west bengal

বৃক্ষরোপনের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

বৃক্ষরোপনের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

বুধবার বিশ্ব আদিবাসী দিবস পালন করা হল ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে। বুধবার তাসাটি ট্রাইবেল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। এদিন তাসাটি চা বাগানের ফুটবল মাঠ এলাকায় আদিবাসী বীর শহীদ বীর বীরসা মুন্ডা, সিধু কানু, কার্তিক উরাও এছাড়াও অন্যান্য বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এছাড়াও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তাসাটি চা বাগানের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়। ট্রাইবেল ডেভেলপমেন্ট সোসাইটি সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ১০০টি চারা গাছ রোপণ করা হয়েছে।
Read More
আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা

আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন৷ তখনও অশান্তি হতে পারে, সেই আশঙ্কায় আবারও ১৪৪ ধারা জারি করা হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকায়। ১৩ অগাস্ট রবিবার পর্যন্ত কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে ভাঙড়-২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ১২ অগাস্ট পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন হবে৷ বোর্ড গঠন নিয়ে যাতে কোনও অশান্তি না হয় সে জন্যেই এই ব্যবস্থা। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল এবং…
Read More
চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর তরফে

চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমবার অযোগ্য শিক্ষকদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কারণেই এই গ্রেফতারি। যারা গ্রেফতার হয়েছে তারা সকলেই মুর্শিদাবাদ জেলার। ধৃতরা হলেন সৌগত মণ্ডল, সিমার হোসেন, জাহিরুদ্দিন শেখ, সায়গল হোসেন। এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি ইতিমধ্যেই করেছে সিবিআই। ১৩৬ জন চাকরিপ্রার্থীর থেকে ৩ কোটিরও বেশি টাকা তুলেছিলেন তাপস বলে দাবি করেছে সিবিআই। সিবিআই চার্জশিটে দাবি করেছে, তাপস মণ্ডল এবং তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ বিভিন্ন এজেন্ট মারফত এবং ব্যক্তিগতভাবে…
Read More
ডেঙ্গি ঠেকাতে বিশেষ অভিযান চলল দিনহাটা পৌরসভায়

ডেঙ্গি ঠেকাতে বিশেষ অভিযান চলল দিনহাটা পৌরসভায়

রাজ্যজুড়ে চলছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি ঠেকাতে দিনহাটা পুরসভা এলাকায় বিশেষ অভিযান দিনহাটা পৌরসভার। দিনহাটা পৌরসভার পক্ষ থেকে আজ দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযানে নামে পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় সাফাই কর্মীদের বিশেষ টিম নামিয়ে নোংরা আবর্জনায় জমে থাকা ড্রেনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়াও স্প্রে করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, পুরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থনাথ সরকার, পুরসভার আধিকারিক অসিত বল সহ প্রমূখ। ডেঙ্গি রোগ মোকাবিলায় নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো কর্তৃপক্ষ। নোংরা আবর্জনা জমে কার্যত বেহাল হয়ে থাকা ড্রেনগুলি এদিন কর্মীরা পরিষ্কার করে। পর্যায়ক্রমে এই সাফাই অভিযান চলবে বলে পুর কর্তৃপক্ষ…
Read More
বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে মিলল বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে মিলল বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

সামনেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন তার আগেই বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে বোম রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের বক্সিরহাট থানার শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে ১০ টি আসনে জয়লাভ করে বিজেপি। মাত্র ৩ টি আসন পায় তৃণমূল কংগ্রেস। আগামী ১০ই আগস্ট শালবাড়ি ২নং অঞ্চলে বোর্ড গঠন করবে বিজেপি। ঠিক তার আগেই বিজেপির সভানেত্রীর বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি। তাদের দাবি, বিজেপি যাতে সুষ্ঠুভাবে বোর্ড গঠন করতে না পারে তার জন্যই তৃণমূল কংগ্রেস এলাকায় আতঙ্কের…
Read More
রেলমন্ত্রকের কাছে দুর্গাপুরে স্টপ দেওয়া আবেদন সৌমিত্রর

রেলমন্ত্রকের কাছে দুর্গাপুরে স্টপ দেওয়া আবেদন সৌমিত্রর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে গত শনিবারেই ট্রায়াল রান হয়ে গেল হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসর। কিন্তু, দুঃখের বিষয়, আসানলোনে ট্রেনটি দাঁড়ালেও কোন স্টপেজ দেওয়া হয় নি দুর্গাপুরে। এদিকে, দুর্গাপুর স্টেশন দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কিন্তু তারপরেও কেন দুর্গাপুরের মতো স্টেশনে বন্দে ভারতের স্টপ দেওয়া হল না, সেই প্রশ্নটাই এখন বারবার করে ঘুরছে শহরবাসীর মনে। আর শহরবাসীর এই ভাবনাকে সমর্থন জানিয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের সাংসদ সোশ্যাল মিডিয়ায় বন্দে ভারত সম্পর্কিত একটি পোস্ট করেছেন। বলা বাহুল্য, দুর্গাপুরে “হাওড়া পাটনা বন্দে ভারত…
Read More
শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আতশবাজি হাব

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আতশবাজি হাব

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আতশবাজি হাব। শহরের বাইরের দিকে মহকুমা এলাকায় জমি দেখে সেখানে এই হাব গড়ে তোলা হবে। নিয়ম কানুন মেনে ও লাইসেন্স থাকলেই সেখানে শিলিগুড়ির বাজি ব্যবসায়ীরা আতশবাজি বিক্রি করতে পারবেন। এছাড়াও শিলিগুড়িতে নতুন বেশকিছু বাজি প্রস্তুতকারক কারখানা তৈরি হতে চলেছে।সোমবার শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে জেলাশাসক এস পুনমবল্লমের সঙ্গে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বাজি ব্যবসায়ীরা। যেখানে বাজি হাবের জন্য জমি, ও কারখানার জন্য জমির ব্যাপারে জানানো হয় ব্যবসায়ীদের তরফে। এছাড়াও কিছু বাজি বিক্রেতাদের জন্য টেম্পোরারি লাইসেন্সের ব্যাপারেও কথা বলা হয় জেলাশাসকের সঙ্গে।বাজি হাবটি তৈরি হয়ে গেলে শহরের সমস্ত বাজির দোকান সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এদিন…
Read More
নারী নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে বিজেপির মহিলা মোর্চা

নারী নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে বিজেপির মহিলা মোর্চা

রাজ্য জুড়ে বারংবার উঠে আসছে নারী নির্যাতনের ঘটনা। একের পর এক ঘটনায় শিউরে উঠছে রাজ্যবাসী। এরই মাঝে এই সকল ঘটনাকে ঘিরে সুর চড়াতে বাদ রাখছে না বিরোধী দলগুলি। বারংবার শাসক দলের উপর আঙ্গুল তুলছে একাধিক রাজনৈতিক মহল। একাধিক জায়গায় নারী নিরাপত্তার দাবিতে বিক্ষোভেও সরব হয়েছে বিভিন্ন দল। ঠিক তেমনই এদিন শিলিগুড়ির প্রাণ কেন্দ্র ভেনাস মোড়ে বিক্ষোভে সরব হয় বিজেপির মহিলা মোর্চা। এদিন বিক্ষোভ সমাবেশ থেকে রাজ্য সরকারকে একহাত নেয় তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় বঞ্চনা করা হয় এদিন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপি মহিলা সমর্থক এবং কর্মীরা। পাশাপাশি এদিন…
Read More
রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে

রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে

আবার একবার নতুন করে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত চরমে উঠলো। কেন্দ্রের ইশারায় রাজ্যপাল কাজ করছেন বলেই তোপ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিংসার পর দুর্নীতি নিয়েও মুখ খুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার বিস্ফোরক অভিযোগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ‘রাজ্যপাল সম্পূর্ণভাবে বিজেপি-র ‘দালালি’ করছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।’ ঠিক এই কথাই শোনা গেল কুণাল ঘোষের মুখে। সম্প্রতি রাজভবনে পিস কন্ট্রোল রুম খুলেছিলেন রাজ্যপাল বোস। আর এদিন শিয়ালদা স্টেশনে ‘অমৃত স্টেশন’ প্রকল্পের উদ্বোধনে রাজ্যপাল রেলমন্ত্রীকে শিয়ালদা থেকে দার্জিলিং পর্যন্ত ‘পিস এক্সপ্রেস’ ট্রেন চালানোর জন্য অনুরোধ জানান। দুর্নীতি এবং হিংসা বাংলার দুই শত্রু…
Read More
নিয়ম ভঙ্গ নিয়ে কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

নিয়ম ভঙ্গ নিয়ে কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

আরও একবার কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের তরফে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পোস্ট গ্রাজুয়েশনের ডাক্তারি পরীক্ষা চলাকালীন হল রুমের এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় হলের মধ্যে মোবাইল হাতে ঘুরঘুর করছেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্য়াল সেলের আহ্বায়ক অভীক দে। চলছে পরীক্ষা, ওদিকে হলের মধ্যে মোবাইল হাতে নিয়ে দেদারে ঘুরে বেড়াচ্ছিলেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের সেই নেতা। আর সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল। ওই চিকিৎসক বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও। পাশাপাশি তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্যাল সেলের আহ্বায়ক। এখানেই প্রশ্ন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরীক্ষা হলে তাকে কেন ঢোকার অনুমতি দেওয়া…
Read More
আগামী কদিন উত্তর ও দক্ষিণ দুয়েই বাড়বে বৃষ্টির পরিমাণ

আগামী কদিন উত্তর ও দক্ষিণ দুয়েই বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়৷ অন্যদিকে অধিক ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়৷ পড়শি রাজ্য বিহারের ওপর তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ আবহাওয়া দফতর সূত্রে খবর তার জেরেই আগামী ২-৩ দিন বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ৷ অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার…
Read More
গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প

গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প

দুয়ারে সরকারের শিল্পকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প। শনিবার জেলা ভিত্তিক স্তরে এই ক্যাম্প উৎসব অডিটোরিয়ামে করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, অতিরিক্ত জেলাশাসক সিরাজ ধানেশ্বর, অতিরিক্ত জেলাশাসক রবি রঞ্জন, কোচবিহার পুরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া সহ অন্যান্যরা। গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলার প্রতিটি ব্লকে ও জেলার সদর অফিসে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১ থেকে ১৮ই আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে। ৯ টি ক্ষুদ্র মাঝারি…
Read More
ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের

ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের

ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের। রায়গঞ্জ মেডিকেলে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে যথেষ্ট। মশারি টাঙিয়ে থাকতে দেখা যাচ্ছে অনেক রোগিদেরই। রায়গঞ্জ মেডিকেলের দাবী, বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে। আক্রান্তের সংখ্যাটা আরো বাড়বে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। জ্বর, প্রবল শরীর ব্যাথা সহ একাধিক উপসর্গ থাকছে রোগীদের। প্রত্যেকেরই রক্তের নমুমা পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে চিকিৎসাধীনদের অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। পতঙ্গ বাহিত অন্যান্য রোগের মধ্যে স্ক্রাব টাইফাসের আতঙ্ক ক্রমেই বাড়ছে। রোগীর…
Read More
আগামী মাস থেকেই শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প

আগামী মাস থেকেই শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প

বড় খুশির খবর রাজ্য সরকারের তরফে। এবার আসন্ন পুজোর আগেই ফের রাজ্যে শুরু হচ্ছে সরকারের জনপ্রিয় কর্মসূচি “দুয়ারে সরকার”। ইতিমধ্যেই নবান্নের তরফে জানানো হয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারের সরকারের কাজ, ১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। তারপরে ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা রাখা হচ্ছে পরিষেবা প্রদানের জন্য। এবারে মোট ৩৫ টি পরিষেবা প্রদান করা হবে। আগের বারে মোট ৩৩ টি পরিষেবা প্রদান করা হয়েছিল। মূলত, সপ্তম পর্যায়ের এই কর্মসূচিতে এবারই প্রথম দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের নামও নথিভুক্ত করা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, করা যাবে বার্ধক্য ভাতার আবেদনও। ১ মাস ব্যাপী চলা এই…
Read More