জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার পুরীর জগন্নাথ মন্দিরের মতো উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারবেন। এমনটাই ভারপ্রাপ্ত বোর্ডের বৈঠকে জানানো হল।
সেখানে মন্দির পরিচালনার ভারপ্রাপ্ত বোর্ডের বৈঠকে অ হিন্দুদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা প্রস্তাব পাশ হয়েছে। এই বিষয়ে গঙ্গোত্রী মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে, বোর্ডের সভাপতি হেমন্ত দ্বেবেদীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত কেদারনাথ ও বদ্রীনাথ টেম্পেল কমিটির বোর্ড বলতো কে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
এই বিষয়ে বোর্ডের সভাপতি হেমন্ত দ্বেবেদীর জানান, ‘‘আগামী মাসে তীর্থযাত্রার মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন নিয়মটি কার্যকর করা হবে। পাশাপাশি নতুন এই নিয়মের ফলে অ-হিন্দুরা মন্দির প্রাঙ্গণ বা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না।’’ চলতি বছর বদ্রীনাথ ধামের দরজা ২৩ এপ্রিল খোলার কথা। কেদারনাথ ধামের দরজা খুলবে ২২ এপ্রিল। পাশাপাশি এই চারধাম যাত্রা শুরু হবে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে।
