22
Jan
পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বে প্রথমবার ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করার উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ সরকার। পরিবেশ ও প্রকৃতির কথা চিন্তা করেই এই অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। এই বিশেষ উদ্যোগের ফলে দেশবাসী উপকৃত হবেন এমনটাই জানানো হয়েছে রাজ্যের পরিবেশ দফতরের পক্ষ থেকে । পরিবেশ দফতরের সচিব অভিনব চন্দ্র কলকাতায় জলবায়ু সংক্রান্ত 'গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম' নামে একটি ওয়ার্কশপে এই কার্বন ক্রেডিট সম্পর্কে বিশদে জানান দিয়েছেন। তার কথায়, পরিবেশের সুরক্ষাই প্রধান উদ্দেশ্যে ‘গ্রিন কার্বন ক্রেডিট কার্ড’ চালুর নেপথ্যে । ফলত সেকারণেই পশ্চিমবঙ্গের পরিবেশ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এদিন প্রধান সচিব বলেন, যারা পরিবেশের সেবামূলক কাজের সঙ্গে প্রত্যেক্ষভাবে যুক্ত মূলত তাঁদেরকে পুরস্কৃত এবং…
