23
May
টেন্ডার হয়েও থমকে আছে সেতু নির্মাণের কাজ, রাস্তা সংস্কার হয়নি দীর্ঘ সময়, এভাবেই চলে গৌরীহাট, পাতকাটা সহ আশপাশের বসবাসকারী আমজনতার জীবনযাত্রা।জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরী হাট, একদিকে যেমন জলপাইগুড়ির প্রাচীন হাট গুলোর অন্যতম, এর পাশাপাশি এই অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রী থেকে সাধারন মানুষের যাতায়াত এই গৌরী হাট দিয়েই। অথচ এই অঞ্চলের সঙ্গে অন্যান্য গ্রামের যোগাযোগের একমাত্র সেতুটিও যেমন জরাজীর্ণ ঠিক তেমনই চলাচলের রাস্তার অবস্থা। সদর ব্লকের অধীন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং গৌরী হাট উন্নয়ন সমিতির সম্পাদক সঞ্জীত কর্মকার এই প্রসঙ্গে বলেন, সেতুর কাজ জমি জটে আটকে ছিলো,খুব শীঘ্রই এই সেতু নির্মাণের কাজ শুরু…
