west bengal

বেলুড়ের ভক্তদের জন্য খুশির খবর

বেলুড়ের ভক্তদের জন্য খুশির খবর

আড়াই মাসের বেশি সময় ধরে রাজ্যে করোনা সংক্রমণ রোধে চলছে কড়া বিধিনিষেধ। তারই সুফল মিলছে ধীরে ধীরে। রাজ্যে বেশ কিছুটা আয়ত্তে এসেছে করোনা পরিস্থিতি। তাই এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হল ভক্তদের। আজ বুধবার সকাল থেকে তৃতীয় বারের জন্য খুলল বেলুড়মঠ। সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থী মঠের ভিতরে যাওয়ার অনুমতি পাবেন। বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে প্রত্যেককে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে মঠে প্রবেশ করতে। এদিকে, এদিন থেকেই খুলছে ভিক্টোরিয়া, নিকো পার্কের দরজাও। সকাল এবং বিকেলে দুই ধাপে বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। সকাল…
Read More
এবার পিছিয়ে গেল মামলার শুনানির দিন

এবার পিছিয়ে গেল মামলার শুনানির দিন

দেশের অন্যতম হাইপ্রোফাইল নারদ মামলা। এবার পিছিয়ে গেল নারদ মামলার শুনানি৷ জামিনে মুক্ত চার হেভিওয়েট নেতা, মন্ত্রী। কলকাতা হাইকোর্টে ২৮ দিনের জন্য পিছিয়ে গেল মামলার শুনানি৷ সিবিআইয়ের তরফে মামলাটি পিছিয়ে আবেদন জানানো হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। শেষমেশ তা মঞ্জুরও হয়েছে। সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট মামলার শুনানি পিছিয়েছে৷ ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের মামলা অন্যত্র স্থানান্তরের বিষয়টি নিয়ে সোমবার প্রায় ১ মাস পর শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সোমবার হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলা শুনানির জন্য উঠলে সিবিআইয়ের তরফে জানানো হয়, সলিসিটর জেনারেল অন্য একাধিক মামলায় ব্যস্ত। তাই নারদ নিয়ে তিনি সময় দিতে…
Read More
করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছে দেশ ও রাজ্য

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছে দেশ ও রাজ্য

আবার নিম্নমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। ওঠা পড়া লেগেই আছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩। সংক্রমণের সঙ্গে কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত তিন দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪১৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯০৯ জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। অন্যদিকে করোনার দৈনিক সংক্রমন রুখতে বিগত আড়াই…
Read More
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পরের দিনই শুরু হবে দুয়ারে সরকার

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পরের দিনই শুরু হবে দুয়ারে সরকার

আগামী কাল দেশের স্বাধীনতা দিবস। এর পরের দিন ১৬ আগস্ট থেকেই আবার রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এর আগেও বারংবার সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এ বারেও প্রকল্প চালুর আগেই জেলা প্রশাসনকে সতর্ক করে দিল রাজ্য সরকার। যাতে কেউ দুয়ারে সরকারের নানা সুবিধা দেওয়ার নাম করে টাকা তুলতে না পারে। রাজ্যের মুখ্যসচিবের তরফে জেলা প্রশাসনের আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে, দুয়ারে সরকারের প্রতিটি ক্যাম্পে বাধ্যতামূলকভাবে হেল্প ডেস্ক রাখতে হবে। যাঁরা লিখতে পারেন না বা যাঁদের ফর্ম পূরণে অসুবিধা হচ্ছে, তাঁরা হেল্প ডেস্কের মাধ্যমে যাবতীয় কাজ করবেন। কোনওরকম যাতে বেনিয়ম না হয়, সেদিকে সতর্ক থাকতে…
Read More
বিতর্কই মূল বিপত্তির কারণ, পদ থেকে অপসারিত হলেন মহুয়া

বিতর্কই মূল বিপত্তির কারণ, পদ থেকে অপসারিত হলেন মহুয়া

বিতর্কের জল গড়ালো অনেক দূর। সরে যেতে হলো নিজের পদ থেকে। অবশেষে অপসারিত হতে হলো সভাপতিকে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে বিতর্কের জেরে অপসারিত হলেন তিনি। এ বছর উচ্চমাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জেরেই এই অপসারণ। উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করার সময় মহুয়া দাস জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিকে সর্বাধিক ৪৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে মুসলিম কন্যা রুমানা সুলতানা। মেয়েটি যে ইসলাম ধর্মাবলম্বী, একথা বেশ কয়েকবার উচ্চারণ করেন মহুয়া। এই কথাই বিপত্তির কারণ হয়ে ওঠে। চলতি মাসের শেষেই মহুলা দায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল৷ তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য৷ দ্রুত দায়িত্ব…
Read More
রাজ্য সরকারের তরফে বদলে দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের উৎসব উপলক্ষে ছুটির দিন

রাজ্য সরকারের তরফে বদলে দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের উৎসব উপলক্ষে ছুটির দিন

চলতি মাসে আর কদিন পরই আসন্ন ইসলাম ধর্মের মহরম উৎসব। প্রতি বছর নিয়ম করে বিশেষ দিনে মহরম উপলক্ষে সরকারি কর্মচারীদের ছুটি মেলে রাজ্যে। এ দিন উৎসব উপলক্ষে সরকারি ছুটি মেলে রাজ্য সরকারের তরফে। কিন্তু এবার চলতি বছর থেকে বদলে যাচ্ছে এই ছুটির দিন। নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ আগস্টের বদলে ২০ আগস্ট রাজ্যে পালিত হবে মহরম। ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালের ১৯ আগস্ট আশুরার শেষ দিন অর্থাৎ ইসলাম ধর্মমতে ওই দিনই মহরম উদযাপিত হয়। তবে চলতি বছর তিথির হেরফেরে ২০ তারিখ ইসলাম ধর্মের ‘শোকের দিন’ পালিত হবে। এই মর্মে কেন্দ্রের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী…
Read More
সমান ভাবে চিন্তা ধরাচ্ছে দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

সমান ভাবে চিন্তা ধরাচ্ছে দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

ক্রমাগত ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। বেশ কয়েক মাস পর গতকাল মঙ্গলবার বেশ খানিকটা নেমে ছিলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। এবার আজ তা আবার ঊর্ধমুখী হলো। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। বুধবার একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯৭ জন। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে…
Read More
আবার ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

আবার ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

আজ বুধবার থেকে আরও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গই ভাসবে জলে। এই বৃষ্টি আগামী পাঁচদিন চলবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে শুরু হবে অবিরাম বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ থেকে ১৫ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও অতিবৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। রাজ্যের একটা অংশ বন্যাপ্লাবিত হলেও বৃষ্টির বিরাম নেই। বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের…
Read More
বন্যা পরিস্থিতির খতিয়ান করে কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতির খতিয়ান করে কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী

ক্ষতিগ্রস্ত পরিস্থিতির খতিয়ান করতে গিয়েই কেন্দ্র সরকারকেই দুষলেন মুখ্যমন্ত্রী। আজ বন্যা পরিস্থিতি দেখতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে পৌঁছে জলে নেমে বুঝলেন পরিস্থিতির গুরুত্ব। কথা বললেন বন্যাদুর্গতদের সঙ্গে। এলাকার পরিস্থিতি পরিদর্শন করে মমতা বলেন, 'বারবার বলা সত্ত্বেও কেন্দ্র সরকার কিছুতেই ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছে না। এই প্রজেক্ট তৈরি না হলে ঘাটালকে বাঁচানো যাবে না।' পাশাপাশি তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সেচ মন্ত্রীর কাছে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন নিয়ে যারা মন্ত্রীর কাছে বিস্তারিত জানাবেন। ত্রাণও বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ দেব। ছিলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁদের সঙ্গে নিয়ে…
Read More
বেশ কিছু মাস পর বড়সড় স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণে

বেশ কিছু মাস পর বড়সড় স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণে

আর কিছু মাসের মধ্যেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়। এরমধ্যে বেশ খানিকটা স্বস্তি দিল আজকের দৈনিক করোনা সংক্রমণ। বিগত দু সপ্তাহ ধরে লাগাতার বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় কিছুটা হলেও থিতি এলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। কেরলে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলেই মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এখনও…
Read More
আজ ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

আজ ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

কথা মতো আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবারই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক সারবেন সেখানে। সোমবার ঝাড়গ্রামে সরকারি অনুষ্ঠানে যান মমতা। আকাশপথে ঘুরে দেখবেন পরিস্থিতি। জানা গিয়েছে, হেলিকপ্টার নামবে ঘাটালের বঙ্গবাসী কলেজের মাঠে। সেখান থেকে ২ নম্বর ওয়ার্ডে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমান পর্যালোচনা করবেন তিনি। বন্যাদুর্গতদের সঙ্গে কথাও বলবেন তিনি, এমনটাই সূত্রের খবর। গতকাল ঝাড়গ্রাম যাওয়ার পথে হেলিকপ্টার থেকে হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি দেখেন মুখ্যমন্ত্রী। আমতা, উদয়নারায়ণপুরের বন্যা কবলিত এলাকা তিনি ঘুরে দেখেন। গত সপ্তাহেও তিনি আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান। কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আমতার…
Read More
পঞ্চাশ শতাংশের বেশি যাত্রী হলে কড়া পদক্ষেপের ঘোষণা রাজ্য সরকারের তরফে

পঞ্চাশ শতাংশের বেশি যাত্রী হলে কড়া পদক্ষেপের ঘোষণা রাজ্য সরকারের তরফে

কিছুটা হলেও স্বস্তির মধ্যে মাঝে মাঝে চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। কারণে সংক্রমণকে রোধ করতে একাধিক বিধিনিষেধ চলছে রাজ্যে। তার মধ্যে একটি হলো পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো। এর বেশি যাত্রী তোলা যাবে না বাসে। কিন্তু প্রতিনিয়িতই দেখা যাচ্ছে অন্যথা হচ্ছে এই নিয়মের। অফিস টাইমে ব্যস্ত সময়ে বহু বাসে দেখা যাচ্ছে বাদুড়ঝোলা ভিড়। আর তা থেকেই আশঙ্কা তৈরি হয়েছে ফের করোনা সংক্রমণের। তাই এবার এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দপ্তর। এবার বাসে পঞ্চাশ শতাংশের অতিরিক্ত যাত্রী তোলা হলে প্যানডেমিক আইনে সেই বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একথা পরিষ্কার জানিয়ে দেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ…
Read More
গোটা সপ্তাহ জুড়ে অতিভারী বৃষ্টির সতর্কতা

গোটা সপ্তাহ জুড়ে অতিভারী বৃষ্টির সতর্কতা

বিগত কদিন ধরে জলমগ্ন পরিস্থিতিতে রাজ্যবাসী। গত দুসপ্তাহ ধরে কম বেশি বৃষ্টির আবহাওয়াই পাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা। এই পরিস্থিতে আজও উন্নতি হবে না আবহাওয়ার। গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়াল হওয়ার সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের অবস্থা রয়েছে এমনটাই। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে প্রবল বর্ষণের আশঙ্কা। বাড়বে নদীর জল স্তর। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ থেকেই অতিভারী বৃষ্টিপাত শুরু হবে।…
Read More
বৃদ্ধি পেলো করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

বৃদ্ধি পেলো করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

চলতি সপ্তাহের দৈনিক করোনা সংক্রমণ চিন্তা ধরালেও আজ কিছুটা কমলো সেই সংখ্যা। কিন্তু অন্যদিকে চিন্তা ধরালো দৈনিক মৃত্যুর সংখ্যা। ওঠানামা অব্যাহত রইলো দেশের করোনা গ্রাফে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। ভয়ঙ্কর ভাইরাসে মৃত্যু হয়েছে ৬১৭ জনের। একলাফে অনেকটা বাড়ল মৃত্যুর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন। টিকাকরণের…
Read More