19
Sep
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণাপত্র জমার ‘অনুমতি’ ও পাশ করানোর জন্য নাকি ওই চিকিৎসকের থেকে ১৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। আরও বলা হয়েছে, টাকা না দিলে নাকি তরুণী ডাক্তারকে ‘দেখে নেওয়া হবে’ বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, মৃত চিকিৎসক নাকি ওই টাকা দিতে রাজি ছিলেন না। সেই কারণেই বিগত এক বছর ধরে নাকি তাঁকে নানানভাবে হেনস্থা করা হচ্ছিল। এই নিয়ে নাকি নিজের ঘনিষ্ঠ বন্ধুদের ওই চিকিৎসক বলেছিলেন, উপরমহলে সবটা জানাবেন। এমতাবস্থায় হাসপাতালের কয়েকজনকে এই বিষয়টি ‘সামলে দেওয়া’র বলা হয়! যদিও কে কাকে…
