west bengal

মৃত্যুর সংখ্যা শূন্য বঙ্গে

মৃত্যুর সংখ্যা শূন্য বঙ্গে

আটকানো গেছে বাড়তে থাকা করোনা সংক্রমণের তৃতীয় ঢেউকে৷ তৃতীয় ঢেউয়ে ওমিক্রনের দাপাদাপি শেষে ক্রমেই সুস্থ হচ্ছে বাংলা৷ কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ কমেছে মৃত্যুর হারও৷ বুধবার ২ মার্চ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কোভিড আক্রান্ত একজন রোগীরও মৃত্যু হয়নি৷ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কম। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৮ মার্চ রাজ্যে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। এক বছর পর ২০২২ সালের ২ মার্চ আরও একবার কোভিডড মৃত্যুর সংখ্যা শূন্যতে নামল। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই কোভিড বিধিতে বদল আনা হয়েছে। এখন থেকে সব ক্ষেত্রে কোভিড…
Read More
হারের ধাক্কা সামলাতে আগামীকাল বৈঠক বিজেপির

হারের ধাক্কা সামলাতে আগামীকাল বৈঠক বিজেপির

পুরভোটে একের পর এক ঝড় তুলেছে সবুজ। বড়ো ধাক্কার মুখে পড়েছে সবুজ। ১০৮ পুরসভার নির্বাচনে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর গড় হোক, সুকান্ত মজুমদারের গড় হোক কিংবা দিলীপ ঘোষ, অর্জুন সিং, সব জায়গায় আজ উড়ছে সবুজ পতাকা। বাকি পুরসভা তো দূর, কেউ নিজের ঘরে জিততে পারেননি। বিধানসভা ভোট নিয়ে এখনও পর্যন্ত সব ভোটেই তৃণমূলের কাছে হেরেছে বিজেপি বাহিনী। এমতাবস্থায় 'চিন্তন বৈঠকে' বসতে চলেছে তারা। জানা গিয়েছে, আগামীকাল ৫ মার্চ এই 'চিন্তন বৈঠকে' বসতে চলেছে গেরুয়া শিবির। রাজ্যের সব জেলার সভাপতি, বিধায়ক এবং রাজ্যের পর্যবেক্ষক, সকলকে এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ভোটে বিপর্যয় হয়েছে এই ভাবনা নিয়ে…
Read More
নতুন ভাবে শুরু গেরুয়া শিবিরের

নতুন ভাবে শুরু গেরুয়া শিবিরের

বিগত আটদিনের যুদ্ধ পরিস্থিতিতে কিছু কিছু করে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হচ্ছে দেশে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ভারতের উদ্বেগ বীভৎস বেড়ে গিয়েছিল কারণ ইউক্রেনে প্রচুর ভারতীয় পড়ুয়া আটকা পড়েছিল। দেশের একাধিক রাজ্যের পড়ুয়া সেখানে আটক ছিল, পশ্চিমবঙ্গের বহু পড়ুয়াও এই তালিকায় রয়েছে। ইতিমধ্যে সেই পড়ুয়াদের একাংশ দেশে ফিরেছে। বাংলার পড়ুয়ারাও ঘরে ফিরেছে নিজেদের সেই আতঙ্কের সময় কাটিয়ে। এবার তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। ঠিক করা হয়েছে, ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের বাড়ি বাড়ি যাবে তারা। এই বিষয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে দলের নেতারা এই কর্মসূচি শুরু করবে এবং যারা যারা বাংলায় ফিরেছে ইউক্রেন…
Read More
বদলে যেতে পারে পরীক্ষার ঘোষিত সময়

বদলে যেতে পারে পরীক্ষার ঘোষিত সময়

করোনা আবহের মাঝেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ এই পরিস্থিতিতে বদলাতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি৷ জেইই মেন ও উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট সংঘাতের জেরে বদলে যাতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি৷ কেননা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে থাকেন৷ এবছর ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা থাকলেও সূচিতে বদল আসতে পারে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ আগামী সপ্তাহে নতুন সূচি ঘোষণা হতে পারে বলে খবর৷ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি একদিনে পড়ে যাওয়ার কারণে পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি৷ সেই বিভ্রান্তি নিয়ে নবান্নে বৈঠকে বসেন আধিকারিকরা৷ সূত্রের খবর, পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে উচ্চমাধ্যমিকের…
Read More
প্রত্যাশা মতো ঝড় উঠছে সবুজের

প্রত্যাশা মতো ঝড় উঠছে সবুজের

একের পর এক ঝড় উঠছে সবুজের। সময় যত এগোচ্ছে ভোটের ফলাফল আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক পুরসভা দখল করেছে তৃণমূল। অন্যান্যগুলির মতো কান্দি পুরসভাতেও সবুজ ঝড়। কান্দি পুরসভার মোট ১৮ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ১৬ টিতে। নির্দল প্রার্থীরা জিতেছেন ২টি, কংগ্রেস, সিপিএম এবং বিজেপির হাত একেবারে খালি। তারা একটিও জিততে পারেনি। কান্দিতে তৃণমূল জিতেছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে। ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড জিতেছে নির্দল। যা ফল দেখা যাচ্ছে তাতে কাঁথি ও তমলুক পুরসভাও দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শেষ খবর পাওয়া…
Read More
জয় লাভ করলো মুকুল পুত্র

জয় লাভ করলো মুকুল পুত্র

গেরুয়া শিবির ছাড়তেই মিললো জয়৷ তৃণমূলে ফিরেই জয়৷ কাঁচড়াপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। ২০২১- এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বীজপুর কেন্দ্র থেকে লড়েছিলেন শুভ্রাংশু৷ কিন্তু  তৃণমূলের প্রার্থী সুবোধ অধিকারীর কাছে তিনি পরাজিত হন৷ ভোটের ফল প্রকাশের পর বাবার হাত ধরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে মুকুল-পুত্রের৷  উল্লেখ্য, রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট হয়৷ পুরভোটে ব্যপক সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা৷ দেদার ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুর, সাংবাদিকদের উপর আক্রমণ থেকে অস্ত্র হাতে দাপাদাপি, এক ভয়াল সন্ত্রাসের ছবি দেখেছে বাংলার মানুষ৷ অথচ এর পরেও গতকাল, সোমবার পুর্নির্বাচন হয় মাত্র ২টি ওয়ার্ডে৷ আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট…
Read More
আগের মতোই ফি চালু হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে

আগের মতোই ফি চালু হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে

সামলানো গেছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউকে, আবার আগের পরিস্থিতিতে ফিরছে দেশ। খুলে গিয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তাই ফের আগের মতোই স্কুলে পুরো ফি দিতে হবে! কলকাতা হাইকোর্ট আজ এক মামলায় এমন নির্দেশ দিয়েছে। স্কুলের ফি নিয়ে মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে আজ জানিয়েছে, ৮০ শতাংশ নয়, বেসরকারি স্কুলে দিতে হবে পুরো ফি। এমনকি করোনা আবহের বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশও দিতে হবে। আগামীই ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। আসলে করোনা ভাইরাস পরিস্থিতির জন্য দীর্ঘ সময় বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অভিভাবকদের অভিযোগ ছিল, স্কুল বন্ধ থাকলেও অন্যান্য ফি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।…
Read More
করোনা সংক্রমনের আবহেই কিভাবে হবে পরীক্ষা

করোনা সংক্রমনের আবহেই কিভাবে হবে পরীক্ষা

করোনা সংক্রমণের আবহেই আবার শুরু হচ্ছে পরীক্ষা। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝেই এবার অফলাইনে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। টানা দু'বছর পরীক্ষা দেওয়া তো দূর, স্কুলে গিয়ে এক সঙ্গে ক্লাস করা হয়নি কারোর। তবে এবার খুলে গিয়েছে রাজ্যের স্কুল-কলেজ। পরীক্ষাও হবে আগের মতোই। সেই প্রেক্ষিতে কোভিড বিধি মেনে কী ভাবে পরীক্ষা, তার জন্য নির্দেশিকা দেওয়া হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। স্পষ্ট জানান হয়েছে, সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। পাশাপাশি বিধি মেনেই স্কুলগুলিকে পরীক্ষার আয়োজন করতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে নির্দেশিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, পারস্পরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী…
Read More
একের পর এক জয় রাজ্যের শাসক শিবিরে

একের পর এক জয় রাজ্যের শাসক শিবিরে

রাজ্যে সদ্দ্যই সমাপ্ত হয়েছে পুরভোট, সকাল থেকে চলছে গণনা। এরই মধ্যে পুরসভার ফলাফল কী হতে চলেছে তার একটি হালকা ইঙ্গিত মিলছে। একাধিক ওয়ার্ড ইতিমধ্যেই দখল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে বর্ধমান, সব জায়গায় ঘাসফুলের দাপট। বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমিত কুমার শর্মা ৯ হাজার ১৩৬ ভোটে জয়ী হয়েছে। অন্যদিকে কালনায় ৪ ওয়ার্ডের মধ্যে ৩টিতে জয়ী তৃণমূল, একটিতে জয়ী সিপিএম। কালনা পুরসভায় ১ নম্বর ওয়ার্ডে ৪১৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুনীল চৌধুরী। ২ নম্বর ওয়ার্ডে ১৭৫ ভোটে জয়ী সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা। ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের…
Read More
শান্তিপূর্ণ ভাবে বিজয় মিছিলের কড়া নির্দেশ এলো

শান্তিপূর্ণ ভাবে বিজয় মিছিলের কড়া নির্দেশ এলো

রাজ্যে সম্প্রতি হয়ে যাওয়া ভোটপর্বে হিংসার অভিযোগ উঠেছে। জায়গায় জায়গায় বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ ছিল। সবেতেই আঙুল ছিল শাসক দলের বিরুদ্ধে। সেই নিয়ে নিশানা করা হয়েছে নির্বাচন কমিশনকেও। কমিশনার সৌরভ দাসকে রাজভবনে পর্যন্ত তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাই ভোট গণনার পর বিজয় মিছিল নিয়ে আগেভাগেই সতর্ক নির্বাচন কমিশন। কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিকে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয় মিছিলে ছাড় রয়েছে ঠিকই, কিন্তু কোনও রকম অশান্তি বরদাস্ত করা যাবে না। যে কোনও জায়গায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, ভোট হওয়ার অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়…
Read More
শুন্য হলো মৃত্যুর সংখ্যা

শুন্য হলো মৃত্যুর সংখ্যা

আবার বেশ খানিকটা স্বস্তির পর্যায় পড়লো দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ আজ আরও তলানিতে। মৃত্যু একেবারে শূন্যের কাছে চলে গিয়েছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৬১ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৩২ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ১৪ জন। সব মিলিয়ে…
Read More
চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভবনা

চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভবনা

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। কিছুদিন জলমলে আকাশের স্বস্তি দিয়ে আবার শুরু হচ্ছে বৃষ্টি। মঙ্গলবার আকাশ ছিল আংশিক মেঘলা। বুধবারও সকাল থেকে মুখ ভার আকাশের। মহানগরীর আকাশে মেঘের আনাগোনা। তবে কি ফের বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে৷ রেহাই পাবে না দক্ষিণও৷ পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার রাত থেকে নতুন করে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে…
Read More
হাত ছাড়া হলো কাঁথি

হাত ছাড়া হলো কাঁথি

রাজ্যে একের পর এক ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির৷ অধিকারী গড়ে ধাক্কা বিজেপি’র৷ কাঁথির তৃণমূল প্রার্থী রিনা দাসের কাছে হেরে গেলেন বিজেপি প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। ৭৭ ভোটে তৃণমূলের কাছে পরাজিত হলেন তিনি৷ যে ভাবে কাঁথিতে ভোট গণনা শুরু হল, সেই ট্রেন্ড বজায় থাকলে প্রায় চার দশক পর কাঁথিতে পালাবদল নিশ্চিত৷ শুভেন্দু ‘গড়’ বলে পরিচিত কাঁথি শহরে  তৃণমূলের এহেন উত্থান হয়, শুভেন্দুর পক্ষেও ‘সুখকর’ নয়। উল্লেখ্য, এবারের পুরভোটে তৃণমূলের বিশেষ নজর ছিল কাঁথি পুরসভার দিকে৷ প্রচার চলেছে জোর কদমে৷ দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বারংবার কাঁথিতে গিয়েছেন প্রচার করতে। কাঁথিতে দাঁড়িয়েই অধিকারী পরিবারকে কড়া ভাষায় বিঁধেছেন৷ অন্যদিকে, ভোটের আগে কাঁথির মানুষের কাছে শুভেন্দুর বাবা…
Read More
যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে মুখ্যমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে মুখ্যমন্ত্রী

এইমুহূর্তে হওয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তায় গোটা বিশ্ব৷ ইউক্রেনে চলছে যুদ্ধে৷ একের পর এক শহরের দখল নিচ্ছে রুশ সেনা৷ বেলারুশ সীমান্তে দুইপক্ষ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও, হামলা জারি রেখেছে পুতিন বাহিনী৷ অন্যদিকে, এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে লাগাতার কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করেছে তৃণমূল৷ সে দেশে এখনও ১৮ হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছেন৷ তবে এবার ভারত সরকারের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, ওই চিঠিতে ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা৷ রাশিয়া-ইউক্রেনের এই…
Read More