west bengal

নয়া ব্যবস্থা চালু হলো

নয়া ব্যবস্থা চালু হলো

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের ছোট ও প্রান্তিক চাষীদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কৃষি বিপণন দপ্তর। সম্প্রতি জানানো হয়েছে রাজ্যের হিমঘর গুলিতে এবার থেকে অন্তত ৩০ শতাংশ জায়গায় ছোট ও প্রান্তিক চাষীদের উৎপাদিত আলু রাখতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে একজন চাষী সর্বাধিক ৩৫ কুইন্টাল অর্থাৎ ৭০ বস্তা আলু রাখতে পারবেন। পুরো ব্যবস্থা দেখশোনার দায়িত্ব রয়েছে জেলাশাসকদের ওপর। প্রথমবার রাজ্যের আলু চাষীদের জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রসঙ্গত অধিক ফলন হলে ব্যবসায়ী ও ফড়েরা চাষীদের কাছ থেকে কম দামে প্রচুর পরিমাণে আলু কিনে নিয়ে তা হিমঘরে মজুত করে রাখে। পরে সেই…
Read More
রাজ্যের তরফে নেওয়া হচ্ছে বড় উদ্যোগ

রাজ্যের তরফে নেওয়া হচ্ছে বড় উদ্যোগ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী। এবার ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিল রাজ্য সরকার। বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুলছুট রুখতে এই প্রকল্পের সূচনা। যার মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে অবিবাহিত স্কুলপড়ুয়া ছাত্রীদের বছরে ১,০০০ টাকা করে প্রদান করে রাজ্য সরকার। যে সকল মেয়েরা ১৮ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যায় তাদের এককালীন ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য…
Read More
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন রাজ্যে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন রাজ্যে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, আগামী ৮ মার্চ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগেই ঘোষণা হতে পারে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম! বিগত কয়েক মাস ধরেই বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে কাকে দেখা হাবে সেই নিয়ে চর্চা অব্যাহত। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন হেভিওয়েট রয়েছেন। বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোষ্ঠীর পছন্দের প্রার্থী হলেন জ্যোতির্ময় সিং…
Read More
নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে কোর্ট নোটিশ। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সময় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, যে সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে, সেই সময় এসএসসির চেয়ারম্যানের পদে ছিলেন সুবীরেশ। চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপির ক্ষেত্রে সুবীরেশ প্রধান ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ। এবার তাঁর জামিনের আবেদনের…
Read More
ভেজাল চা বিক্রি রুখতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন

ভেজাল চা বিক্রি রুখতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন

চা মানেই সবার আগে মনে পরে দার্জিলিং-এর চা স্বাদে। বিশেষ করে চা প্রেমীদের কাছে এই চায়ের তুলনা নেই। দার্জিলিং-এ ঘুরতে এলেই পর্যটকদেরও ভিড় উপচে পড়ে চায়ের দোকানগুলিতে। কিন্তু এবার এই চা নিয়েই উঠল এক গুরুতর অভিযোগ। তারপরেই বড় সিদ্ধান্ত নিল নবান্ন। নেপাল এবং অসম থেকে কীটনাশক মেশানো চা চোরা পথে ঢুকে পড়ছে দার্জিলিংয়ে। আর বিক্রি হচ্ছে দার্জিলিং চা হিসাবে। এই অভিযোগ সামনে আসতেই এবার নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। চোরা পথে আসা, কীটনাশক মিশ্রিত চা বিক্রি বন্ধ করতে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছেন নবান্ন। চা শিল্পের উন্নয়ন এবং তার গুণগত মান-ও যাচাই করবে এই টাস্ক ফোর্স। একইসাথে এই সমস্ত চায়ের জন্য পরীক্ষাগার তৈরি…
Read More
ক্ষতিপূরণ পেতে চলেছে কৃষকরা

ক্ষতিপূরণ পেতে চলেছে কৃষকরা

সুখবর, দীর্ঘ সময় ধরে আটকে থাকা পেতে চলেছেন রাজ্যবাসী। নবান্নের তরফে বাংলা শস্য বীমার আওতায় এবার মোটা টাকার ক্ষতিপূরণ পেলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষের বেশি কৃষক। গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা’। এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল খরিফ মরশুমের ধান চাষ। ওই সময় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা পেয়েছেন এই বিপুল অর্থ। অতিরিক্ত বৃষ্টির প্রভাবে দক্ষিণের কয়েকটি জেলায় ধানের ধান চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছিল। তার কিছুদিন আগে ডিভিসি থেকে জল ছাড়ায় হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সারা দেশের মধ্যে এই রাজ্যেই প্রথম ইসরোর…
Read More
সুখবর, শিয়ালদাতেও চলবে বন্দে ভারত

সুখবর, শিয়ালদাতেও চলবে বন্দে ভারত

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে ভারতীয় রেলে শুরু হয়েছে এক নয়া অধ্যায়ের। এবার রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের শেড তৈরি হতে চলেছে চিৎপুর রেল ইয়ার্ডে। ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে শেড তৈরির প্রস্তাবনা। রেলের তরফ থেকে অনুমতি মিললেই শুরু হয়ে যাবে কাজ। বাংলার দ্বিতীয় ‘বন্দে ভারত’ শেড তৈরিতে ২৫০ কোটি টাকার বাজেট ধরেছে রেল। শেড তৈরির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চিৎপুরে। বর্তমানে হাওড়া স্টেশন থেকে ছাড়ছে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস। অদূর ভবিষ্যতে শিয়ালদা থেকেও সূচনা হবে বন্দে ভারতের। বন্দে…
Read More
ক্ষোভ প্রকাশ করলেন পুরসভার মেয়র

ক্ষোভ প্রকাশ করলেন পুরসভার মেয়র

বারংবার নিষেধ সত্বেও, মানা হচ্ছে না নিষেধাজ্ঞা। শহরের বুকে একাধিক বহুতল হেলে যাওয়া থেকে শুরু করে অবৈধ নির্মাণ, সামনে এসেছে বহু ঘটনা, চাপে পড়েছে কলকাতা পুরসভা। এই আবহে অবৈধভাবে জমি দখলের ঘটনায় অভিযোগের তীর কেএমসির এক প্রাক্তন অ্যাসসি কালেক্টরের বিরুদ্ধে! অভিযোগ কানে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। গত ৭ ফেব্রুয়ারি টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেছিলেন ডায়মন্ড হারবার রোডের বেহালা থানার অধীন অঞ্চলের শুভাশিস দত্ত নামের একজন বাসিন্দা। তিনি অভিযোগ করেন, অবৈধভাবে তাঁর সম্পত্তি দখল করা হয়েছে। একথা শোনার পরেই মেয়র ফিরহাদ প্রশ্ন করেন, এই ধরণের ঘটনা কেন ঘটেছে? সেই সঙ্গেই তদন্তের নির্দেশ দেন তিনি। সেই তদন্তের প্রাথমিক…
Read More
বিরাট উদ্যোগ সরকারের তরফে

বিরাট উদ্যোগ সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী একাধিক। এর অধীন উপভোক্তাদের টাকা দিতে বিপুল অর্থ খরচ হয় সরকারের। তবে সেই নিরিখে আয়ের উৎস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। এই আবহে এবার উপার্জন বাড়াতে বিরাট উদ্যোগ নিল সরকার। আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের বুকে কমপক্ষে ৪-৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার কথা ভাবছে সরকার পক্ষ। এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি নির্মাণের খরচ সামলাতে প্রত্যেকটি পিপিপি মডেলে গড়ে তোলা হবে। পরবর্তীতে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হলে একদিকে যেমন রাজ্যে বিদ্যুতের জোগান…
Read More
বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

মাঝে বাকি আর কয়েকটা মাস, তারপর শুরু নির্বাচন। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনর প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলির। আর শাসকদলের নেতাদের মধ্যে চৰ্চা চলছে টিকিট নিয়ে। কারা নতুন করে টিকিট পাবেন, কোন পুরাতনদের উপর দল ফের ভরসা রাখবেন, কাদের দল টিকিট দেবে ন এইসবই। ২০২২ সাল থেকে তৃণমূলের একের পর এক তাবড় নেতা-মন্ত্রীরা নানা দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন। বেশ কয়েকজন জামিন পেয়েছেন সম্প্রতি। এক মামলায় জামিনে মুক্ত হলেও এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সর্বোচ্চ আদালত জানিয়েছিল যতদিন মামলার ট্রায়াল চলবে, ততদিন কোনও সরকারি পদে তিনি থাকতে পারবেন না। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায়ের ‘১৮-জে’ নম্বর পয়েন্টে এই বিষয়টির উল্লেখ রয়েছে।…
Read More
জামিন পেলেও বিপদ বাড়লো প্রাক্তন ওসির

জামিন পেলেও বিপদ বাড়লো প্রাক্তন ওসির

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পরেই সামনে এসেছিল আরজি কর হাসপাতালের আড়ালে ঘটে চলা দুর্নীতির বিষয়টিও। সেই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল। যদিও বর্তমানে তারা দুজনেই জামিনে মুক্ত। গ্রেফতারির পর প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের সিম বাজেয়াপ্ত করেছিল সিবিআই। জামিনে মুক্তির পরেও এখনও সিম ফেরত পাননি তিনি। তাই তার সিম ফেরত দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল অভিজিৎ মন্ডলের পরিবার। শিয়ালদা কোর্টে রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে খুব তাড়াতাড়ি আদালতে এই মামলার…
Read More
নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

তা বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে এমপি দিব্যেন্দু অধিকারী, মোট ১১ জনের নাম সুপারিশ করেছিলেন তাদের মধ্যে চাকরি পেয়েছেন পাঁচজন। এমপি মমতা বালা ঠাকুর মোট কুড়িজনের নাম সুপারিশ করেছিলেন তাদের মধ্যে থেকে দুজন চাকরি পেয়েছেন। তৎকালীন এসপি বলে পরিচিত ভারতী ঘোষ মোট ৪ জনের নাম সুপারিশ করেছিলেন। তাঁদের তাদের মধ্যে তিনজন চাকরি পেয়েছেন। শওকত মোল্লা দুজনের নাম সুপারিশ করেছিলেন তারা কেউ চাকরি পাননি। বীনা মণ্ডল এমএলএ ১৩ জনের নাম সুপারিশ করেছিলেন ৬ জন…
Read More
বড় অংঙ্কের টাকা দিচ্ছে রাজ্য সরকার

বড় অংঙ্কের টাকা দিচ্ছে রাজ্য সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। প্রথা অনুযায়ী, রাজ্যে যেসমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু রয়েছে সেগুলির জন্য অর্ধেক পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। আর বাকি আর্থিক ভার বহন করে রাজ্য সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে এমন একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু রয়েছে যেখানে এখনও পর্যন্ত নিজেদের বরাদ্দের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, ১০০ দিনের কাজ সহ এই তালিকায় রয়েছে কেন্দ্রের ‘জল জীবন মিশন’। রাজ্যে যার নাম জল স্বপ্ন। গত বছর থেকেই এই প্রকল্পের ভাগের টাকা পায়নি পশ্চিমবঙ্গ। যা নিয়ে ব্যাপক…
Read More
আসতে চলেছে বিরাট কর্মসংস্থানের সুযোগ

আসতে চলেছে বিরাট কর্মসংস্থানের সুযোগ

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। এবার বেকারত্ব ইস্যুতে সবার মুখে কার্যত ঝামা ঘষলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেলন, ‘রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে।’ একইসাথে তিনি দাবি করলেন, ‘স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার। প্রায় ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। বিভিন্ন জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয়েছে। ১১৭টি ন্যায্য় মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে।’ মুখ্যমন্ত্রী জানালেন, ‘চোখের চিকিৎসার জন্য চোখের প্রকল্প-ও রয়েছে রাজ্যে।’ নিউটাউনে দেবী শেঠির নতুন হাপাতালের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে আজ কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আগামীদিনে এখানে ১০ হাজার কর্মসংস্থান…
Read More