21
Dec
করোনা সংক্রমণের আতঙ্ক কাটিয়ে উঠে এবার ধীরে ধীরে ছন্দে ফিরেছে রাজ্যের পড়তে থাকা অর্থনৈতিক পরিস্থিতি। করোনা সংক্রমণ, লকডাউন অবহেও বজায় ছিল রাজ্যের জিএসটি আদায়৷ এই পরিস্থিতিতেও বেড়েছে রাজ্যের জিএসটি আদায়৷ গত অর্থবর্ষের তুলনায় এবার প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেশি জিএসটি আদায় হয়েছে। কথামতো কেন্দ্রের তরফে জিএসটি ক্ষতিপূরণের টাকা এখনও না মেটানোয় আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে পশ্চিমবঙ্গকে। ডিসেম্বর মাস হয়ে গেলেও, চলতি অর্থবর্ষের বকেয়া টাকা যেমন কেন্দ্রের তরফে মেলেনি, তেমনই গত অর্থবর্ষের টাকাও এখনও বকেয়া রয়েছে। কেন্দ্রের কাছে রাজ্যের মোট বকেয়া প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। সেই টাকা কবে মেটাবে মোদি সরকার, তা জানা নেই নবান্নের কারওরই। পণ্য…
