10
Feb
বহুদিনের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শহরের রাস্তায় বিক্ষোভ কর্মসূচি করল 'অল বেঙ্গল সিএসসি ভিএলই ইউনিয়ন'। মূল দাবি, ডিজিটাল আর্মির নামে শোষণ নয়, ন্যায্য অধিকার চাই। এছাড়া আরও প্রায় ১০ দফা দাবিতে সরব হয় তারা। প্রায় ৩০০ কর্মী মিছিল শুরু করে সিএসসি ই- গভারনেন্স সার্ভিস ইন্ডিয়ায় লিমিটেডের সদর দফতর পর্যন্ত যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ-এর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু। ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক অনির্বাণ রায়, রেজাউল ইসলাম, রাজিবুল মোল্লা সুব্রত পাল, শক্তিপদ জানা, জয় চক্রবর্তীরা। এই সংগঠনের বক্তব্য, সারা দেশ জুড়ে প্যান কার্ড, আধার কার্ড, অনলাইনে ট্রেন বা ফ্লাইটের টিকিট কাটা, ব্যাঙ্কের সেবা কেন্দ্র, ই-শ্রম পোর্টাল,…
