west bengal

আইসিসি নর্থবেঙ্গলের নয়া চেয়্যারম্যান হলেন সঞ্জয় গোয়েল

আইসিসি নর্থবেঙ্গলের নয়া চেয়্যারম্যান হলেন সঞ্জয় গোয়েল

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (নর্থ বেঙ্গল) নতুন চেয়্যারম্যান নির্বাচিত হলেন সঞ্জয় গোয়েল। এতোদিন এই দায়িত্বে ছিলেন নিশান্ত মিত্তাল। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উমং মিত্তাল। নতুন দায়িত্ব পাবার পর সঞ্জয় গোয়েল জানান,'শিল্প সহজ বিষয় নয়। বিগত দুই বছরের কোভিড পরিস্থিতি এই পথকে আরও কঠিন করে দিয়েছে। তারপরেও এই এলাকার সমস্ত উদ্যোগপতিদের পরামর্শ নিয়ে একটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।' আইসিসি নর্থ বেঙ্গলের বার্ষিক সাধারন সভায় এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রূপরেখা নিয়ে দীর্ঘ আলোচনাও হয়। এখানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম, শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, এসজেডিএ CEO অভিজিৎ শিবালি, ভাইস চেয়ারম্যান দীলিপ দুগার,আইসিসি প্রেসিডেন্ট মেহুল মহঙ্কা…
Read More
হোলির আগে বিভিন্ন কারখানায় জোর কদমে চলেছে আবির তৈরির কাজ

হোলির আগে বিভিন্ন কারখানায় জোর কদমে চলেছে আবির তৈরির কাজ

সামনেই হোলি তাই শিলিগুড়ি ইস্ট্রান বাইপাস সংলগ্ন শাস্ত্রী নগর এলাকায় কারখানায় জোড় কদমে চলেছে আবির তৈরির কাজ। বিভিন্ন রঙের আবির তৈরি হচ্ছে এই কারখানায়। মূলত এরারুট, ফুলের পাপড়ি এবং রং দিয়েই তৈরি হয় এই আবির, গত লকডাউনে সেরকম ব্যবসা না হলেও এবার আশাবাদী ব্যবসা ভালো হবে। শিলিগুড়ির এই আবির কারখানায় ৩০ থেকে ৩৫ জন কাজ করেন এই আবির তৈরিতে। এই আবির শিলিগুড়ি শহরের মহাবীর স্থান সহ অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়ির বাইরেও তাদের আবির বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।
Read More
হৈমন্তীর নামে জারি করল লুকআউট নোটিশ 

হৈমন্তীর নামে জারি করল লুকআউট নোটিশ 

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অন্যতম ‘রহস্যময়ী’ চরিত্র এখন হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ তাঁর গতিবিধির উপর নজর রাখতে আরও কড়া অবস্থান নিয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে হৈমন্তীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু৷ তাঁর দাবি, মালদার চাঁচলে একটি হোটেলে আত্মগোপন করেছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ওই হোটেলে রাত কাটানোর পর সকালে অন্যত্র চলে যান। ওই হোটেলে তাঁকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক৷ খগেন মুর্মুর মন্তব্যের পরেই লুক আউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এদিকে, শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস–বিজেপি বিরোধ। হৈমন্তীর অবস্থান নিয়ে কথা উঠতেই চাঁচলের…
Read More
শুরু হচ্ছে নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল

শুরু হচ্ছে নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল

শুরু হচ্ছে তৃতীয় তম নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল। ৪ঠা এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ই এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান উদ্যোক্তারা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড টুরিজমের সহযোগিতায় এই বার্ড ফেস্টিভ্যাল আয়োজিত হতে চলেছে। এবিষয়ে এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজমের অহবায়ক রাজ বসু বলেন, আগামীকাল থেকে শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। ৪ঠা এপ্রিল থেকে অনুষ্ঠানের সূচনা হবে। শিলিগুড়ি সহ, চিলাপাতার কোদালবস্তি, ভুটান সংলগ্ন লেপচাখা এলাকাতেও এই ফেস্টিভ্যাল আয়োজিত হবে।
Read More
এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই একদল দুষ্কৃতী ওই এলাকায় খাওয়ারের হোটেলে ঢুকে পড়ে। সেই সময় হোটেলের কর্মীদের সাথে তারা দুর্ব্যবহার করে বলে অভিযোগ। হোটেল কর্মীরা প্রতিবাদ করায় ভাঙচুর চালানো হয় একইসাথে হোটেলের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় NJP থানার পুলিশ এবং ২ জনকে আটক করে নিয়ে যায়। আজ সকাল থেকেই ওই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সমস্যা সমাধানে এদিন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে ব্যবসায়ী সমিতি। এবিষয়ে শিলিগুড়ি টাউন ব্লক ৩…
Read More
প্রশ্নফাঁস রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ পর্ষদের তরফে

প্রশ্নফাঁস রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ পর্ষদের তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়েই প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পর্ষদ জানিয়েছিল ঘটনাটি পরিকল্পিত অন্তর্ঘাত। মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে আরও কড়াকড়ির পথে হাঁটল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আট দফা নির্দেশিকা জারি করেছেন এই বিষয়ে। পরীক্ষা সংক্রান্ত যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে এই প্রথম পরীক্ষার্থীদের তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের দরজায় মোতায়েন থাকবে পুলিশ। তাঁরা প্রয়োজন মনে করলে, পড়ুয়াদের কাছে মোবাইল ফোন, বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে…
Read More
রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ শংকর ঘোষের

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ শংকর ঘোষের

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। বুধবার শংকর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। একাধিক ব্যবস্থা চালু করার দাবিও জানান তিনি।অপরদিকে, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে হাসপাতালের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক শংকর ঘোষ।
Read More
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ

দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।জলপাইগুড়ি জেলার বালুরঘাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করা হয়। সেখানে চা শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া সহ একাধিক দাবিতে জমায়েত হয় তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। তৃনমূল কংগ্রেস সূত্রে খবর, মার্চ মাসের ১ তারিখ থেকে টানা পালা করে ৬ তারিখ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত এর আগেও জন বারলার বাড়ির সামনে ধর্না ও বিক্ষোভে সামিল হয়েছিল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতারা। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, শ্রমিক নেতা রাজু গুরুং…
Read More
হঠাৎ করেই পাহাড়ে তুষারপাত

হঠাৎ করেই পাহাড়ে তুষারপাত

বদলেছে আবহাওয়া, চলতি মাসের মাঝা মাঝি সময় থেকে বলতে গেলে প্রায় উধাও শীত। তাপমাত্রার পাশাপাশি রাজ্য জুড়ে বাড়ছে গরম। বাংলায় গরমের আঁচ পড়তেও শুরু করেছে। এই সময়ে দাঁড়িয়ে খুশির বাঁধ ভাঙল পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের। ভারী তুষারপাতে ঢাকল সান্দাকফু, দার্জিলিং এবং সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় এতই বরফ পড়েছে যে রাস্তায় পুরু স্তর জমে গিয়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে স্বভাবতই খুশি পর্যটকরা। ফেব্রুয়ারি মাস কার্যত শেষ। মার্চের শুরু থেকে তাপমাত্রা যে আরও বাড়বে তার ইঙ্গিত আগেই মিলেছে। এখনই গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু উত্তরবঙ্গে একদম উল্টো পরিস্থিতি। জানা গিয়েছে, সিকিমের ইয়ুমথাং ভ্যালি, লাচুং, জিরো…
Read More
বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম

বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম

আবারও শহর জুড়ে বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম এবং পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হসপিটাল মোড় এলাকায় রাস্তার ফুটপাত দখল করে বসা দোকান গুলি ফের সরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বারবার শহরকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বারবার একই ছবি দেখা যাচ্ছে, ফুটপাথ ঘিরে ব্যাবসা করছে কিছু ব্যাবসায়ী। মঙ্গলবার সাতসকালে উচ্ছেদ অভিযানে নেমে দোকানপত্র সরিয়ে দেন পুরনিগম এবং পুলিশের কর্মকর্তারা। এরপর এলাকায় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন।
Read More
আতঙ্ক বেড়ে চলছে অ্যাডিনোভাইরাস নিয়ে

আতঙ্ক বেড়ে চলছে অ্যাডিনোভাইরাস নিয়ে

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। এবার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে নতুন নির্দেশ দেওয়া হল। আরটিপিসিআর পরীক্ষা থেকে ভেন্টিলেটর ঠিক আছে কিনা, সব দেখে নিতে হবে বলে নির্দেশ এসেছে হাসপাতালগুলির কাছে। অ্যাডিনোভাইরাস বাড়তে থাকায় জ্বর ও শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এবার থেকে তাদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় এই পরীক্ষার পাশাপাশি হাসপাতালে থাকা পেডিয়াট্রিক ভেন্টিলেটরগুলি ঠিক ভাবে কাজ করছে কিনা তা…
Read More
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ১,৯১১ জনের মামলার দ্রুত শুনানির আর্জি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ১,৯১১ জনের মামলার দ্রুত শুনানির আর্জি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রুপ ডি-তে ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন নয় চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টে তাদের মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই ১ হাজার ৯১১ জন চাকরিপ্রার্থী। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী ৩ মার্চ এই মামলাটির শুনানি হতে পারে। যদিও এর জন্য আলাদা কোনও বেঞ্চ নির্ধারণ করা হয়নি এখনও পর্যন্ত। এদিকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে আগেভাগে ক্যাভিয়েট দাখিল করেছেন মূল মামলাকারীর আইনজীবী। তার অর্থ,…
Read More
আগামী ১০ মার্চ ধর্মঘট, চিঠি গেলো রাজ্যের মুখ্যসচিবের কাছে

আগামী ১০ মার্চ ধর্মঘট, চিঠি গেলো রাজ্যের মুখ্যসচিবের কাছে

মাসের পর মাস ধরে চলছে রাজ্যে ডিএ নিয়ে দ্বন্দ্ব। বকেয়া ডিএ’র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল 'সংগ্রামী যৌথ মঞ্চ'। সেই সময়ই জানান হয়েছিল যে, আগামী ৯ মার্চ প্রশাসনিক ধর্মঘট করবেন তারা। যদিও মাদ্রাসা পরীক্ষার দিন বদলের জন্য আগামী ১০ মার্চ সেই ধর্মঘট হবে বলেই নিশ্চিতভাবে জানান হয়েছে সংগঠনের তরফ থেকে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিবের কাছে এই মর্মে চিঠিও দিয়েছে তারা। 'সংগ্রামী যৌথ মঞ্চ'-এর মূল দাবি, বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাঁদের এবং স্বচ্ছভাবে শূন্যপদে স্থায়ী নিয়োগ দিতে হবে সরকারকে। তাঁদের বক্তব্য, পিজি শিক্ষকরা ইতিমধ্যেই মাসে ১৫ হাজার টাকা করে বঞ্চিত হচ্ছেন। ওদিকে বর্তমানে ৩৮ শতাংশ ডিএ বাকি। কেন্দ্রীয় সরকার আবার…
Read More
রাস্তাশ্রী প্রকল্প নিয়ে পর্যালোচনায় রাজ্য সরকার

রাস্তাশ্রী প্রকল্প নিয়ে পর্যালোচনায় রাজ্য সরকার

রাজ্য জুড়ে ঘোষিত একাধিক প্রকল্পের মাঝে 'রাস্তাশ্রী' হল অন্যতম প্রকল্প। গ্রামবাংলায় নতুন সড়ক নির্মাণ ও পুরনো রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প রাস্তাশ্রীর নাম ঘোষণা হয়েছে। রাজ্য বাজেটে ঘোষিত সেই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন। রাজ্য সরকারের তরফে 'রাস্তাশ্রী' প্রকল্প ঘোষণা করার পর থেকেই গ্রামীণ এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কারের পদ্ধতিগত বিষয় নিয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। এদিকে নজরদারির জন্য পঞ্চায়েত দফতর থেকে পৃথক পোর্টাল এবং অ্যাপ তৈরি করতে বলা হয়েছে। বলা হয়েছে, যে গ্রামীণ রাস্তার সংস্কার করা হবে সেগুলিকে বাধ্যতামূলকভাবে জিও ট্যাগিং করতে হবে। পঞ্চায়েত দফতর থেকে জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, আগামী…
Read More