west bengal

সুপ্রিম নির্দেশের পরই বড় সিদ্ধান্ত নিলো প্রাথমিক শিক্ষা পর্ষদ

সুপ্রিম নির্দেশের পরই বড় সিদ্ধান্ত নিলো প্রাথমিক শিক্ষা পর্ষদ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে খানিক স্বস্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবছর টেটে বসার জন্য কিছু পরীক্ষার্থীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছর থেকে নিয়মে এসেছে পরিবর্তন। কিছুদিন আগে নিয়োগ সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকতেই হবে। কারও যদি বিএড ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা…
Read More
সম্পত্তির খতিয়ান নিয়ে বড় নির্দেশ বিচারপতির তরফে

সম্পত্তির খতিয়ান নিয়ে বড় নির্দেশ বিচারপতির তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে গতকাল লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দিতে হবে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসেব চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সংস্থার আয়-ব্যয়ের হিসাব ও শুরু থেকে নিয়ে এখনও পর্যন্ত সংস্থার কর্মকাণ্ড জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। এই মামলায় এখনও পর্যন্ত যে…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন কমিশনার সি সুধাকর

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন কমিশনার সি সুধাকর

দায়িত্বভার গ্রহণ করেই বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর। এদিন বাগডোগরা,মাটিগাড়া,প্রধাননগর,এনজেপি ও ভক্তিনগর থানায় যান তিনি। থানার কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। গত মঙ্গলবার রাজ্য পুলিশের রদবদল হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে বদলি করে দেওয়া হয় এবং বুধবার শহরের কমিশনার পদের দায়িত্বভার গ্রহণ করেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর। বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর।
Read More
এলাকাজুড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে রেশন কার্ড, এমন ছবি সামনে আসতেই চাঞ্চল্য চোপড়ায়

এলাকাজুড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে রেশন কার্ড, এমন ছবি সামনে আসতেই চাঞ্চল্য চোপড়ায়

রাস্তায় ও চা বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রেশন কার্ড, আর সেই কার্ড গুলি খেলার জন্য কুড়চ্ছে কচিকাঁচারা। এমনই চিত্র ধরা পড়লো চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কস্তুরী চা ফ্যাক্টরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল থেকে ওই এলাকায় কয়েকশো প্যাকেট ভর্তি রেশন কার্ড পড়েছিল। সেই কার্ড গুলি এলাকার কচিকাঁচারা খেলার জন্য কুড়িয়ে নিয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বুধবার ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অনুমান কার্ডগুলি বিলি না করে কেউ বা কারা এখানে ফেলে দিয়ে গিয়েছে। শুধু মাঝিয়ালি এলাকার কার্ড নয়, চোপড়া ব্লকের বেশ কিছু এলাকার কার্ড রয়েছে বলে জানা গিয়েছে। গতকালই এলাকার কচিকাঁচাদের নজরে পড়তেই প্যাকেট…
Read More
ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী

ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী

ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি কৃষক উদ্যোগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনায় জখম হয়েছেন একাদশ শ্রেনির দুই ছাত্রী কৃত্তিকা বর্মন এবং বর্নালী রায়। কৃত্তিকা বর্মনের মাথায় ফ্যান ভেঙ্গে পড়ায় সে গুরুতর আঘাত পায়। তাকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। অপর ছাত্রী বর্নালী রায়কে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল পরিচালন কমিটির সভাপতি বাবলু হোসেন জানান, "আচমকা এধরনের ঘটনায় আমরা হতভম্ব।"
Read More
মাদারিহাটে উদ্ধার বিশাল আকৃতির বার্মিজ পাইথন

মাদারিহাটে উদ্ধার বিশাল আকৃতির বার্মিজ পাইথন

বিশাল বার্মিজ পাইথন উদ্ধার হল মাদারিহাটে। বেশ কয়েকদিন ধরেই মাদারিহাটের মেঘনাথ সাহা নগর এলাকায় একটি বিশালাকার বার্মিজ পাইথনের দেখা মিল ছিল। কিন্তু দেখা দিয়েই সেটি মিলিয়ে যাচ্ছিল নিমেষের মধ্যে। বহু চেষ্টা করেও স্থানীয়রা কিছুতেই ধরতে পারছিল না সেটিকে।মঙ্গলবার দুপুরে মাদারিহাটের মেঘনাথ সাহা নগর সংলগ্ন এলাকায় রেললাইনের ধারে ফের দেখা যায় সেই বিশালাকার পাইথনটিকে। এরপরেই খবর যায় বন দপ্তরের কাছে। স্থানীয়দের সহায়তায় বনদপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করতে সক্ষম হন। জানা গেছে, পাইথনটির দৈর্ঘ্য সাড়ে ১৫ ফুট লম্বা। উদ্ধার হওয়া বার্মিজ পাইথনটির স্বাস্থ্য পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Read More
মুখ্যমন্ত্রীকে আচার্যের স্থানে দেখতে এবার বিক্ষোভে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে আচার্যের স্থানে দেখতে এবার বিক্ষোভে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ

উপচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে সামিল হল আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দেখতে চান বলে দাবি তলেন। তাদের দাবি, রাজ্যেপাল এই বিষয়ে কোনোরকম হস্তক্ষেপ না করুন। কারণ রাজ্যে সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই তিনি নিজের খেয়াল খুশি মতো বাংলার শিক্ষা ব্যাবস্থাকে তিলে তিলে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদে এই আন্দোলন বলে জানান ছাত্র নেতারা।
Read More
বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

গুয়াহাটি রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টেপেজের উদ্ধোধন হল বাগডোগরা স্টেশনে। সোমবার বাগডোগরা রেলস্টেশনে গুয়াহাটি রাঁচি স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। স্টপেজ উপলক্ষে এদিন বাগডোগরা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জি প্রশান্ত কুমার সহ অন্যান্যরা। সাংসদ জানান, এই ট্রেনের স্টেপেজ বাগডোগরাবাসীদের জন্য।‌ পাশাপাশি আগামী দিনে চেন্নাইগামী ক্যাপিটাল এবং দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসে স্টপেজ হবে বলে তিনি জানান।‌ ৫০০০ কোটি টাকার মাধ্যমে দার্জিলিং জুড়ে বিভিন্ন কাজ চলছে।‌ বিমানবন্দরের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজ করার পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ি টাউন…
Read More
মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুলে ও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃনমূল ছাত্র পরিষদ।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা চলছে। বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নেই। এই বিক্ষোভ কর্মসূচি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তোলেন তারা। একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আচার্য্য করা হয় তার দাবি তোলা হয়।
Read More
আসন্ন উৎসবের কথা মাথায় রেখে কোচবিহারে আয়োজিত হল আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন উৎসবের কথা মাথায় রেখে কোচবিহারে আয়োজিত হল আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যাতে কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার লেন্স ডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। তিনি বলেন, সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে। তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজো, কালী পূজো, রাস মেলা, এবং ছট পূজাতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না। জেলাশাসক জানান, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক,…
Read More
শীতলকুচিতে উদ্ধার এক বিএসএফ জওয়ানের দেহ, আত্মঘাতীর আশঙ্কা

শীতলকুচিতে উদ্ধার এক বিএসএফ জওয়ানের দেহ, আত্মঘাতীর আশঙ্কা

শীতলকুচিতে এক বিএসএফ জওয়ানের মৃত দেহ উদ্ধার ঘিরে বাঁধছে সন্দেহের দানা। শুক্রবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এনএম স্বামি। তাঁর বাড়ি অন্ধপ্রদেশে। এদিন ভোরবেলায় নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকে গুলি করে আত্মঘাতী হন তিনি।সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা হতে পরে বলে আশঙ্কা করছেন তাঁর সহকর্মীরা। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, শীতলকুচিতে বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন, ময়নাতদন্তের জন্য দেহ কোচবিহারে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”

আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”

মাটিগাড়ার একটি হোটেলে ইস্টান হিমালয়ান ট্রাভেল এন্ড টুর অপারেটর এসোসিয়েশন আয়োজিত সপ্তম "বেঙ্গল ট্রাভেল মার্ট" আগামীকাল থেকে শুরু হতে চলেছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সন্মেলন করে সংগঠনের সম্পাদক সন্দীপন ঘোষ, সভাপতি দেবাশীষ মিত্র সহ অন‍্যান‍্য সদস‍্যরা। জানা গেছে, ৯, ১০ ও ১১ এই তিন দিনের বেঙ্গল মার্টে প্রায় ১৫০টি স্টলে বিভিন্ন দেশ বিদেশ ট্যুর ব‍্যবসায়ীরা তাদের ব‍্যবসায়ী তথ‍্য তুলে ধরবেন। সাংবাদিক সন্মেলন করে সম্পাদক সন্দীপন ঘোষ জানান, করোনা কালের জন‍্য বিগত বছরগুলোতে তাদের ট্যুরিজম ব‍্যবসা খুব খারাপ অবস্থায় চলে গেছে। সেই কারনে এই মিটের মধ‍্য দিয়ে ব‍্যবসাকে টেনে তোলার চেষ্টা করে চলেছি। এবার নেপাল, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্ত…
Read More
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকির চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়ায় রানা রায় নামে এক অধ্যাপকের। ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে আজ ওই অধ্যাপক কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ সিল কলেজে আসে, সেখানে তিনি প্রিন্সেপালের সঙ্গে দেখা করতে গেলে তাকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় কলেজের ছাত্র-ছাত্রীরা।
Read More
পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় তৈরি হতে চলেছে বিকল্প ইনটেক ওয়েল

পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় তৈরি হতে চলেছে বিকল্প ইনটেক ওয়েল

ফুলবাড়িতে তৈরি হবে বিকল্প ইনটেক ওয়েল। সেই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সেচ ও PHE দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার দুপুরে পুরনিগমের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মেয়র জানান, শহরের পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় বিকল্প ইনটেক ওয়েল তৈরি হবে। তার কাজ চলছে। চলতি মাসের ৯ তারিখ বাস্তুকর ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ওই এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান। সেচ ও PHE দপ্তরের থেকে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। খুব দ্রুত এই কাজ শেষ করা হবে। এই ইনটেক ওয়েল তৈরি হলে শহরে পানীয় জল সরবরাহ করতে অনেকটা সুবিধে হবে বলে…
Read More