14
Feb
গতকালই সমাপ্ত হয়েছে রাজ্যের চার কেন্দ্রে পুরসভা ভোট৷ সকাল থেকে চলছে গণনা৷ চার পুরনিগমেই সবুজ ঝড়৷ ধারে কাছে নেই বাম-বিজেপি৷ শিলিগুড়ি পুরনিগমে ১১টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ৩টি ওয়ার্ডে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে তৃণমূল৷ ৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন গৌতম দেব৷ ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷ ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন আরএসপি প্রার্থী বিশ্বজিৎ রায়৷ বিজেপি-র মেয়র পদপ্রার্থী তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নিজের ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন। শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক। এদিকে, বিধাননগরে ৩৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল৷ বামেরা এগিয়ে রয়েছে মাত্র একটি ওয়ার্ডে। বিজেপি প্রার্থীরা কোনও ওয়ার্ডেই…
