21
Sep
তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পরই রাজ্যের লক্ষীদের জন্য বড়ো ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ ১৬ সেপ্টেম্বর ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প শেষ হয়ে গিয়েছে৷ জোড় কদমে চলছে আবেদন খতিয়ে দেখার কাজ৷ এবার নবান্ন তরফে সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা যাচ্ছে পুজোর আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পেয়ে যাবেন রাজ্যের মহিলারা৷ উল্লেখ্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা৷ তফশিলি জাতি-উপজাতির মহিলারা ১০০০ টাকা এবং বাকিরা জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবিরে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য৷ এর পরেই রয়েছে…
