west bengal

নববর্ষে আবার ঘুরিয়ে পড়তে পারে শীত

নববর্ষে আবার ঘুরিয়ে পড়তে পারে শীত

বহু প্রতিক্ষার পর বছর শেষে শীতের আমেজ এসছিল রাজ্যে৷ সপ্তাহখানেক আগেই কনকনে ঠান্ডায় কাঁপছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ৷ উত্তরেও চলছিল শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণের জেলাগুলিতে তড়তড়িয়ে বাড়ছে পারদ৷ জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৪ ডিগ্রিতে৷ কলকাতায় তাপমাত্রা আরও খানিকটা বেশি৷ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৭ ডিগ্রির কাছাকাছি। সেই সঙ্গে রয়েছে আংশিক মেঘলা আকাশ। আজ সকালে জেলাগুলিতে আকাশের মুখ ছিল কুয়াশায় ঢাকা। উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধা পেয়েছে উত্তুরে হাওয়া৷ উত্তর-পশ্চিম থেকে সেই ঝঞ্ঝা পূর্বে চলে আসায় বাধাপ্রাপ্ত শীতের ইনিংস৷ মঙ্গলবার সকালে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি…
Read More
বাতিল হলো হাওড়া পুরসভা ভোট

বাতিল হলো হাওড়া পুরসভা ভোট

সম্প্রতি কলকাতা পুরসভা ভোট সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভা ভোট নিয়ে চলছে বিতর্ক। বিতর্কের মাঝে পড়ে সেই হচ্ছে না হাওড়ার পুরসভা নির্বাচন। কিন্তু বাকি ৪ পুরসভায় ভোট কবে, তা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আজ সাংবাদিক বৈঠক করে জানান হয়েছে, বাকি ৪ পুরনিগমে ভোট ২২ জানুয়ারি, এবং ফল ঘোষণা হবে ২৫ তারিখ। তবে নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে রাজ্যপাল হাওড়া বিলে সই করলে আগামী ২২ জানুয়ারিই ভোট হতে পারে সেখানে। তবে হাওড়ায় পুরভোট না হলেও ভোট হবে শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোল পুরনিগমে। এদিন আরও জানান হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চার পুরনিগমে ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে।…
Read More
বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যা নিয়ে রাজ্যগুলিকে করা নির্দেশ দিলো কেন্দ্র

বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যা নিয়ে রাজ্যগুলিকে করা নির্দেশ দিলো কেন্দ্র

ধীরে ধীরে চিন্তা বাড়ছে করোনা সংক্রমণের নতুন প্রজাতি নিয়ে। দেশের কোভিড সংক্রমণের গ্রাফের হেরফের করিয়ে দিচ্ছে ওমিক্রন প্রজাতি। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বিশ্বের একাধিক দেশের মত ভারতেও এই প্রজাতির সংক্রমণ হু হু করে বাড়ছে। শেষ পাওয়া তথ্য বলছে, দেশে এই মুহূর্তে শুধু ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭৮। এই প্রেক্ষিতে সব কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতির মূল্যায়নের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্যগুলিকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, ডেল্টা সংক্রমণের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্তের চিত্র ধরা পড়ছে। কোথায়, কতজন, কোন ভাইরাস প্রজাতিতে আক্রান্ত হচ্ছে তা খতিয়ে…
Read More
দেশের পাশাপাশি রাজ্যে আবার বাড়লো করোনা সংক্রমণের সংখ্যা

দেশের পাশাপাশি রাজ্যে আবার বাড়লো করোনা সংক্রমণের সংখ্যা

ধীরে ধীরে রাজ্যে এবার স্বস্তির চেহারা বদলাচ্ছে৷ করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বড়দিনে উপচে পড়ল মানুষের ভিড়৷ উৎসবের আমেজে গা ভাসাল আবালবৃদ্ধবনিতা৷ এর পরেই রাজ্যের কোভিড বুলেটিনে উদ্বেগের ছবি৷ নতুন করে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন৷ শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের৷  কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০ পার করার সঙ্গে সঙ্গে জেলাগুলিতেও বাড়ছে সংক্রমণ৷ উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪৮জন। হুগলিতে ৩৭জন ও হাওড়ায় ৩৫জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে করোনার দাপট কিছুটা কম। দার্জিলিং-এ নতুন করে ১৪জন সংক্রমিত হওয়ার খবর…
Read More
রেশন নিয়ে নয়া ঘোষণা কার্ড

রেশন নিয়ে নয়া ঘোষণা কার্ড

এবার রেশন কার্ড নিয়ে নয়া ঘোষণা করা হলো রাজ্যের খাদ্য দফতরের তরফে৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা বিমা, নমিনি থাকাটা আবশ্যক৷ তা বলে রেশন কার্ডের নমিনি? হ্যাঁ, এবার থেকে রেশন কার্ডেও নমিনি করা যাবে বলে জানাল রাজ্য খাদ্য দফতর৷ বিষয়টা খুলে বলা যাক৷ যদি কোনও ব্যক্তি নিজে রেশন তুলতে যেতে না পারেন, তাহলে তাঁর রেশন কার্ডে থাকা নমিনিরা সেই রেশন তুলতে যেতে পারবেন৷ রেশন কার্ডে সর্বোচ্চ দুইজন নমিনি রাখা যাবে৷ সেক্ষেত্রে ওই ব্যক্তির রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলেও তিনি রেশন পাবেন৷  মূলত বয়স্ক ও শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখেই রেশন কার্ডে নমিনির নাম অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করে রাজ্য…
Read More
একধাক্কায় অনেকটা বাড়ালো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

একধাক্কায় অনেকটা বাড়ালো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত এক মাসের স্বস্তির পর ফের আবার একবার চিন্তা বাড়ালো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। দেশের করোনা গ্রাফ নিয়ে চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ওমিক্রন। বিগত কয়েক দিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দুদিন আগে ক্রিসমাস উৎসব পালন করেছে দেশবাসী, তারপর ওমিক্রন গ্রাফ যা দাঁড়িয়েছে তাতে উদ্বেগ বাড়ছে। তথ্য বলছে, ভারতে এক দিনে ৩৭ শতাংশ বেড়েছে করোনার নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। সোমবারের কেন্দ্রীয় রিপোর্ট বলেছে, এই মুহূর্তে দেশে শুধু ওমিক্রন আক্রান্ত ৫৭৮ জন। যার মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪২ জন, তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ১৪১ জন। তৃতীয় স্থানে রয়েছে কেরল যেখানে আক্রান্তের…
Read More
উধাও হলো শীত বাড়ছে তাপমাত্রা

উধাও হলো শীত বাড়ছে তাপমাত্রা

দীর্ঘ অপেক্ষা সমেত করে বছর শেষে রাজ্যে এলো শীতের পর্ব। অনেক দিনের অপেক্ষার পর বাঙালি শীত পেয়েছিল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ উপভোগ করার সুযোগ এসেছিল। কিন্তু এখন হঠাৎ সব বদলে যাচ্ছে। আচমকাই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বঙ্গের। আজও তাপমাত্রা কিছুটা বাড়ল বাংলায়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।   তবে এখন এইভাবে তাপমাত্রা বাড়ার কারণ কী? হাওয়া অফিসের তরফ থেকে জানান হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সময় আবহাওয়ার পরিবর্তন ঘটছে। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ইতিমধ্যেই নিম্নচাপ অক্ষরেখায় পরিণত…
Read More
শিক্ষা প্রতিষ্ঠান খোলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

শিক্ষা প্রতিষ্ঠান খোলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

দীর্ঘ সময় বন্ধ থাকার পর চলতি বছর করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল নভেম্বর মাসে। সেই সময় থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে, ঠিক মতো নিয়ম না মানলে হয়তো ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে পারে রাজ্যে। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে, কিন্তু ইতিমধ্যেই আতঙ্ক বাড়িয়ে দিয়েছে করোনা। জানা গিয়েছে, নদীয়ার কল্যাণীতে একই স্কুলে ভাইরাস আক্রান্ত হয়েছে ২৯ পড়ুয়া! আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। নদিয়ার কল্যাণী জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে একসঙ্গে ২৯ পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। গত ৭ ডিসেম্বর অভিভাবক-শিক্ষকদের একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর দুই পড়ুয়ার হালকা জ্বর এবং সর্দি-কাশির উপসর্গ…
Read More
জয় হাসিল হলো না পুরসভা ভোটে

জয় হাসিল হলো না পুরসভা ভোটে

রাজ্য বিধানসভায় বড় জয়ের পর এবার কলকাতা পুরভোটেও সবুজ ঝড়৷ ছোট্ট লাল বাড়ির দখল রইল সবুজেরই ঘরে৷ ১৩৪টি ওয়ার্ড ঝুলিতে ভরে রেকর্ড করেছে শাসক দল৷ তারা পেয়েছে ৭২ শতাংশের বেশি ভোট৷ এর পাশাপাশি আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষ্য করা গিয়েছে লালবাড়ি দখলের লড়াইয়ে৷ বিধানসভা ভোটে যে বামেরা ছিল শূন্য, কলকাতা পুরভোটে তারাই পেয়েছে ২টি আসন৷ শতাংশের নিরিখেও বিধানসভা ভোটের চেয়ে কিছুটা এগিয়েছে লাল বাহিনী৷ এমনকী বিজেপি’কে পিছনে ফেলে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থান দখল করেছে বামেরা৷ অর্থাৎ কিছুটা হলেও বাম দিকে ঘুরেছে স্টিয়ারিং৷ বদলেছে বিরোধী অভিমুখ৷ যা নতুন করে অক্সিজেন জুগিয়েছে আলিমুদ্দিনে৷ অল্পের জন্য বামেদের হাতছাড়া হয়েছে বেশ কিছু ওয়ার্ড৷  ২১ নম্বর ওয়ার্ডের বাম…
Read More
কনকনে শীতের থেকে রেহাই আজ

কনকনে শীতের থেকে রেহাই আজ

শীতের দেখা নেই দেখা নেই করে বছর শেষে রাজ্যে জাকিয়ে বসেছে শীত৷ এমনকি রাজ্যে শীতের দাপটে জারি হয়েছিল সতর্কতা৷ গত কয়েক দিন ধরে রাজ্যে ঝোড়ো ইনিংস খেলার পর বুধবার কিছুটা কমল শীতের গতি৷ খানিকটা চড়ল তাপমাত্রার পারদ৷ আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়ে হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস৷ আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ বড়দিনে শীতের কনকনে ভাব উধাও হয়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে তাপমাত্রা৷ উত্তর-পশ্চিম ভারতে প্রবল শৈত্যপ্রবাহের জেরে গত কয়েক দিন ধরে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে দাপট দেখিয়েছে শীত৷ উত্তর-পশ্চিম থেকে কনকনে হাওয়া ঢুকছিল বাংলায়৷ এক ধাক্কায় প্রায় ৩-৪ ডিগ্রি নেমে গিয়েছিল…
Read More
আরো একবার রাজ্যের শাসক দল প্রমান করে দিল রাজ্যে থাকছে তৃণমূলই

আরো একবার রাজ্যের শাসক দল প্রমান করে দিল রাজ্যে থাকছে তৃণমূলই

আজ রাজ্যের কলকাতায় প্রকাশিত হয়েছে কলকাতা পুরসভা ভোটের ফলাফল। আজকের ফলাফল বলছে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেয়েছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইতিমধ্যেই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোট এবং উপনির্বাচনের থেকেই ভোট শতাংশ বেড়েছে তৃণমূলের। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তার থেকেও বড় বিষয়, তৃণমূলের দ্বিতীয় প্রজন্মও বিরাট সাফল্য পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় বলেন যে, দলের আগামী প্রজন্ম প্রস্তুত রয়েছে। আজ হয়ত সেটাই প্রমাণিত হল। এবারের পুরভোটে লড়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খানের ছেলে ফৈয়াজ, রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা, নগরোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ, প্রয়াত বামনেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা।…
Read More
এবার চাকরি দেওয়ার আশা যোগালো রাজ্য সরকার

এবার চাকরি দেওয়ার আশা যোগালো রাজ্য সরকার

এর আগেও রাজ্যের জনসাধারণের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ রাজ্যবাসীর জন্য একাধিক সুযোগ সুবিধা করে দিয়েছে রাজ্যের শাসক দল৷ সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার ছিল তৃণমূলের অন্যতম তুরুপের তাস৷ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়ে চমক দিয়েছিল তৃণমূল সরকার৷ বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের লক্ষ্য এখন শিল্প ও কর্মসংস্থান৷ তাই সরকারি পরিষেবা দুয়ারে পৌঁছনোর পাশাপাশি এবার বেকার যুবক যুবতীদের চাকরির হদিশও দেবে ‘দুয়ারে সরকার’৷ কারিগরি শিক্ষা দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷  জানা গিয়েছে, যুবক–যুবতীদের নানা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানুয়ারি…
Read More
জয় হলো দেবাশিস কুমারের

জয় হলো দেবাশিস কুমারের

আজ কলকাতা পুরসভা ভোটের ফল প্রকাশের দিন৷ শুরু থেকেই লিড নিয়েছিলেন৷ ১০ হাজার ভোটে জয়ী হলেন ৮৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। সব মিলিয়ে মোট ৪টি ওয়ার্ডের দখল নিল তৃণমূল কংগ্রেস৷ এখনও খাতা খুলতে পারেনি বিরোধীরা৷ ৩টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি৷ তাদের ছাপিয়ে ৪টি আসনে এগিয়ে বামেরা৷ কংগ্রেস এগিয়ে দুটিতে এবং দুটি আসনে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী৷  একুশের বিধানসভা ভোটে প্রথমবার রাসবিহারী কেন্দ্র থেকে জিতে বিধানসভায় যান দেবাশিস কুমার৷ তিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ৷ পাশাপাশি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও তিনি। বিধানসভার পর পুরসভা ভোটেও জয়ের ধারা বজায় রাখলেন দেবাশিস কুমার৷  ৮৫ নম্বর ওয়ার্ড…
Read More
ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বেশ খানিকটা স্বস্তির পর আবার চিন্তা বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়। করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন এবং তাদের মধ্যে ১৪৫ জন কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৬২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৭ হাজার ৪৯০ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ৭ জনের, সব…
Read More