06
Dec
রাজ্য জুড়ে বারংবার স্কুল সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত৷ সেই দুর্নীতি মামলাতেই হাইকোর্টের নির্দেশে এবার মুর্শিদাবাদে এক স্কুল শিক্ষকের চাকরি বাতিল করে দিল এসএসসি৷ আদালতের এই নির্দেশে আশার আলো দেখছে অনেকেই৷ নিয়োগে কিছু অনিয়ম হয়েছে বলে আদালতের সামনে কার্যত স্বীকার করে নেয় এসএসসি কর্তৃপক্ষ৷ এর পরেই আদালত জানতে চায়, নিয়োগে অস্বচ্ছতা থাকলে বেতন দেওয়া হচ্ছে কেন? জবাবে এসএসসি’র তরফে বলা হয়, বিষয়টি বিচারাধীন থাকায় কোনও পদক্ষেপ করা হয়নি৷ এর পরেই চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ মামলাকারী পক্ষের আইনজীজী জানান, এটাই একমাত্র নয়, এমন আরও কয়েকটি ঘটনা রয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই পদক্ষেপ করতে হবে৷ জানা গিয়েছে,…
