west bengal

শুরু হয়েছে ভোট গণনা

শুরু হয়েছে ভোট গণনা

সদ্দ্যই সমাপ্ত হয়েছে রাজ্যের চার কেন্দ্রের পুরসভা ভোট। পোস্টাল ব্যালট গণনা শেষ৷ পোস্টাল ব্যালট গণনা শেষে চন্দনগরে ১৯ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এদিকে এদিকে আসানসোলে ৫৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা৷ বিজেপি এগিয়ে রয়েছে মাত্র একটি আসনে। বামেরা কোনও আসনে এগিয়ে নেই। বিধাননগরে ৩৬ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিধাননগর পুরনিগমের বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী এগিয়ে রয়েছেন ২৯ নম্বর ওয়ার্ডে৷ ১ হাজার ১১১ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷ তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত এগিয়ে রয়েছেন ৩১ নম্বর ওয়ার্ডে। বিধাননগরে বামেরা এগিয়ে ১টি ওয়ার্ডে৷ ১২ নম্বর এগিয়ে রয়েছে বামেরা৷  সকাল ৮টা থেকে শুরু চার পুরনিগমের ভোট গণনা৷ প্রতিটি গণনাকেন্দ্রেই রয়েছে সিসি ক্যামেরার…
Read More
পুরভোট শুরু হতেই ব্যাপক শোরগোল শুরু হলো বিধাননগরে

পুরভোট শুরু হতেই ব্যাপক শোরগোল শুরু হলো বিধাননগরে

পুরভোট শুরু হতেই উত্তাল শুরু কেন্দ্রে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিধাননগরে, কিন্তু একের পর এক ঘটনার খবর উঠে আসছে সেখান থেকে। ভোট শুরু হওয়ার পর থেকে একাধিক অভিযোগ তোলা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভুয়ো ভোটার, ইভিএম বিকলের মতো অভিযোগ উঠেছে। এবার বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ পর্যন্ত উঠল। যা নিয়ে হইহই পুরসভা কেন্দ্রে। বিধাননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সাধনার অভিযোগ, গতকাল রাতে বাড়ি লক্ষ্য করে ইট মারার পর আজ সকালে ফের হানা দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। এতটাই ভয় পেয়েছিলেন তিনি যে ঘরবন্দি থাকতে হয়েছে তাঁকে, এমনটাই সংবাদমাধ্যমে…
Read More
সরগরম হচ্ছে ভোট কেন্দ্র

সরগরম হচ্ছে ভোট কেন্দ্র

শুরু হয়েছে চার কেন্দ্রে ভোটপর্ব। সময় যত এগোচ্ছে তত বেশি উত্তাপ বাড়ছে আজকের পুরভোটকে কেন্দ্র করে। সকাল থেকেই উত্তেজনার আঁচ মিলেছে বিধাননগর এবং আসানসোলে। সেই আবহ এখন বহালই থাকছে। আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এমনকি নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জিতেন্দ্র তিওয়ারি। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তারা। তবে জিতেন্দ্র পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধেই। তাঁর বক্তব্য, বহিরাগতদের এনে এখানে ভোট করাতে চাইছে তৃণমূল। সেই প্রেক্ষিতে তিনি…
Read More
দূরত্ব বাড়লো মমতা পিকে’র

দূরত্ব বাড়লো মমতা পিকে’র

পূর্ব থেকেই বাড়ছিলো দূরত্ব৷ এবার আরও চওড়া তৃণমূল-আই প্যাক সম্পর্কের ফাটল৷ টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক৷ বৃহস্পতিবার পর্যন্ত আইপ্যাকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ৭৭টি অ্যাকাউন্ট ফলো করা হত৷ শুক্রবার দেখা গেল সেই সংখ্যাটা কমে ৭৬ হয়ে গিয়েছে৷ তাহলে বাদ গেল কোনটি? খোঁজ নিতেই জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল আনফলো করেছে আইপ্যাক৷  আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের কথা কোনও তরফেই ঘোষণা করা হয়নি৷ তবে তৃণমূলের প্রবীণ নেতাদের সঙ্গে আই প্যাকের যে দূরত্ব বেড়েছে, তা স্পষ্ট৷ সম্পর্ক যে খাদের কিনারায় এসে ঠেকেছে, তা একান্ত আলোচনায় দলের নেতারা স্বীকার করে নিয়েছেন৷ তৃণমূলের একাংশের মতে, আই-প্যাকের সঙ্গে…
Read More
স্বস্তির নিঃশ্বাস পড়ছে বঙ্গের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায়

স্বস্তির নিঃশ্বাস পড়ছে বঙ্গের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায়

কড়া বিধিনিষেধের ফল মিলেছে বঙ্গে। সস্তি বাড়িয়েছে আজকের বঙ্গের কোভিড গ্রাফ। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, বেড়েছে সুস্থতা। তবে একদিনে মৃত্যু বেড়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত আজ তুলনায় কমেছে যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। পাশাপাশি টিকাকরণও বাড়ছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১৩১ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০…
Read More
বেড়েছে বঙ্গের সুস্থতা

বেড়েছে বঙ্গের সুস্থতা

মিলছে সুফল। সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ ফের রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, বেড়েছে সুস্থতা। আগের তুলনায় মৃত্যুও কিঞ্চিত কম। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত আজ বেড়েছে তুলনায় যা অস্বস্তির ব্যাপার। রাজ্যের আজ সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। পাশাপাশি টিকাকরণও বাড়ছে রাজ্যে। ভাইরাসের নয়া প্রজাতি নিয়েও একটা চিন্তা রয়েছে যাচ্ছে, কারণ উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১৭ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১৩৫ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে,…
Read More
আগামী কালের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে

আগামী কালের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে

চলতি মাসেই রাজ্যে আসন্ন পুরসভা ভোট। নির্বাচন কমিশন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গে ১২ ঘণ্টার মধ্যে বৈঠক করে দেখবে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে তাদের মোতায়েন করতে হবে। তবে নির্বাচন শান্তিপূর্ণ করতে দায় থাকবে নির্বাচন কমিশনের ওপর। প্রযোজনীয়তা থাকলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি জানান হয়েছে, বিধাননগর নিয়ে ১২ ঘন্টার মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে ডিজি, সিপি, হোম সেক্রেটারি, কমিশনকে। আদালত আরও জানিয়েছে, যদি কেন্দ্রীয় বাহিনী না নেওয়া হয় তাহলে যে কোনও গোলমালের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের ওপর বর্তাবে। সেই কারণেই বৈঠক করে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত…
Read More
তলব পড়লো অনুব্রতের

তলব পড়লো অনুব্রতের

এই মুহূর্তে রাজ্যে সব চেয়ে বড় কাণ্ডে কাজ চলছে তৎপরতার সাথে। অভিনেতা সাংসদ দেবের পর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব৷ গরু পাচার কাণ্ডে তলব করা হয়েছে এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে৷ আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।   গত মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও সেবার ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এড়ান তিনি৷ এরপরেই গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টের নির্দেশ ছাড়া…
Read More
হাইকোর্টের নির্দেশে বাতিল হলো বহুজনের চাকরি

হাইকোর্টের নির্দেশে বাতিল হলো বহুজনের চাকরি

রাজ্যে চাকরি বাতিল নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে এই অভিযোগে মামলাও দায়ের হয়েছে। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল। ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ ব্যাপক দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। একই সঙ্গে এত দিন পর্যন্ত ওই কর্মীদের যা বেতন দেওয়া হয়েছে তা উদ্ধার করার নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে.বাগের কমিটিকে আগামী ১৪ ফেব্রুয়ারি র মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে আগে থেকেই সরব হয়েছিল চাকরি প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়ম না মেনে যে ৫৭৩ জনকে নিয়োগ করা…
Read More
যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি

যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি

করোনা সংক্রমণের তান্ডবে বিগত দু বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে কয়েক দিনের জন্য খুললেও ওমিক্রনের দাপট শুরু হলে তা আবার বন্ধ হয়ে যায়। এখন আবার নির্দিষ্ট শ্রেণি এবং কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলেছে। কিন্তু সার্বিকভাবে আগের মতো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা এখনও বলা যাচ্ছে না। এই পরিস্থিতির জন্য যে শিশুদের ব্যাপক ক্ষতি হচ্ছে তা স্পষ্ট করে দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারকে দ্রুত স্কুল খোলার পরামর্শ দিয়েছেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি আর ওদিকে কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলেছে ঠিকই, কিন্তু আগের মতো স্কুল-কলেজের পরিবেশ তৈরি হয়নি। এদিকে সপ্তম শ্রেণি পর্যন্ত 'পাড়ায় শিক্ষালয়' চালু করেছে সরকার…
Read More
নতুন মোড় নিলো রাজ্যের গরু পাচার কান্ড

নতুন মোড় নিলো রাজ্যের গরু পাচার কান্ড

এইমুহুর্তে রাজ্যের সব চেয়ে বড় কান্ড হলো গরু পাচার কাণ্ড৷ গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ গরু পাচার মামলায় এবার তলব করা হল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ জেরায় সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷  সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকালই গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ পাঠানো হয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য…
Read More
সামান্য বাড়ল আজ বঙ্গের দৈনিক সংক্রমন

সামান্য বাড়ল আজ বঙ্গের দৈনিক সংক্রমন

প্রতি নিয়ত রদবদল হচ্ছে বঙ্গের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। বেশ কিছুটা স্বস্তি পাওয়া গেছিল বিগত কদিনের সংক্রমণের সংখ্যায়, তবে আজ ফের রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। আগের তুলনায় মৃত্যুও বাড়ল বঙ্গে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ১.৮৭ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১০৮ জন। উত্তর ২৪ পরগনা সহ বাকি সব জেলায় ১০০-র নীচে সংক্রমণ।…
Read More
নয়া বিজ্ঞপ্তি জারি হলো পাড়ায় পাড়ায় পাঠশালা নিয়ে

নয়া বিজ্ঞপ্তি জারি হলো পাড়ায় পাড়ায় পাঠশালা নিয়ে

বিগত দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলেছে পাড়ায় পাড়ায় পাঠশালা। প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত গতকাল থেকে চালু হওয়া 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচিতে স্কুলগুলিতে স্বাভাবিক সময়ে পঠন পাঠন চলবে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এই ক্লাস নেওয়া হবে বলে জানান হয়েছে। উল্লেখ্য, এর আগে এই কর্মসূচিতে সপ্তাহে পাঁচ দিন সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ছাত্র ছাত্রীদের ক্লাস নেওয়ার কথা বলা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত এই ক্লাস নিতে হবে সব জেলাশাসকদের জানিয়ে দেওয়া…
Read More
রাজ্যপালের বিরুদ্ধে এবার দায়ের হলো মামলা

রাজ্যপালের বিরুদ্ধে এবার দায়ের হলো মামলা

তিক্ততা বাড়ছে রাজ্য সরকার ও রাজ্যের রাজ্যপালের সম্পর্কে৷ এবার এই তিক্ততা পৌছালো শিখরে৷ রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার পৌঁছল হাইকোর্টের দরজায়৷ অবিলম্বে রাজ্যপালের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার৷ অভিযোগ, সংবিধান বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল৷ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারের কাজে বাধা দিচ্ছেন৷ মামলাকারীর প্রশ্ন, কী ভাবে এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দেন রাজ্যপাল? এই মামলায় রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকেও পার্টি করা হয়েছে৷ শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির হবে বলে সূত্রের খবর৷ মামলার সব পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে৷  রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে নবান্নের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজভবন৷ সরকারি নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল৷ রাজ্য…
Read More