west bengal

সুখবর, সরকারের তরফে মিললো ছাড়পত্র

সুখবর, সরকারের তরফে মিললো ছাড়পত্র

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। এবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র মিলল! গত বছরের শেষের দিকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক তথা স্পেশ্যাল এডুকেটরদের জন্য উদ্যোগী হয়ে ওঠে রাজ্য। এই শিক্ষকদের নিয়োগের বিধিও আগেই তৈরি করা হয়েছিল। সেই বিধিতে রাজ্যের চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটরদের জন্য ১০% আসন সংরক্ষণের কথা বলা হয়।…
Read More
সত্যতা যাচাই করতে এবার গাড়ি পরীক্ষা হবে শিক্ষামন্ত্রীর

সত্যতা যাচাই করতে এবার গাড়ি পরীক্ষা হবে শিক্ষামন্ত্রীর

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। মার্চের শুরু থেকেই সংবাদের শিরোনামে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে ক্যাম্পাসে দেখা দেয় নৈরাজ্যের ছবি। বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে হেনস্থা, তাঁর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা মন্ত্রীর গাড়িতে ইন্দ্রানুজ রায় নামের এক পড়ুয়াকে ‘পিষে’ দেওয়ার অভিযোগ আনা হয়। এবার মন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করবে পুলিশ। যাদবপুরকাণ্ডের জল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছে। জানা যাচ্ছে, কোথায়, কীভাবে ধাক্কা লেগেছে, কী কী ক্ষতি হয়েছে, সেই সকল উত্তর পেতেই এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করবেন তদন্তকারীরা। ধাক্কার পাশাপাশি গাড়ির কাঁচ কীভাবে ভেঙেছে,…
Read More
নয়া দুর্নীতির তথ্য ফাঁস করলেন বিজেপি নেত্রী

নয়া দুর্নীতির তথ্য ফাঁস করলেন বিজেপি নেত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গতকালই কৃষ্ণনগরের এক প্রবীণ তৃণমূল নেতাকে আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মোট ১৪ কোটি টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় ইতিমধ্যে আদালতের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন ওই প্রবীণ নেতা। এই আবহে আরও এক তৃণমূল নেতার ঘুষ নেওয়ার ঘটনা একেবারে প্রকাশ্যে ফাঁস করে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অগ্নিমিত্রা। পুরুলিয়া জেলার এক তৃণমূল নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ…
Read More
বছর ঘুরলেই নির্বাচন, তার আগেই জোর ধাক্কা খেলো রাজ্যের বিরোধী দল

বছর ঘুরলেই নির্বাচন, তার আগেই জোর ধাক্কা খেলো রাজ্যের বিরোধী দল

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার জোর ধাক্কা খেল পদ্ম শিবির। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে শাসকদলে নাম লেখান তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তুলে নেন দলীয় পতাকা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তাপসীর বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরের যোগ দেওয়ার অন্য ‘রাজনৈতিক তাৎপর্য’ও আছে। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য তাপসী। সেই সঙ্গেই তিনি শুভেন্দু অধিকারীর নিজের জেলার বিধায়ক ও নেত্রী। হলদিয়ার বিধায়ক একদা সিপিএমের…
Read More
বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দাবি করা হয়েছে, চাকরির পরীক্ষায় প্রার্থীদের সাদা খাতা জমা দিতে বলেছিল এজেন্টরা। পরীক্ষার খাতায় একটিও প্রশ্নের উত্তর না লিখে, শুধুমাত্র কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে চাকরি পেয়েছেন অনেকে। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। এরপর তাঁরা সেই টাকা এই মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে দিতেন। এভাবেই বিপুল টাকার বিনিময়ে বহু অযোগ্য…
Read More
রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল

রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে। যাদবপুর কাণ্ডের এই ঘটনায় তোলপাড় রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা, ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে তেতে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এমতাবস্থায় বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির জেরে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় উপাচার্যের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। সেই রিপোর্ট পেয়ে গিয়েছেন তিনি। একটি বিশেষ তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। জরুরি ভিত্তিতে অন্যান্য উপাচার্যদেরও ডাকা হয়েছে। যদিও এই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত উপস্থিত থাকবেন কিনা…
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশিত হলো সুপারিশের তালিকা

চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশিত হলো সুপারিশের তালিকা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করছে সিবিআই। এবার এই মামলায় একটি লম্বা তালিকা তৈরি করা হল। সুপারিশের মাধ্যমে কারা কারা চাকরি পেয়েছিলেন, তাঁদের জন্য কারা সুপারিশ করেছিল? এবার এমনই নানান তথ্য জানতে ১৩২ জনের তালিকা বানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ১৩২ জনের দীর্ঘ তালিকা তৈরি করে এই বিষয়েই বিশদে জানতে উদ্যোগী সিবিআই। সূত্রের খবর, এদের প্রত্যেককে এক এক করে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।…
Read More
আগামী বছর থেকে বদলে যাবে পরীক্ষার নিয়ম

আগামী বছর থেকে বদলে যাবে পরীক্ষার নিয়ম

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার শুরু, চলছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে আগামী ১৮মার্চ। এবছর শেষবারের মতো প্রথাগত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন রাজ্যের পড়ুয়ারা। আগামী বছর থেকে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। নতুন এই পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাস থেকে পড়াশোনার ধরণ সবকিছু আমূল বদলে যেতে চলেছে। একাদশ শ্রেণি পাশ করে যারা এবার দ্বাদশ শ্রেণীতে উঠতে চলছেন তাঁদের জন্য উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে চালু করা হচ্ছে একটি নতুন নিয়ম। প্রসঙ্গত উচ্চ-মাধ্যমিকের মতই এখন চলছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট বেরনো পর্যন্ত…
Read More
সফলতা পেল আন্দোলন, বাড়ানো হলো বেতন

সফলতা পেল আন্দোলন, বাড়ানো হলো বেতন

সফল হয়েছে দীর্ঘ সময়ের আন্দোলন, অবশেষে বেতন বাড়ছে রাজ্যের সরকারি বাস চালকদের। তবে বাস চালকদের বেতন বাড়ানো হলেও বঞ্চনার শিকার হচ্ছেন কন্ডাক্টাররা। একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি বাস চালকদের সাম্মানিক বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। এই বেতন বৈষম্যের কারণে আগামী দিনে গোলমাল হওয়ার আশঙ্কা করছেন পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। জানা যাচ্ছে, রাজ্যের পরিবহন দপ্তরের তিনটি এজেন্সি মারফত মোট আড়াই হাজারের কিছু বেশি বাস চালকদের সঙ্গে কর্মরত রয়েছেন বাস কন্ডাক্টররা। পরিবহণ দফতর সূত্রে খবর, এই মূহূর্তে পরিবহণ দফতরে ১২০০-র বেশি চুক্তিভিত্তিক কন্ডাক্টর রয়েছেন। তবে নবান্নের থেকে প্রকাশিত অর্থ দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বাস চালকদের কথাই উল্লেখ করা হয়েছে। তাই এখন…
Read More
নয়া মোড় নিলো তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা

নয়া মোড় নিলো তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে তাঁকে। এদিকে সিবিআই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এবার এই মামলাতেই সামনে আসছে বড় খবর! শিয়ালদহ আদালত আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির দাবি জানিয়েছে তারা। সেই কারণে এবার চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার সকল প্রমাণ এবং নথি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে হস্তান্তর হতে চলেছে। এই প্রামাণ্য নথির মধ্যে…
Read More
নির্বাচন পূর্বে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

নির্বাচন পূর্বে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

অভিযোগ ওঠা সত্ত্বেও কাজ হয়নি এখনো। কলকাতা শহরের রাস্তাঘাটে হামেশাই চোখে পড়ে আবর্জনার স্তুপ। অভিযোগ, অনেক জায়গায় নাকি নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় শহুরে এলাকার নাগরিকদের। অন্যদিকে কঠিন বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তোলার যে আধুনিক ব্যবস্থা, সেটাও কার্যকর করতে পারেনি অধিকাংশ পৌরসভা। এই পরিস্থিতিতে নবান্ন সূত্রে খবর, রাজ্য জুড়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে, কেন্দ্রীয়ভাবে জঞ্জাল সাফাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। অন্যদিকে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই পুরসভা এলাকার আবর্জনা এবং জঞ্জাল সাফাইয়ের জন্য সরাসরি পুর ও নগরোন্নয়ন দফতরকেই দায়িত্ব দিচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই পদক্ষেপ নিতে শুরু করেছে পুর এবং নগরোন্নয়ন দফতর।
Read More
নয়া ব্যবস্থা চালু হলো

নয়া ব্যবস্থা চালু হলো

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের ছোট ও প্রান্তিক চাষীদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কৃষি বিপণন দপ্তর। সম্প্রতি জানানো হয়েছে রাজ্যের হিমঘর গুলিতে এবার থেকে অন্তত ৩০ শতাংশ জায়গায় ছোট ও প্রান্তিক চাষীদের উৎপাদিত আলু রাখতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে একজন চাষী সর্বাধিক ৩৫ কুইন্টাল অর্থাৎ ৭০ বস্তা আলু রাখতে পারবেন। পুরো ব্যবস্থা দেখশোনার দায়িত্ব রয়েছে জেলাশাসকদের ওপর। প্রথমবার রাজ্যের আলু চাষীদের জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রসঙ্গত অধিক ফলন হলে ব্যবসায়ী ও ফড়েরা চাষীদের কাছ থেকে কম দামে প্রচুর পরিমাণে আলু কিনে নিয়ে তা হিমঘরে মজুত করে রাখে। পরে সেই…
Read More
রাজ্যের তরফে নেওয়া হচ্ছে বড় উদ্যোগ

রাজ্যের তরফে নেওয়া হচ্ছে বড় উদ্যোগ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী। এবার ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিল রাজ্য সরকার। বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুলছুট রুখতে এই প্রকল্পের সূচনা। যার মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে অবিবাহিত স্কুলপড়ুয়া ছাত্রীদের বছরে ১,০০০ টাকা করে প্রদান করে রাজ্য সরকার। যে সকল মেয়েরা ১৮ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যায় তাদের এককালীন ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য…
Read More
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন রাজ্যে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন রাজ্যে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, আগামী ৮ মার্চ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগেই ঘোষণা হতে পারে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম! বিগত কয়েক মাস ধরেই বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে কাকে দেখা হাবে সেই নিয়ে চর্চা অব্যাহত। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন হেভিওয়েট রয়েছেন। বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোষ্ঠীর পছন্দের প্রার্থী হলেন জ্যোতির্ময় সিং…
Read More