west bengal

দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা…
Read More
জলপাইগুড়ি শহর ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

জলপাইগুড়ি শহর ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

শীতের পিকনিক,স্কুলের অ্যানুয়াল স্পোর্টস,কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে দার্জিলিং চায়ের মতোই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা পেয়ে থাকে পাহাড়ের কমলালেবু৷ তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিং এর কমলা লেবু। সাতসকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল। চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি উপর থেকে নেমে আসা ব্যবসায়ীরা। তবে দামে বড়ো কিছু হেরফের নেই,মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলালেবুর দাম। তবে দেখার বিষয় পুরোনো স্বাদ রয়েছে কিনা এবারের নতুন কমলালেবুর মধ্যে।
Read More
শুরু হয়েছে লালন মৃত্যুর তদন্ত

শুরু হয়েছে লালন মৃত্যুর তদন্ত

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আদালতে কেন্দ্রীয় আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে। তবে এই নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। লালন শেখের সিবিআইয়ের হেফাজতে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করছে সিআইডি। তাই নতুন করে বিচারপতি দ্বারা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার প্রয়োজন…
Read More
কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেষ্টকে

কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেষ্টকে

সত্যি হলো জল্পনা, একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির মাঝেই রাজধানী দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বড় ধাক্কা খেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রত সংক্রান্ত মামলায় জয় পেল ইডি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে দিল্লি নিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডেরেক্টরেট(ইডি)৷ গতকালই এই নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট৷ এই নির্দেশের মধ্যেই মঙ্গলবার সকাল সকাল অনুব্রতকে আসানসোলের বিশেষ সংশোধানাগার থেকে বের করে আনা হল। সকাল তখন আটটা হবে৷ সংশোধনাগার থেকে বার করে গাড়িতে তোলা হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কেষ্টকে নিয়ে দুবরাজপুরের দিকে যাচ্ছেন ইডি-র আধিকারিকরা৷ অন্য একটি মামলায় তাঁকে দুবরাজপুরের আদালতে তোলা…
Read More
মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে শিলিগুড়িতে সচেতনতামূলক শিবির

মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে শিলিগুড়িতে সচেতনতামূলক শিবির

মানসিক রোগীদের মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে দুদিনব্যাপী এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করলো পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার, শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে এই শিবির শুরু হয়। জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ড, মাটিগাড়া ও ফাঁসিদেওয়া এলাকা থেকে বাছাই করা কয়েকজন যুবক যুবতীদের নিয়ে এই শিবির আয়োজিত হয়। এর মধ্য দিয়ে তাদের মানসিক রোগ সম্পর্কে সচেতন করা হবে ও রোগ নিরাময়ের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি। তিনি বলেন, ইতিমধ্যেই তাদের সংগঠনের পক্ষ থেকে ৯৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Read More
গঙ্গাসাগরে জোর কদমে চলছে ড্রেজিংয়ের কাজ

গঙ্গাসাগরে জোর কদমে চলছে ড্রেজিংয়ের কাজ

অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ।গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং করার কাজ। এই ড্রেজিং এর মাধ‍্যমে নদীর নাব‍্যতা বাড়ানো হচ্ছে। কিন্তু ড্রেজিং এর ফলে বর্তমানে বিঘ্নিত হচ্ছে ভেসেল পরিষেবা। যায় জেরে অসুবিধায় পড়েছেন সাগর দ্বীপের বাসিন্দারা। বর্তমানে সারাদিনে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা চলছে ভেসেল পরিষেবা। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পূর্ণ্যার্থীরা। ভেসেলের জন‍্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে পরিকাঠামো তৈরীর পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে পলি তোলার কাজ। ৫টি ড্রেজার দিয়ে চলছে পলি…
Read More
‘বেশারম রং’ নিয়ে সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন মুকেশ খান্না

‘বেশারম রং’ নিয়ে সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন মুকেশ খান্না

মুকেশ খান্না, দীপিকা পাড়ুকোন-শাহরুখ খানের আসন্ন ছবি পাঠান-এর প্রথম গান বেশারম রং-এর সমালোচনা করা লোকদের দলে যোগ দিয়েছেন। গানের ভিজ্যুয়ালে কথিত "অশ্লীলতা" থাকা সত্ত্বেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কীভাবে গানটি পাস করতে পারে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। গানটি এই সপ্তাহের শুরুতে মুক্তি পেয়েছে এবং তখন থেকেই বিতর্কের মুখে পড়েছে। যদিও অনেকেই কথিত অশ্লীলতার জন্য গানটিকে আক্রমণ করেছে, রাজনীতিবিদরা দীপিকার পোশাকের জন্য জাফরান রঙের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন। গানটি ঘিরে বিতর্ক সম্পর্কে মন্তব্য করতে চাইলে মুকেশ খান্না বলেন, “আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে। এটি একটি অশ্লীল বিষয়, এর সাথে কোন ধরণের ধর্মীয় সমস্যার কোন…
Read More
উচ্চ ফলনশীল মাঘী সর্ষে চাষ করে লাভের আশায় দিন গুনছেন চাষীরা

উচ্চ ফলনশীল মাঘী সর্ষে চাষ করে লাভের আশায় দিন গুনছেন চাষীরা

উচ্চ ফলনশীল মাঘী সর্ষে চাষ করে লাভের আশায় দিন গুনছেন উত্তর দিনাজপুর জেলার কানকি দেওগা এলাকার চাষীরা। এখানকার চাষীরা অন্যান্য চাষবাসের পাশাপাশি প্রচুর পরিমাণে সর্ষে চাষ করে থাকেন। এই সর্ষে চাষ করে তারা অনেকটাই আর্থিক লাভবান। সেখানকার স্থানীয় চাষী বিপ্লব মন্ডল জানান, তিনি এ বছর তার নিজস্ব দু বিঘা জমিতে উচ্চ ফলনশীল মাঘী সর্ষে চাষ করেছেন। বর্তমানে গাছের রিস্টপুষ্টতা দেখে তিনি মনে করছেন ভালো ফলন হবে। তিনি আরও জানান, তাদের এলাকায় এক বিঘা জমিতে তিন থেকে চার কুইন্টাল সর্ষে উৎপন্ন হয়। বাজারে বিক্রির পাশাপাশি সর্ষের থেকে ভোজ্য তেল প্রস্তুত করে খেয়ে পড়ে স্বাচ্ছন্দ্যে বেঁচে আছেন। তাই সর্ষের চাষ করলে আর্থিক…
Read More
বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন, অচলাবস্থা চলছে মেডিক্যাল কলেজে। অনশনে বসা আরও এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। সব মিলিয়ে মেডিক্যালের পরিস্থিতি আরও জটিল। গত শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। তারপর সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আন্দোলন যেমন ওঠেনি, আবার নির্বাচনের তারিখও মেলেনি। এদিনের বৈঠকে তাই সরাসরি সরকারকে গোটা বিষয়ের জন্য দায়ী করা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে, কলেজের অধ্যক্ষদেরও কড়া কথা শুনিয়েছে পড়ুয়ারা।…
Read More
আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের পর্যটন মেলা

আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের পর্যটন মেলা

জাতীয় স্তরের পর্যটন মেলার আয়োজন করতে চলেছে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই মেলার বিষয়ে জানান আয়োজকরা। আগামী 17 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি শপিংমলে ওই মেলার আয়োজন করা হয়েছে আয়োজকদের তরফে। এবারের ওই পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর আয়োজক হিসেবে থাকছে। পাশাপাশি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ঝাড়খন্ড ট্যুরিজম গোল্ড স্পন্সর ও হিমাচল প্রদেশ ট্যুরিজম, চন্ডিগড় ট্যুরিজম সিলভার স্পন্সর হিসেবে থাকবে। দুই দিনের ওই পর্যটন মেলায় পর্যটকদের পাশাপাশি বিভিন্ন পর্যটন সংস্থার সদস্যরা উত্তরের পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্ন রাজ্যের পর্যটন শিল্পকে কি করে তুলে ধরা যায় সেই নিয়ে আলোচনা করা…
Read More
বেঁচে আছেন অভিনেতা বীনা কাপুর, ছেলের বিরুদ্ধে হত্যার গুজব নিয়ে পুলিশের কাছে হয়েছেন দ্বারস্থ

বেঁচে আছেন অভিনেতা বীনা কাপুর, ছেলের বিরুদ্ধে হত্যার গুজব নিয়ে পুলিশের কাছে হয়েছেন দ্বারস্থ

প্রবীণ অভিনেতা বীনা কাপুর, যাকে তার ছেলে হত্যা করেছে বলে গুজব শোনা গিয়েছিল, একটি স্পষ্টীকরণ জারি করেছেন। অভিনেতা, তার ছেলের সাথে, যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে মুম্বাই থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন। তার বিবৃতিতে, বীনা বলেছিলেন যে নিহত ব্যক্তিটি অন্য কেউ, যদিও তাদের একই নাম রয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে বীনা সাংবাদিকদের বলেছেন, "এটি মিথ্যা খবর। সত্য হল একজন বীনা কাপুরকে খুন করা হয়েছে। কিন্তু আমি সেই বীণা কাপুর নই এবং আমি আলাদা মানুষ। নাম একই কিন্তু আমি এখানে গোরেগাঁও থাকি, জুহু নয়। আমিও আমার ছেলের সঙ্গে থাকি তাই লোকে ভেবেছিল এই বীণা কাপুর।" যারা তাকে মৃত…
Read More
লালন মৃত্যুকাণ্ডে উঠছে একাধিক প্রশ্ন

লালন মৃত্যুকাণ্ডে উঠছে একাধিক প্রশ্ন

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। ওদিকে, সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচালয় থেকে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার অনেক প্রশ্ন তুলেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। আর এদিন রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে খতিয়ে দেখল ফরেনসিক দল। সিবিআইয়ের অস্থায়ী শিবিরে যে শৌচালয় রয়েছে সেখানে কি আদৌ গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়া সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এদিন ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক দল। শিবিরের বিভিন্ন জায়গা…
Read More
আচমকাই এক অবাক দৃশ্য বাংলার আকাশে

আচমকাই এক অবাক দৃশ্য বাংলার আকাশে

বাংলার আকাশে আচমকাই এক অবাক দৃশ্য দেখা গেলো। আচমকাই বঙ্গের আকাশে দেখা গিয়েছে এক রহস্যময় আলো! বাংলার একাধিক জেলার পথ চলতি সাধারণ মানুষ আকাশে এমন আলো দেখতে পেয়েছেন বলে খবর। এমনিতেই এখন শীতের সময়। খুব তাড়াতাড়ি বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে যায়, চারিদিক অন্ধকার হয়ে পড়ে। এদিন সন্ধ্যের সময়তেই আকাশে এই আলো দেখতে পান বিভিন্ন জেলার বাসিন্দারা। যদিও কথা থেকে এই আলো এল তা স্পষ্ট নয় এবং কেউই আপাতত কোনও ব্যাখ্যা দিতে পারছে না। তবে প্রত্যক্ষদর্শীরা যেমন জানাচ্ছেন তাতে অনেকের ধারণা কোনও বিমানে আগুল লেগে থাকতে পারে। তারই হয়তো শিখা কোথাও থেকে বেরচ্ছে এবং আকাশে এমন রহস্য তৈরি করেছে। যারা এই…
Read More
প্রকাশ্যে এলো কারণ, গলায় ফাঁস লেগেই মৃত্যু লালন শেখের

প্রকাশ্যে এলো কারণ, গলায় ফাঁস লেগেই মৃত্যু লালন শেখের

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ খুন নয়, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তে লালনের শরীরে কয়েকটি ছড়ে যাওয়া আঘাতের চিহ্ন মিলেছে। চিকিৎসকদের ভাষায় এগুলিকে বলে ‘Superficial Bruise’ মার্ক৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে যে শাওয়ার পাইপ থেকে ঝুলন্ত অবস্থায় লালনের দেহ উদ্ধার করা হয়, তার মাপ নিয়েও দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে,…
Read More