west bengal

কিঞ্চিৎ স্বস্তি মিলল রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যায়

কিঞ্চিৎ স্বস্তি মিলল রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যায়

বেশ খানিকটা চিন্তার পর কিঞ্চিৎ স্বস্তি মিলল রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যায়। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। তবে আজও গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক আক্রান্ত। এদিকে কলকাতার সংক্রমণও এখনই কম হওয়ার দিকে যাচ্ছে না। সব মিলিয়ে একটি চাপা উদ্বেগ রয়েই যাচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৫৯ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৭ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৭৪৭ জন।…
Read More
দায়ের হলো জনস্বার্থে মামলা

দায়ের হলো জনস্বার্থে মামলা

ইতিমধ্যেই নেতাজির ট্যাবলো বাতিলের কারণে দ্বন্দ্ব শুরু হয়েছে রাজ্য কেন্দ্রে মাঝে। নেতাজির ট্যাবলো বিতর্ক এবার কলকাতা হাইকোর্টে। এই ইস্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলা দায়ের হয়। কেন বাদ রাখা হল রাজ্যের নেতাজির ট্যাবলো? এই প্রশ্ন তুলে দায়ের মামলা হয়েছে। রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলো সাধারণতন্ত্র দিবসে অন্তর্ভুক্তির দাবি জানান হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে। আসলে কেন্দ্রীয় সরকারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি পশ্চিমবঙ্গের 'নেতাজি' ট্যাবলো। তবে শুধু বাংলা নয়, তামিলনাড়ুর ট্যাবলোও বিবেচিত…
Read More
শিক্ষক বদলি নিয়ে নয়া ঘোষণা রাজ্যের তরফে

শিক্ষক বদলি নিয়ে নয়া ঘোষণা রাজ্যের তরফে

রাজ্যে শিক্ষক বদলি নিয়ে বড়ো ঘোষণা করা হলো সরকারের তরফে। এ বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হলো রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে। শিক্ষক বদলি নিয়ে একাধিক অভিযোগের মধ্যে নয়া নির্দেশিকা জারি করল স্কুলশিক্ষা দফতর। নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, বদলির ক্ষেত্রে বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবং শিক্ষক-শিক্ষিকাদের বয়সের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ন্যূনতম পাঁচ বছর কর্মরত কোনও শিক্ষক বদলির আবেদন করলে, সাতদিনের মধ্যে পদক্ষেপ করতে হবে৷  স্কুলশিক্ষা দফতরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, বদলির ক্ষেত্রে শিক্ষকের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবং বয়সের ভিত্তিতে নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। কী ভাবে হবে এই নম্বরের বন্টন? বলা হয়েছে, আবেদনকারী শিক্ষকের…
Read More
রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত

রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত

এবার ধীরে ধীরে জাঁকিয়ে বসেছে শীত৷ কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে৷ বৃহস্পতিবার সকালেও তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বঙ্গবাসী৷ বেশ জোড়েই কামর বসিয়েছে শীত৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি৷ উত্তর থেকে দক্ষিণ দেখেছে কুয়াশা ভরা সকাল৷ কিন্তু বাঙালির মনে এখম একটাই প্রশ্ন এই শীত আর ক’দিন? হাওয়া অফিসের ইঙ্গিতে মন ভেঙেছে৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তেই শীত কমে শুরু হতে পারে বৃষ্টি৷ শুক্রবার সকাল থেকে শুরু হবে মেঘের আনাগোনা৷ বাড়বে তাপমাত্রা৷  এর আগে দু’দুটি পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে মুখ থুবড়ে পড়েছে শীত৷ হয়েছে অকাল বৃষ্টি৷ হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল থেকে ফের…
Read More
স্কুল খোলা নিয়ে শুরু হলো বিক্ষোভ

স্কুল খোলা নিয়ে শুরু হলো বিক্ষোভ

দেশ জুড়ে তান্ডব চলছে করোনা সংক্রমণ এর তৃতীয় ঢেউয়ের। বাড়তে থাকা রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যাকে রুখতে আপাতত একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। কিন্তু তার মধ্যেও বিভিন্ন পরিষেবায় ছাড় দিয়েছে নবান্ন। সম্প্রতি সেলুন, পার্লার, জিম খোলার অনুমতিও দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করে দেওয়া হয়েছিল, তা এখনও বন্ধ। কোভিড বিধি মেনেও সেটা খোলার উদ্যোগ সরকার এখনও নিচ্ছে না। এই বিষয়ে এখনও কিছু জানান হয়নি। এদিকে বিভিন্ন মহল থেকে স্কুল-কলেজ খোলার দাবি তোলা হচ্ছে। শিক্ষক সংগঠন থেকে শুরু বিরোধী রাজনৈতিক দল, সবাই এই ইস্যুতে জোর দিচ্ছে। আজই আবার অবিলম্বে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এসইউসিআই (সি)-র তরফে বিবৃতি প্রকাশ করা…
Read More
দায়ের হলো মামলা

দায়ের হলো মামলা

আবার একবার অভিযোগ উঠল রাজ্য সরকারের ওপর৷ নিয়ম না মেনে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে করণিক নিয়োগ করা হয়েছে৷ অনিয়মের অভিযোগ উঠল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর বিরুদ্ধে৷ এ নিয়ে মামলা দায়ের করা হল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ। প্রায় ১০৩ জন চাকরিপ্রার্থী এই মামলাটি করেছেন৷ তাঁদের আর্জি, ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করা হোক৷ অন্যদিকে, অভিযোগ খতিয়ে দেখে ২৪ তারিখের মধ্যে উত্তর দিতে হবে পিএসসি’কে৷ জরুরি ভিত্তিতে পিএসসিকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ তারিখই মামলার পরবর্তী শুনানি।  ২০১৯ সালে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে করণিক নিয়োগ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ সাত হাজার শূন্যপদের জন্য পরীক্ষা নেয় পিএসসি। পার্ট ১ ও পার্ট…
Read More
বাড়ছে কলকাতার মৃতের সংখ্যা

বাড়ছে কলকাতার মৃতের সংখ্যা

ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। কিন্তু আজ সামান্য বেড়েছে দৈনিক আক্রান্ত। এদিকে কলকাতার সংক্রমণও এখনই কম হওয়ার দিকে যাচ্ছে না। সব মিলিয়ে একটি চাপা উদ্বেগ রয়েই যাচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৪৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৮ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ১৫৪ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৭৯৮ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ২৮ হাজার ৯৬১ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার…
Read More
প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

ফের একবার কেন্দ্র রাজ্যে বিবাদ। আইএএস ক্যাডার রুল সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এটি হলে আমলাদের নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রের হাতে। তাই এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতেই তিনি মনে করালেন যে নরেন্দ্র মোদী নিজে এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তিনি হয়তো তাঁর কথা বুঝবেন। আসলে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব রাখছে তাতে সংশোধনীতে আইএএস অফিসারদের ডেপুটেশনে পাঠানোর একতরফা ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, আর এটাতেই আপত্তি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার) আইন সংশোধনের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে। দীর্ঘ দিন ধরে এই অফিসারদের পোস্টিং নিয়ে যে…
Read More
জাঁকিয়ে শীত পরেছে রাজ্যে

জাঁকিয়ে শীত পরেছে রাজ্যে

ধীরে ধীরে রাজ্য জুড়ে পারদ চড়ছে শীতের৷ পারদের ওঠানাম এখন নামমাত্র৷ বলা যায়, ভালোই চলছে শীতের ব্যাটিং৷ হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দুই দিন এমনই ঠান্ডা বজায় থাকবে৷ তার পর একটু একটু করে বাড়তে থাকবে তাপমাত্রা৷ তবে এটাই শীতের বিদায়বার্তা কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা৷ ফলে জানুয়ারির শেষে ফের এক দফা ইনিংস খেলবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷  মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবারের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়েছে৷ কলকাতার চেয়ে সল্টলেক ও দমদমে রাতের তাপমাত্রা মহানগরীর থেকে একটু বেশিই ছিল। আবার কলকাতার অদূরে ব্যারাকপুরে রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল ১২…
Read More
বদল হলো শিক্ষক নিয়োগে

বদল হলো শিক্ষক নিয়োগে

বদল হলো শিক্ষক নিয়োগের নিয়মে৷ এবার থেকে সংশ্লিষ্ট কলেজ নয়, শিক্ষাকর্মী নিয়োগ করবে কমিশন৷ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমেই শিক্ষাকর্মী নিয়োগ করা হবে৷ রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রায় ৫০০ কলেজে রয়েছে৷ এতদিন সংশ্লিষ্ট কলেজের পরিচালন কমিটি বা গভর্নিং বডি কলেজের শিক্ষাকর্মী নিয়োগ করত৷ কিন্তু এবার থেকে কলেজ সার্ভিস কমিশন মারফত কেন্দ্রীয়ভাবে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে৷ কমিশনের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর৷ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার জন্যেই এই সিদ্ধান্ত বলে দাবি৷  প্রসঙ্গত, কলেজ সার্ভিস কমিশন একটি কেন্দ্রীয় সংস্থা৷ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষক, লাইব্রেরিয়ান এবং প্রিন্সিপালদের নিয়োগ করে থাকে কমিশন৷ কিন্তু এতদিন শিক্ষাকর্মী নিয়োগের দায়িত্ব কলেজের হাতেই ছাড়া হয়েছিল৷ ২০১২ সালের কলেজ সার্ভিস কমিশন…
Read More
দশ হাজারের সংখ্যা পেরোলো করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

দশ হাজারের সংখ্যা পেরোলো করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

দেখতে দেখতে ফের একবার আবার আগের পর্যায়ে ফিরছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। গত বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছিল তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। তবে আজ বাংলার কোভিড গ্রাফ কিছুটা ওপরে উঠল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৩০ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ২০৫ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।…
Read More
রাজ্যের শাসক দলের সাংগঠনিক নির্বাচনের ঘোষণা

রাজ্যের শাসক দলের সাংগঠনিক নির্বাচনের ঘোষণা

২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। সূত্রের খবর, কারা কারা ভোট দিতে পারবেন সে বিষয়ে আগামী ২৫ জানুয়ারি দলের পক্ষ থেকে যাবতীয় বিষয় জানানো হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে স্বাভাবিকভাবেই ভোট হবে না তৃণমূল চেয়ার পার্সন পদে। এদিন সাংবাদিক সম্মেলন করে পার্থবাবু বলেন, “দলের সঙ্গে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনার পর সেই আলোচনার ভিত্তিতে ঘোষণা করা হচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে নেতাজি ইনডোরে।”সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দলে নেই।…
Read More
প্রয়াত নারায়ণ দেবনাথ

প্রয়াত নারায়ণ দেবনাথ

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা৷ জীবনাবসান হলো এক কিংবদন্তির৷ বাংলা কমিকসের দুনিয়ায় নক্ষত্রপতন৷ চলে গেলেন বাংলা চিত্রকাহিনি বা কমিকসের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ৷ বয়স হয়েছিল ৯৬ বছর। প্রায় ২৫ দিন ধরে হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছিলেন তিনি৷ সেই লড়াই শেষ! মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ মিন্টো পার্কের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাঁদা, ভোঁদা, বাঁটুল, নন্টে, ফন্টে, কেল্টুদের স্রষ্ঠা৷  বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শিল্পী-সাহিত্যিক। কয়েক প্রজন্মের বাঙালি কিশোরবেলার সঙ্গী হয়ে রয়েছে তাঁর সৃষ্ট চরিত্রগুলি। শিবপুরের বাড়ির ছোট্ট ঘরটির টেবিল-চেয়ারে আজ ধুলোর পরত৷ পুরনো খবরের কাগজের নীচে চাপা পড়েছে সমস্ত কাগজ পত্র৷ চেবিলের পাশে শুকিয়ে গিয়েছে রং তুলি, স্কেচ পেন। ঘরের বাঁ দিকে রয়েছে একটা সোফা৷ তার ঠিক…
Read More
ওমিক্রনে আক্রান্তের সংখ্যা রুখতে প্রস্তুতি রাজ্যের

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা রুখতে প্রস্তুতি রাজ্যের

রাজ্য জুড়ে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা নিয়ে। রাজ্যে করোনা সংক্রমণের অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আবারও ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার প্রথম ঢেউয়ের সময় যেমন চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছিল অনুরূপ ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে বেসরকারি হাসপাতালে এর আগে যে ভাবে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল, সে ভাবে বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলিকে করোনা চিকিৎসার প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধগুলি দ্রুত সংগ্রহ করে সে ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি নির্দেশ,…
Read More