29
Nov
আগামী মাসেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে পুরভোট ৷ ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট৷ জোড় কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার৷ এদিন সকাল থেকে ৮২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরলেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ পুরভোটের প্রার্থী হয়ে আজ থেকেই প্রচার শুরু করলেন ফিরহাদ৷ সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ও দলীয় কর্মীরা৷ চেতলা বাজারে জনসংযোগ সারলেন তিনি৷ কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আজই প্রথম প্রচার শুরু ফিরহাদের৷ তাঁর কথায়, এটা তাঁর নিজের জায়গা৷ তাই পুরভোট নিয়ে তিনি আশাবাদী নন, বরং জয়ের বিষয়ে নিশ্চিত৷ চেতলা বাজারে আসা মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বলেন৷ চেতলায় নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি৷ কলকাতা পুরসভার ৭১ নং ওয়ার্ডের তৃণমূল…
