west bengal

মামলার শুনানি হলেও মিলল না রায়

মামলার শুনানি হলেও মিলল না রায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ঝুলছে ২৬০০০ জনের ভাগ্য। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এমন প্রশ্ন উঠে এল। মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। এদিন শুনানি চললেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে আগামী ১০ ফেব্রুয়ারি। মূল মামলাকারীদের হয়ে আদালতে জোড়ালো সওয়াল করেন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমরা। বিকাশবাবু আবারও পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেন। তার কথায়, পরীক্ষা নেওয়ার মাধ্যমেই যোগ্য ও…
Read More
রাজ্য সরকারের চলতে থাকা প্রকল্পের কারণে বন্ধ হচ্ছে পড়াশোনা

রাজ্য সরকারের চলতে থাকা প্রকল্পের কারণে বন্ধ হচ্ছে পড়াশোনা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গ সরকার ফের একবার বাংলার নানান প্রান্তে আয়োজিত করেছে দুয়ারে সরকার শিবির। যদিও তার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের বহু সরকারি বিদ্যালয়কে। গত ২৪ জানুয়ারি থেকে ফের রাজ্যের নানান প্রান্তে শুরু হয়েছে এই শিবির। এর জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। তবে তার ফলে কোথাও সম্পূর্ণ স্কুল ছুটি দিয়ে দিতে হচ্ছে, কোথাও আবার কয়েকটি পিরিয়ডের পর ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকদের একাংশের তরফ থেকে এমনটাই অভিযোগ। বিদ্যালয়ের মধ্যে রাজ্যের দুয়ারে সরকার…
Read More
চালু হতে চলেছে নয়া নিয়ম

চালু হতে চলেছে নয়া নিয়ম

এগোচ্ছে সময়, বদলে চলেছে নিয়ম। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বদলির বিষয়ে সুবিধা করে দেওয়ার জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার, কোনও সুরাহা হয়নি। বিগত প্রায় আড়াই বছর এই পোর্টাল বন্ধও ছিল। সম্প্রতি আবার তা চালু হয়েছে। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু বদলির আবেদন জমা পড়েছে। জানা যাচ্ছে, পারস্পরিক বদলির আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও, এখনই বদলি হচ্ছে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই আবেদনের ভিত্তিতে বদলি শুরু করবে সরকার। আরও জানা যাচ্ছে, পারস্পরিক বদলির ক্ষেত্রে এক বছরে নির্দিষ্ট সময়ে দু’বার বদলি করা হবে। এবার এমন নীতি আনা হবে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে এখনও অফিশিয়ালি কিছু জানানো…
Read More
বরাদ্দ বন্ধ করা হলো কেন্দ্র সরকারের তরফে

বরাদ্দ বন্ধ করা হলো কেন্দ্র সরকারের তরফে

এলো নয়া নির্দেশ, বন্ধ হলো বরাদ্দ। জানা যাচ্ছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের প্রায় অর্ধেক এলাকার জন্য কেরোসিনের বরাদ্দ দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত সারা দেশের মোট ১৯ টি রাজ্যের রেশন গ্রাহকদের কেরোসিন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। যেসমস্ত রাজ্যকে এখনও কেরোসিন তেল দেওয়া হচ্ছে তাদের বরাদ্দ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। গত বছরের শেষের দিকেই পশ্চিমবঙ্গের জন্য কেরোসিন তেলের বরাদ্দ কমিয়ে অর্ধেক করা হয়েছিল। যা এই বছরও অব্যাহত রয়েছে। জানুয়ার, ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসের জন্য পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক মোট ৫৮ হাজার ৯৬৮ কিলোলিটার কেরোসিন তেল বরাদ্দ করেছে। আগে এই বরাদ্দের পরিমাণ…
Read More
এবার রাজ্যের সাথেই হাত মেলাল কেন্দ্রীয় সরকার

এবার রাজ্যের সাথেই হাত মেলাল কেন্দ্রীয় সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। তবে চিংড়ির রপ্তানি বাড়াতে এবার রাজ্যের সাথেই হাত মেলাল কেন্দ্রীয় সরকার। এবার একসাথে উদ্যোগী হল কেন্দ্র আর রাজ্য। এর ফলে মৎস্যজীবীদের আয় বাড়ার পাশাপাশি রাজস্ব বাড়াতেও সক্ষম হবে সরকার। সমুদ্র থেকে যে সুস্বাদু ও পেল্লায় চিংড়ি ধরা হয় ২০১৭ সাল থেকে তা আর কিনছে না আমেরিকা। ফলে অনেকটাই মার খাচ্ছে ভারতের চিংড়ি রপ্তানির ব্যবসা। আর্থিকভাবে ক্ষতি হচ্ছে বাংলারও। এপ্রসঙ্গে আমেরিকার বক্তব্য, মাছ ধরতে গিয়ে অনেকের জালে কচ্ছপ উঠছে। সারা বিশ্বজুড়ে এখন কচ্ছপের অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতিতে কচ্ছপের…
Read More
সরকার অনুমোদিত নতুন লিকার দোকান খুলতে চাইছে বাংলায়

সরকার অনুমোদিত নতুন লিকার দোকান খুলতে চাইছে বাংলায়

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। মদ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে রাজ্য। তাই এবার নতুন বছরেই অর্থাৎ ২০২৫ সালে প্রত্যেক পঞ্চায়েতেই মদের দোকান খুলে নতুন রেকর্ড গড়তে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন বছরে রাজ্য সরকারের লক্ষ্য প্রত্যেক পঞ্চায়েতে অন্তত একটি করে মদের দোকান খোলা। রিপোর্ট বলছে গত বছর প্রত্যেক মাসে মদ বিক্রি করে আয় হয়েছে ১৮০০ কোটি টাকা। এবার ২০২৫ সালে সেই রেকর্ড ভাঙতে চাইছে রাজ্য! গোটা রাজ্যে সরকার অনুমোদিত এমন মদের দোকান রয়েছে মোট ৭ হাজার ৭৪৬ টি যার মধ্যে পঞ্চায়েত এলাকায় রয়েছে ৩ হাজার ৩৩৯ টি দোকান। যদিও এখনও পর্যন্ত…
Read More
প্রকল্পের তালিকা থেকে বাদ পড়লো একাদিক নাম

প্রকল্পের তালিকা থেকে বাদ পড়লো একাদিক নাম

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। গত বছর থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এরইমধ্যে উঠে এল একাধিক গুরুতর অভিযোগ। জানা যাচ্ছে, সমস্ত নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে আবাস প্রকল্পেরচূড়ান্ত তালিকায় নাম উঠেছিল কয়েক হাজার অযোগ্য প্রভাবশালী উপভোক্তাদের। সম্প্রতি আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে এমনই প্রায় আড়াই হাজার মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বিডিওদের নেতৃত্বে থাকা সরকারি টিমের রিপোর্টের ওপরে ভিত্তি করেই এই নাম বাদ দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত জানিয়েছেন বেশ কিছু অভিযোগের উপর নির্ভর করে একটি নতুন সার্ভে করা…
Read More
মামলার শুনানি হবে আগামী সপ্তাহে

মামলার শুনানি হবে আগামী সপ্তাহে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করেছেন বিচারক অনির্বাণ দাস। এরপর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। তবে আজ তা হল না। পিছিয়ে গেল সেই শুনানি। সঞ্জয়ের সাজা ঘোষণার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। দোষীর ফাঁসির আবেদন জানিয়ে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। এদিকে সিবিআইয়ের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, আরজি কর মামলায় শিয়ালদহ আদালত যে রায় দিয়েছে, সেটা চ্যালেঞ্জ করে রাজ্য কি আদৌ উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে? এই আবহে আজ সুপ্রিম কোর্টে আরজি কর…
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশ্যে এসেছে পার্থর নয়া কীর্তি

চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশ্যে এসেছে পার্থর নয়া কীর্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ শুনানিতে পার্থদের বিরুদ্ধে হাজার হাজার পাতার নথি জমা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। সেখান থেকেই জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পার্থর ‘কীর্তি’ ফাঁস করেছেন তাঁর জামাই কল্যাণময়। প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া নথিতে (৬০৯৭, ৬১০২, ৬১০৪ ও ৬১০৬) পার্থর জামাইয়ের লিখিত বয়ানের উল্লেখ রয়েছে। দাবি করা হয়েছে, ট্রাস্টের নামে কোটি কোটি টাকা নগদ দিয়ে সম্পত্তি কেনা হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর প্রয়াত স্ত্রী…
Read More
সরকারের বিরুদ্ধে ডাক উঠছে আন্দোলনের

সরকারের বিরুদ্ধে ডাক উঠছে আন্দোলনের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিকে বাংলার সরকারি কর্মীদের ঝুলি প্রায় শূন্য। এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকেই তীব্র আক্রমণ করলেন ডিএ আন্দোলনের অন্যতম একজন নির্ঝর কুণ্ডু। তিনি বলেন, ‘অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে DA-শ্রী’। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বিগত দু’বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে। এমন…
Read More
মিলেছে জামিন তবুও থাকতে হবে জেলে

মিলেছে জামিন তবুও থাকতে হবে জেলে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন পার্থ। ইডি আদালত তরফে দুটি ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার বন্ডে পার্থর জামিন মঞ্জুর করা হয়। যদিও জামিন মিললেও এখনই জেলমুক্তি হবে না পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআই-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে। ফলে…
Read More
নতুন বছরে ডিএ বৃদ্ধির অপেক্ষায় সরকারি কর্মীরা

নতুন বছরে ডিএ বৃদ্ধির অপেক্ষায় সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বারে বারে পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। সব মিলিয়ে হতাশ সরকারি কর্মীরা। আগামী মাসে বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশায় সরকারি কর্মীরা। গত বছর ফেব্রুয়ারীতে ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছিল সরকার তরফে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ায় ১৪ শতাংশে। এখনও সেই ১৪ শতাংশ হারেই মিলছে। তারপর থেকে আর কোনো সুখবর পায়নি সরকারি কর্মীরা। উল্লেখ্য, তার আগের বাজেটেও বাংলার সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ৩% ডিএ…
Read More
কড়া বার্তা পর্ষদের তরফে

কড়া বার্তা পর্ষদের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই দিন গুনছে পরীক্ষার্থীরা। মাঝে মাত্র বাকি আর কয়েকটা দিন। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। তবে অন্যবারের তুলনামায় এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক কড়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নেওয়া হচ্ছে বেশ কিছু কঠোর পদক্ষেপ। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনসহ ধরা পড়লেই কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকি তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া বাতিল করে দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করা হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার হলে মোবাইল নিয়ে না আসেন তার জন্য বারবার সচেতন করা হচ্ছে। অভিভাবকদেরও বলা হচ্ছে বারবার। তারপরেও যদি কেউ পরীক্ষার হলে ফোন আনেন…
Read More
বড় নির্দেশ শীর্ষ আদালতের

বড় নির্দেশ শীর্ষ আদালতের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলেন। তবে আদালতের নির্দেশে ধীরে ধীরে আশার আলো দেখতে শুরু করেছিলেন আমানতকারীরা। এরই মধ্যে রোজভ্যালির বাজেয়াপ্ত করা ২২টি হোটেলের ব্যবসার গতিবিধি নিয়ে ইডি-র অবস্থান জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, চিটফান্ড সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা ওই ২২ হোটেলে ব্যবসা নিয়ে ইডির অবস্থান জানাতে হবে৷ বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গকান্তের বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল।
Read More