকাতা সহ একাধিক জেলায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে দিঘা থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এর দরুন দক্ষিণে দাপিয়ে বৃষ্টি চলছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ওদিকে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,…
Read More
বড় বদল আসতে চলেছে মহানগরীর মেট্রোয়

বড় বদল আসতে চলেছে মহানগরীর মেট্রোয়

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে দ্রুত গতিতে আধুনিকা হচ্ছে শহর কলকাতা। বিলেতি মেট্রোর ধাঁচে আনন্দ নগরীতে ছুটবে অত্যন্ত আধুনিক মেট্রো রেক । কলকাতা মেট্রো সবচেয়ে প্রাচীন মেট্রো বলে কথা। আর সেই মেট্রো লাইনকে বদলানোর জন্য কাজ চলছে পুরোদমে। খুব শীঘ্রই টি নতুন মেট্রো রেকের আমদানি করতে চলেছে তিলোত্তমা নগরী। কলকাতা মেট্রোর এই আধুনিকরনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ভারতীয় রেল। আধুনিকতার পাশাপাশি সংস্কৃতির-ও পূর্ণ খেয়াল রাখতে চলেছেন রেল কর্তৃপক্ষ। কামরার ভিতরে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতির কথা, কামরার গায়ে লেখা থাকবে মনীষীদের বিভিন্ন…
Read More
অভিযোগ এড়ালেন বিদ্যুৎমন্ত্রী

অভিযোগ এড়ালেন বিদ্যুৎমন্ত্রী

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার রাজ্যের একাধিক জায়গায় লোডশেডিং। রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। এই পরিস্থিতিতে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ঘাটতির বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন। তার দাবি, দূর্গাপুজো আসন্ন। পূজোর সময় যাতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রতিবছর পুজোর আগে থেকেই এই বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়, বিভিন্ন জায়গায় চলে রক্ষণাবেক্ষণের কাজ। তাই অনেক সময় শাটডাউন করা হয়ে থাকে। দুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে দাবি করেছিলেন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না রাজ্য। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায়…
Read More
বদলি করা হল ইডির অফিসারকে

বদলি করা হল ইডির অফিসারকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় অভিযোগ এক ইডি অফিসার একটি বা দুটি নয়, ১৬টি ফাইল ইডি লিপ্স এন্ড বাউন্স কোম্পানির কম্পিউটার থেকে ডাউনলোড। এই পরিস্থিতিতে ওই অফিসারকে গুয়াহাটিতে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ইডি জানয়েছে, ওই ঘটনার পরে একটি বিভাগীয় তদন্ত হয়েছে। তার পরেই সংস্থা ওই অফিসারকে বদলির সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে লিপস অ্যান্ড বাউন্ডসে যখন গোয়েন্দারা টানা তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় অফিসে উপস্থিত ছিলেন সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। এই চন্দনই ইডি-র গোয়েন্দাদের বিরুদ্ধে সংস্থার একটি…
Read More
উপনির্বাচনের কারণে ছুটি ঘোষণা সরকারের তরফে

উপনির্বাচনের কারণে ছুটি ঘোষণা সরকারের তরফে

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই এই উৎসবের আবহেই এবার বড় খুশির খবর! আসন্ন দুর্গা পুজোর আগেই ফের একবার ছুটি ঘোষণা রাজ্যে। সম্প্রতি ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হয়েছেন। তাই সেখানে পনেরো তম বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষ্যে আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৩ ধূপগুড়ি তে স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সমস্ত সরকারী অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে কেবল স্কুল, কলেজ ও অফিসই নয়। ভোটগ্রহণ পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ধূপগুড়ি সংলগ্ন দোকানপাট, বাজার, মার্কেট সমস্ত কিছুই বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে…
Read More
পানীয় জলের সমস্যা মেটাতে ৫১৩ কোটি প্রকল্পের ছাড়পত্র পেল শিলিগুড়ি পৌরনিগম

পানীয় জলের সমস্যা মেটাতে ৫১৩ কোটি প্রকল্পের ছাড়পত্র পেল শিলিগুড়ি পৌরনিগম

খুব দ্রুত মিটতে চলেছে শিলিগুড়িবাসীর পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যা মেটাতে এবার গজলডোবা থেকে পানীয় জল প্রকল্প গড়ে সরবরাহের জন্য ৫১৩ কোটি প্রকল্পের ছাড়পত্র পেল শিলিগুড়ি পৌরনিগম। সোমবার সাংবাদিক সম্মেলন করে সেকথা জানান শিলিগুড়ির মেয়ত গৌতম দেব। জনস্বাস্থ্য কারিগড়ি বিভাগ শিলিগুড়ি পৌরনিগমের সঙ্গে যৌথ সহযোগিতায় ওই পানীয় জল প্রকল্পের কাজ করবে। অমৃত ২ প্রকল্পের অধীনে ওই প্রকল্পের ছাড়পত্র মিলেছে বলে জানান মেয়র। প্রকল্পের ৬২ শতাংশ রাজ্য, ৫ শতাংশ পৌরনিগম ও ৩৩ শতাংশ কেন্দ্র থেকে বরাদ্দ করা হবে। ইতিমধ্যে ওই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের জন্য ২০২ কোটি টাকার ওয়ার্ড ওর্ডারের অনুমতি পেয়েছে পৌরনিগম।
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই সিবিআইয়ের ওপর ক্ষুব্ধ বিচারক

চলতে থাকা তদন্তের মাঝেই সিবিআইয়ের ওপর ক্ষুব্ধ বিচারক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় সহ অভিযুক্তদের জামিনের বিরোধীতা করতে গিয়ে আদালতের ধমকের মুখে সিবিআই। সিবিআইয়ের বিশেষ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অপর্ণ চট্টোপাধ‌্যায়ের এজলাসে পার্থ চট্টোপাধ‌্যায়, কল‌্যাণময় গঙ্গোপাধ‌্যায়, বাকি অভিযুক্তদের পেশ করা হয়। এদিন ফের পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেলেও আদালতের প্রশ্নের মুখে পড়ে তদন্তকারী সংস্থা সিবিআই। এরপরই এজেন্সির আইনজীবীর ওপর ক্ষুব্ধ হয়ে হন বিচারক বলেন, ‘আপনি কি আমার অর্ডারটা পড়েছেন? এক এক করে ভুল ধরলে তো কেঁদে কুল পাবেন না। আমি বোকা নই। গত…
Read More
অনেকটাই কম, প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে ইলিশ

অনেকটাই কম, প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে ইলিশ

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই প্রথমেই মনে পরে ইলিশ। বর্ষা থেকে শুরু করে প্রায় দুর্গাপূজা পর্যন্ত ইলিশ মাছের সাথে বাঙালির একটা মধুর সম্পর্ক থাকে। এ বছর এপার বাংলা ও ওপার প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়েছে। এবার বনমালী ঘাট এমন কোনও মাছ নেই যা পাওয়া যায় না। অন্যান্য বাজারগুলিতে যে মাছগুলি চড়া দামে বিক্রি হয়, এখানে সেই মাছগুলি পাওয়া যায় অত্যন্ত সস্তায়। এই ঘাটটি অবস্থিত মুর্শিদাবাদের একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া ইসলামপুর থানার অন্তর্গত এলাকায়। এই ঘাটে মাছ বিক্রি হয় নিলামে। সীমান্তলা লাগোয়া এলাকা হওয়ায় এখানে পদ্মার ইলিশ খুব…
Read More
রাজ্যে জারি হলো হলুদ সতর্কতা

রাজ্যে জারি হলো হলুদ সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড়, বৃষ্টির পূর্বাভাস জারি করল। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একের পর এক নিম্নচাপ। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। গতকাল থেকেই কলকাতা সহ আশেপাশের জেলায় তুমুল বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে বৃষ্টি নামতে পারে। আগামী কয়েকদিনের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া,…
Read More
সমস্যার সমাধান করতে এবার মোহনা নিয়ে বড় ঘোষণা

সমস্যার সমাধান করতে এবার মোহনা নিয়ে বড় ঘোষণা

সমস্যার সমাধান করতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের তরফে। এবার বরাদ্দ অর্থের ফলে ড্রেজিং হবে দিঘা মোহনায়। বলতে গেলে প্রায় প্রতিবছরই মাছ ধরার মরশুমে দিঘা মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় মোহনার কাছে, চড়ায় ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয় ট্রলার। সেই দুর্ঘটনায় ক্ষতি হয় ট্রলারে থাকা মাছ ও কয়েক লক্ষ টাকা মূল্যের ট্রলারের। যা মৎস্যজীবীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, এই ঘটনার আর পুনরাবৃত্তি যাতে না হয় সে দিকটা দেখবে প্রশাসন। এবার দিঘা মোহনায় ড্রেজিং এর জন্য কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে ২১ কোটি টাকা অর্থ অনুমোদন…
Read More
রাজ্যবাসীর জন্য খুশির খবর সরকারের তরফে

রাজ্যবাসীর জন্য খুশির খবর সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার । রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল দুয়ারে সরকার। এবার ঘোষণা করা হলো দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলে মুকুব হতে পারে আপনার বিদ্যুতের বিল। বিদ্যুৎ বিল মুকুবের পাশাপাশি নতুন বিদ্যুতের কানেকশন সম্পর্কিত নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। নতুন কানেকশন নিতে গেলে আপনাকে আবেদন করতে হবে রাজ্য বিদ্যুৎ দপ্তরে। আবেদন করার তিন দিনের মধ্যে পর্যবেক্ষণের পর দিয়ে দেওয়া হবে কোটেশন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার চার দিনের মাথায় আপনাকে দেওয়া হবে নতুন কানেকশন। এছাড়াও ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহকদের বিল দীর্ঘদিন ধরে…
Read More