west bengal

অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে

অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, শিলিগুড়ি রোড পান্ডাপাড়া হলদিবাড়ি চেকপোস্ট মোড় এলাকায় রাস্তার ধারে গাছে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে। সকাল থেকে বাসিন্দারা গাছের উপরে ধোয়া এবং আগুন দেখতে পায়। কাছাকাছি পেট্রোল পাম্প থাকায় চিন্তার ভাঁজ বাসিন্দাদের। খবর দেওয়া হয় দমকল এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। গাছের ওপরে ইলেকট্রিক তারের শর্ট-সার্কিট থেকেই অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে স্থানীয়দের ধারণা বিদ্যুৎ দপ্তরের এ ধরনের ঘটনা গুরুত্বসহকারে দেখা উচিত। তা না হলে যেকোনো ধরনের বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।
Read More
এই নিয়ে তৃতীয়বারের জন্য আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস

এই নিয়ে তৃতীয়বারের জন্য আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস

ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। শুরু হওয়ার পরদিন থেকে দফায় দফায় বন্দে ভারতকে লক্ষ করে পাথর ছোড়ার ঘটনা পরে ফের আক্রান্ত বন্দে ভারত। বারবার এই ধরনের ঘটনা নিন্তা প্রকাশ করেছেন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আগত রেল যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, হাওড়া থেকে ট্রেন চালু হতে চন্দনপুর স্টেশনে আশা এলাকায় সি৫ কামরাতে কেউ বন্দে ভারতে লক্ষ করে ঢিল ছুড়ছে। কার্যত একই ঘটনার ফের ঘটায় নিন্তা প্রকাশ করে যাত্রীরা। অন্য দিকে রেল পুলিশ ও রেল দপ্তর পুরো ঘটনা তদন্তে নেমেছে বললে জানান হচ্ছে। কে বা কারা এই ঘটনার ঘটালো তার অনুসন্ধান চালানো হচ্ছে বলে রেল দপ্তর সূত্রে খবর।
Read More
লালন মৃত্যুতে কেস ডায়েরির তলব

লালন মৃত্যুতে কেস ডায়েরির তলব

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়৷ তাঁর মৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। লালনের মৃত্যু মামলার শুনানির সময় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। শুনানি পর্বে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আগামী সপ্তাহের মধ্যে সিআইডি-কে কেস ডায়েরি জমা দিতে হবে। তারপরেই এই মামলার শুনানি হবে৷ গত ১২ ডিসেম্বর রামপুরহাটের সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় লালন শেখের ঝুলন্ত দেহ৷ বীরভূম পুলিশের তরফে জানানো হয়, পার্শিয়াল হ্যাঙ্গিং অর্থাৎ আংশিক ঝুলন্ত অবস্থায় ছিল…
Read More
হাম-রুবেলা দূরীকরণে পদযাত্রা

হাম-রুবেলা দূরীকরণে পদযাত্রা

হাম-রুবেলার দূরীকরণে পদযাত্রা। আগামী ৯ই জানুয়ারি থেকে হাম-রুবেলাকে দূরীকরণ করতে দার্জিলিং জেলা সমতলে শুরু হচ্ছে টিকাকরণ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পদযাত্রায় অংশগ্রহণ করে পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পড়ুয়ারা। শনিবার পদযাত্রাতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্বাস্থ্যবিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পুর নিগম ও প্রশাসনিক আধিকারিকেরা। পদযাত্রাটি শিলিগুড়ি বাঘাযতীন ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য আগামী ৯ই জানুয়ারি থেকে সমতলে টিকাকরণ শুরু হলেও পাহাড়ের স্কুল বন্ধ থাকায় চলতি মাসের ১৫…
Read More
বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো নরেন্দ্রপুরে

বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো নরেন্দ্রপুরে

গভীর রাতে আবারও বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ নম্বর পঞ্চায়েতের রানাভুতিয়া এলাকায়। তৃণমূলের দলীয় পতাকা ও মমতা ব্যানার্জির ছবি,ব্যানার ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয়েছে বোমার সুতলি। তবে কি ধরনের বোমা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
Read More
প্রধানমন্ত্রী আবাস যোজনার নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা প্রদীপ কুমার মজুমদারের

প্রধানমন্ত্রী আবাস যোজনার নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা প্রদীপ কুমার মজুমদারের

নামের সংঘাত ভুলে গরীব মানুষের সার্থে বাংলা আবাস যোজনা আর নয়, কেন্দ্রীর শর্ত মেনেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা নেওয়ার কথা পঞ্চায়েত রিভিউ মিটিং এ জানান মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার।শিলিগুড়ির মাল্লাগুড়ি মৈনাক টুরিস্ট লজের সভা কক্ষে এক জরুরি সভায় সরকার সকলস্তরের আধিকারিকবৃন্দদের নিয়ে "রিভিউ মিটিং নর্থবেঙ্গল ড্রিস্টিক অর পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ইসু" পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার সভায় মিলিত হন। আবহাওয়া খারাপের কারনে বিমান দেরিতে আসায় সভার কাজ অনেকটা বিলম্বে শুরু হয়। সভা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীববাবু জানান, গ্রামীণ সড়ক ব‍্যবস্থাতে যেমনটাতে জোড় দেওয়া হবে তেমনি গরীব মানুষের কথা…
Read More
মঞ্জুর হলো না কেষ্টর জামিন

মঞ্জুর হলো না কেষ্টর জামিন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার কাণ্ডে আরও চাপে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। সিবিআইয়ের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলেছিল আদালত। বক্তব্য ছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে গরু পাচারে সাহায্য করেছিলেন, কিন্তু সিবিআই এখন পর্যন্ত এমন কোনও তথ্য দিতেই পারছে না যাতে প্রমাণ করা যায় তিনি অভিযুক্ত। একই সঙ্গে সিবিআইকে বিচারপতির প্রশ্ন ছিল, অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা কেন করছে তারা। রাজনৈতিক কারণ কিনা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ সেই সওয়াল-জবাবের পর অবশেষে সিবিআইয়ের পক্ষেই রায় গেল আদালতের। বলা হয়েছে, তদন্ত যে পর্যায়ে রয়েছে…
Read More
বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর 'রক্ষাকবচ' আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথির টেন্ডার দুর্নীতির মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এদিন বিজেপি বিধায়কের আইনজীবী আদালতে জানান, গত ২৯ নভেম্বর তাঁর মক্কেলের পক্ষে রায় দেওয়া হয়েছিল। অথচ ২৮ নভেম্বর নতুন মামলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে ২৬টি এফআইআরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন…
Read More
বন্দে ভারতে হামলায় গ্রেফতার তিন

বন্দে ভারতে হামলায় গ্রেফতার তিন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। তৃতীয় দিনেও আক্রান্ত হতে হয় সেমি হাইস্পিড এই ট্রেনকে৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করা হলেও পরে রেলের ফুটেজে প্রকাশ পায় যে বিহার থেকে এই ট্রেনে হামলা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল আগেই, এবার ৩ নাবালককে গ্রেফতার করল পুলিশ। কিশানগঞ্জ জেলা পুলিশ এই…
Read More
পুরনিগমের ব্যর্থতার অভিযোগ নিয়ে লিফলেট বিলি করলেন অশোক ভট্টাচার্য

পুরনিগমের ব্যর্থতার অভিযোগ নিয়ে লিফলেট বিলি করলেন অশোক ভট্টাচার্য

পুর নিগমের নির্বাচনে শিলিগুড়ি পুরনিগম হাতছাড়া হয়েছে বামেদের। তৃণমূল প্রার্থী আলম খান এর থেকে পরাজিত হয়েছে বাম নেতা অশোক ভট্টাচার্য। "এক বছরেই ব্যর্থ তৃণমূল পরিচালিত পুর বোর্ড।"-এমনি অভিযোগ তুলে শহরের ৬ নম্বর ওয়ার্ডে এলাকাবাসী হাতে লিফলেট তুলে দিলেন ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অশোক ভট্টাচার্য। শহর জুড়ে অচল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ঘাটতি সহ বর্তমান পুর প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার দুই নম্বর বামফ্রন্ট এরিয়া কমিটির পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচী পালন করা হয়। সাধারণ মানুষের সাথে কথা বলে পুর পরিষেবা পেতে কি কি অসুবিধা হচ্ছে জানানোর পাশাপাশি আগামী একুশে জানুয়ারি তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুর নিগমের ব্যর্থতার অভিযোগ তুলে শহরের…
Read More
মোবাইল খুঁজে দেওয়ার নাম করে পুলিশ সেজে প্রতারণার অভিযোগ

মোবাইল খুঁজে দেওয়ার নাম করে পুলিশ সেজে প্রতারণার অভিযোগ

পুলিশকর্মীর পরিচয় দিয়ে চুরির মোবাইল খুজে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ঘটনায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গেছে, সম্প্রতি কয়েকদিন আগে ফুলবাড়ী এলাকার কোরিয়ান কোম্পানির ড্রাইভার রেস্ট হাউস থেকে বেশ কয়েকটি মোবাইল চুরি হয়। এরপরেই বিষয়টি নিয়ে মোবাইলের মালিকের নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করতে আসেন। সেই সময় থানার সামনে ওই ব্যক্তি তাদের সাথে দেখা করে বলেন তিন হাজার টাকা দিলে তাদের চুরি যাওয়া মোবাইলগুলিকে ট্র্যাক করে খুঁজে দেবেন তিনি। সেইমতো তারা টাকা দেন। কিন্তু এরপরই ওই অভিযুক্ত ব্যক্তি আর কোনো রকম খোঁজ দিতে পারছিল না চুরির মোবাইলগুলির। এরপরই ফের বৃহস্পতিবার মোবাইলের মালিকেরা নিউ জলপাইগুড়ি…
Read More
এবারেও বাতিল হলো মোদী-শাহ-নাড্ডার বঙ্গ সফর

এবারেও বাতিল হলো মোদী-শাহ-নাড্ডার বঙ্গ সফর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ আর কয়েক মাস পরেই ভোটের উত্তাপ ছড়িয়ে পড়বে রাজ্যজুড়ে। সেই নির্বাচন হয়ে যাওয়ার পর ২০২৪ সালের লোকসভা ভোট। সব মিলিয়ে দম ফেলার সময় নেই রাজনৈতিক নেতাদের। এই উদ্যোগে পঞ্চায়েত এবং লোকসভা ভোটের কথা মাথায় রেখেই বড় কিছু পরিকল্পনা করে রেখেছিল বঙ্গ বিজেপি শিবির। জানা গিয়েছিল, কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিকভাবে এখন বিজেপি রাজ্যে খুব ভালো নেই। বিগত বেশ কয়েকটি নির্বাচনে হেরেছে তারা এবং দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে…
Read More
অপেক্ষার অবসান ঘটিয়ে বছর শুরুর থেকেই জাঁকিয়ে বসছে শীত

অপেক্ষার অবসান ঘটিয়ে বছর শুরুর থেকেই জাঁকিয়ে বসছে শীত

বছর ঘোড়ার সাথে সাথেই শীত যেন জাকিয়ে পড়ছ। শীতে কাবু হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, হাড়-হিম করা ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত৷ অমৃতসরের তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কানপুরের তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, লখনৌয়ের তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বলে রাখা ভালো, এটা কিন্তু সর্বনিম্ন মানে রাতের তাপমাত্রা নয়৷ উত্তর ভারতে একেবারে ভালোমতো কামড় বসিয়েছে শীত৷ কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া৷ এমন ‘কোল্ড ডে’র নেপথ্যে রয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশা ভেদ করে ঢুকতেই পারছে না রোদের আলো৷ সে দিক থেকে দেখলে কলকাতায় অনেকটাই গরম৷ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। সকাল থেকেই আকাশ ঢাকা ছিল ঘন কুয়াশায়৷ তবে বেলা…
Read More
সব রকম সুরক্ষা দিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্যপালকে

সব রকম সুরক্ষা দিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্যপালকে

গতবছরই রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন তিনি। কিন্তু এর পরেই অভিযোগ ওঠে রয়েছে জীবনের ঝুঁকি৷ তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের৷ রাজ্যপালকে এবার থেকে জেড প্লাস( Z+) ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেরা হবে। সূত্রে খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রের নিযুক্ত কমিটির সদস্য ছিলেন সিভি আনন্দ বোস। সেই সূত্রে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।…
Read More