শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার প্রস্তুতিও তুঙ্গে। মাঝে বাকি আর কটা দিন তারপরেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে চলতি বছরের পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সূচি প্রকাশ করল। এই পর্যায়ক্রমিক মূল্যায়নে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পাশাপাশি দশম শ্রেণির টেস্টের সূচি উল্লেখ করা হয়েছে।
পর্ষদের তরফ থেকে পেশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আয়োজন করতে হবে ১ থেকে ১১ এপ্রিলের মধ্যে। অপরদিকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন করতে হবে ১ থেকে ১২ অগস্টের মধ্যে।
তৃতীয় ও শেষ মূল্যায়ন করতে হবে ১ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে। পাশাপাশি দশম শ্রেণির টেস্ট আয়োজন করতে হবে স্কুলগুলিকে ১৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন করতে হবে স্কুলগুলিকে।
