সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগে বোরো কার্যালয়ে উ*ত্তেজনা

ত্রিপল ও অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগে আসানসোল পৌরনিগমের ৬ নম্বর বোরো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, বর্ষাকালেও প্রয়োজনীয় ত্রিপল মিলছে না। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও সমাধান হয়নি বলে দাবি তাঁদের।

আজ সকালে ক্ষুব্ধ বাসিন্দারা বোরো কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।