west bengal

নিরাপত্তারক্ষীদের বিভিন্ন দাবিতে সরব হল ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন

নিরাপত্তারক্ষীদের বিভিন্ন দাবিতে সরব হল ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন

নিরাপত্তারক্ষীদের প্রতিমাসে বেতন, পিএফ, চাকরির সুরক্ষা ও বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়ে ডাবগ্রাম পলিটেকনিক কলেজের অধ্যক্ষের দারস্থ হলেন ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি (সি) ওয়ার্কার্স ইউনিয়ন,দাবি না মানা হলে প্রয়োজনে বন্ধের পথে হাটবে বলে জানান পশ্চিম বঙ্গের পর্যবেক্ষক জয় লোধ। বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে বেতনে কিছুটা সুরাহা হলেও মাঝে মধ্যে একেক মাস বাদ চলে যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের বেতন। এই বিষয় নিয়ে আজ AIUTUC অনুমোদিত ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সকল সদ‍স‍্যরা ডাবগ্রাম পলিটেকনিক কলেজের গেটের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ দেখাবার পাশাপাশি পলিটেকনিক কলেজের অধ‍্যক্ষকে স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক জয় লোধ জানান, অনেক দিন ধরে নিরাপত্তা রক্ষীদের ওপর…
Read More
নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হতেই বাধা এলো শক্তিগড়, অশোকনগরে

নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হতেই বাধা এলো শক্তিগড়, অশোকনগরে

শিলিগুড়ির শক্তিগড়, অশোকনগর এলাকায় বৃষ্টিতে আর জমবে না জল। প্রায় ১০ কোটি টাকা খরচ করে নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজ করতে গিয়েই বাঁধার মুখে পড়তে হল শিলিগুড়ি পুরনিগমকে। পরিকল্পনা অনুযায়ী ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের জল শীতলাপাড়ার ড্রেন হয়ে মহানন্দা নদীতে যাবে। যেকারণে শীতলাপাড়ার কাছে প্রায় ১ কোটি ৭৬ লক্ষ টাকা খরচে নতুন করে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু শুক্রবার শীতলাপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে, আটকে দেয় কাজ। তাঁদের দাবি, সেখান দিয়ে শক্তিগড় এলাকার জল গেলে জলমগ্ন হয়ে পড়বে এলাকা। বাসিন্দারা বলেন, এমনিতেই এলাকায় জল জমে। নতুন ড্রেন হলেই শক্তিগড় এলাকার জলও জমে…
Read More
আবারও এক ঘূর্ণিঝড়ের আভাস

আবারও এক ঘূর্ণিঝড়ের আভাস

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে আবার পুরোপুরি ভাবে শীত পড়ার আগেই ফের এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি৷ যার জেরে ফের চড়তে পারে বাংলায় তাপমাত্রার পারদ৷ ফলে ডিসেম্বরের শুরুতেই ধাক্কা খেতে পারে শীত৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হবে৷ তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরীর মতো বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দক্ষিণের রাজ্যগুলিতে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মনদৌহ৷ আজ ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি…
Read More
“বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করেন না”, শিলিগুড়ির সভায় তোপ চন্দ্রিমার

“বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করেন না”, শিলিগুড়ির সভায় তোপ চন্দ্রিমার

"বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। তাঁরা বিজেপিকে কোনও দিনই বিশ্বাস করেন না।" শিলিগুড়িতে সভায় বক্তৃতা দিতে গিয়ে এমনটাই জানালেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন সেবক মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি হিলকার্ট রোড ঘুরে হাসমি চকে গিয়ে শেষ হয়। মিছিল শেষের পর সেখানে সভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্মিতা বকসি সহ দার্জিলিং জেলার নেতৃত্ব। সেই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন তিনি। তাদের কটাক্ষ করে সভায় বক্তব্য রাখেন তৃণমূল…
Read More
দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দুঃসাহসিক চুরি জলপাইগুড়ি রাজগঞ্জের বন্ধুনগরে। দোকান থেকে কয়েকটি সিগারেটের প্যাকেট সহ নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি গিয়েছে বলে দাবি দোকানদারের। বুধবার রাতে বন্ধুনগর এলাকায় এক মুদিখানা দোকানে চুরি হয়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে। এই বিষয়ে দোকানের মালিক বলেন, শাটার ভেঙে নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতিরা কয়েকটি সিগারেটের প্যাকেট সহ কিছু জিনিস চুরি করেছে। দোকান মালিক আরও বলেন, এদিন সাতসকালে চুরির খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের শাটার ভাঙা রয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ

দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ

কামতাপুর রাজ্য এবং ভাষার দাবিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম নামে যৌথভাবে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছেন কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। মঙ্গলবার নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সকাল ছয়টা থেকে রেল রোকো আন্দোলন শুরু হয়। আন্দোলন চলে দীর্ঘ পাঁচ ঘন্টা। অবশেষে আলিপুরদুয়ার ডিভিশনের রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। জানা গেছে, সংগঠনের মূল দাবিগুলিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে এই অবরোধ তুলে নেন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। এরপরে সংগঠনের নির্দেশে পুরো রেললাইন চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল রেল পুলিশ ও ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী।…
Read More
কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে তৎপর পুলিশ

কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে তৎপর পুলিশ

উত্তরবঙ্গের আটটি জেলা নিয়ে পৃথক রাজ্যের দাবিতে কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে নিউ কোচবিহার স্টেশনে ভোর রাত থেকে পুলিশ প্রহরা।আন্দোলনকারীরা যাতে স্টেশনের ভেতর প্রবেশ করতে না পারে তাই গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলা হয় পুলিশে, নিয়ে আসা হয়েছে জল কামান। নিউ কোচবিহার স্টেশনের পাশাপাশি বিভিন্ন স্টেশন গুলিতেও রাখা হয় পুলিশের প্রহরা। কেপিপির জেলা সভাপতি কংসরাজ বর্মনকে গৃহবন্দী করে পুলিশ।
Read More
নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে

নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে

খুশির খবর, বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে৷ এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হত পরিবারের মহিলাদের নামে৷ কিন্তু এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন ‘সিঙ্গেল পুরুষ’রাও৷ তবে এর জন্যক আবেদনকারীকে স্থানীয় কাউন্সিলর বা বিধায়কের কাছ থেকে একাকী, পরিবারহীন হওয়ার ‘বৈধতাপত্র’ সংগ্রহ করতে হবে৷ এবং সেটি জমা দিতে হবে ফর্মের সঙ্গে৷ প্রয়োজনে সত্যতা যাচাই করবেন বিভাগীয় আধিকারিকরা৷ এর পরই ওই একাকী পুরুষকে স্বাস্থ্যরসাথী কার্ডের অনুমোদন দেওয়া হবে৷ এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যরসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‘প্রথম যখন স্বাস্থ্যুসাথী চালু হয় তখন মহিলাদের নামেই গোটা পরিবারকে এই চিকিৎসা বিমা দেওয়া হচ্ছিল। এরপর সিঙ্গল মহিলা এবং পরে সিঙ্গেল পুরুষদেরও স্বাস্থ্যংসাথী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যং…
Read More
এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

বড়ো ঘোষণা রেলের। উত্তরবঙ্গের এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।গন্তব্য হাওড়া। সোমবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা। তিনি জানিয়েছেন,২০২৩ সালের শেষের দিক থেকেই এই ট্রেন পরিষেবা শুরু হবে। দার্জিলিং মেল এনজেপি থেকে সরে যাওয়ায় জনমানুষে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার হয়েছিল। তবে শেষমেষ রেলের ঘোষণায় নতুন করে স্বস্তি। শুরু হতে চলেছে নয়া রেল পরিষেবা। সেক্ষেত্রে শুরুতেই মালদা থেকে এনজেপি পর্যন্ত রেল ট্র‍্যাকের উন্নতি করা হবে দ্রুত গতির ট্রেন চলাচলের জন্য৷ এরপরেই শুরু হবে বন্দে ভারতের পথ চলা।
Read More
শুরু হতে চলেছে উত্তরবঙ্গ পৌষমেলা

শুরু হতে চলেছে উত্তরবঙ্গ পৌষমেলা

কোভিডকালে দুই বছর আয়োজন করা হয়নি উত্তরবঙ্গ পৌষ মেলার। তাই ১৪ তম বর্ষে এবার থাকছে একাধিক চমক। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের সদস্যরা। জানা গিয়েছে, অতীতের ন্যায় এবারও শিলিগুড়ি সূর্যসেন পার্ক সংলগ্ন মহানন্দা নদীর চরে বসবে মেলার আসর। রকমারি পিঠের সম্ভার থাকবে প্রতিটি স্টলেই৷ মেলা শুরু হবে চলতি মাসের ২৩শে ডিসেম্বর থেকে এবং চলবে আগামী বছরের ২রা জানুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলায় আগত সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
Read More
প্রাইমারি স্কুলের অফিস থেকে উধাও তিন লক্ষ পাঠ্যপুস্তক

প্রাইমারি স্কুলের অফিস থেকে উধাও তিন লক্ষ পাঠ্যপুস্তক

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর চক্র প্রাইমারি স্কুল অফিস থেকে ৩ লক্ষ পাঠ্য পুস্তক উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে,অথচ কাগজ-কলমে ওই বই সংখ্যা অফিসে রাখা হয়েছে বলে চালান লেখা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি সামনে আসতেই শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২রা জানুয়ারি বুক ডে পালিত হয়, এর আগে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা অনুসারে নতুন বই দেওয়া হয় এর জন্য রাজ্য শিক্ষা দপ্তর নির্দিষ্ট ছাপাখানায় বই ছাপিয়ে বিভিন্ন বিদ্যালয় অফিসে বই পাঠায় এবং বিদ্যালয় থেকে বইগুলি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়। স্কুল থেকেই পড়ুয়াদের বই বিলি করা হয়…
Read More
বাড়ানো হলো দুয়ারে সরকারের সময়সীমা

বাড়ানো হলো দুয়ারে সরকারের সময়সীমা

রাজ্যবাসীর সুবিধার্থে আরো একবার শুরু করা হয়েছে দুয়ারে সরকার শিবির৷ নভেম্বর মাসে রাজ্য জুড়ে চলেছে দুয়ারে সরকার শিবির৷ তাতে অভূতপূর্ব সাড়াও মিলেছে৷ রাজ্যবাসীর সুবিধার্থে দুয়ারে সরকারের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে বৈঠকের পর ক্যাম্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ এ কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব। প্রথমে ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হলেও পরে সিদ্ধান্তে বদল করে দুয়ারে সরকারের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পেয়ে থাকেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি…
Read More
আরো একবার ফুটে উঠলো নৃশংসতার ছবি, এবার কাটা দেহাংশ উদ্ধার কল্যাণীতে

আরো একবার ফুটে উঠলো নৃশংসতার ছবি, এবার কাটা দেহাংশ উদ্ধার কল্যাণীতে

সম্প্রতি এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার পর থেকে এই ধরনের ঘটনার খবর বারবার আসছে। নৃশংস ঘটনার সাক্ষী থেকে বাদ নেই বাংলা। পশ্চিমবঙ্গে কাটা দেহাংশ উদ্ধার হল। নদিয়ার কল্যাণী থানার ২ নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির পাশে একটি জঙ্গল থেকে একটি কাটা মাথা পাওয়া গিয়েছে। তার সঙ্গে ছিল কিছু দেহাংশ। জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে ওই এলাকাবাসীরা পচা গন্ধ পাচ্ছিল। কিন্তু বোঝা যাচ্ছিল না যে কোথা থেকে এই দুর্গন্ধ আসছে। শেষে হদিশ মেলে কাটা মাথার। সেটি…
Read More
সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনার সম্মুখীন লোকাল ট্রেন

সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনার সম্মুখীন লোকাল ট্রেন

আচমকাই বড় দুর্ঘটনার সম্মুখীন দু’টি লোকাল ট্রেন। শিয়ালদহ রেল স্টেশনের কাছে দু’টি লোকাল ট্রেনের ধাক্কার বড় দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। ঘটনার জন্য এক চালককে সাসপেন্ড করা হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে রেল জানতে পেরেছে, যান্ত্রিক কোনও গোলযোগের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। শিয়ালদহ কারশেডের কাছে দুর্ঘটনাটি ঘটে। কারশেডমুখী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে রানাঘাট লোকালের৷ একটি ট্রেন ফাঁকা থাকলেও, রানাঘাট লোকাল ছিল যাত্রী বোঝাই৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেলেও বড় ক্ষতি যে হতে পারত তা বলাই বাহুল্য৷ একটি ট্রেনের চালকের কামরা এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল জানিয়েছে, সিগন্যাল অমান্য করার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তাই…
Read More