শিলিগুড়ির নির্বাচিত রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা সহায়তা দিল পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই তালিকায় শিলিগুড়ির ইসকন রথযাত্রা কমিটি, শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাবও রয়েছে।
সোমবার দুপুর ১২টায় শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কমিটিগুলির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক (ডিএম) হরিশঙ্কর পানিকর এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের বিধায়ক দুর্গা মুর্মু। তাঁদের হাত দিয়েই সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিগুলির প্রতিনিধিদের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সরকারের এই উদ্যোগকে রথযাত্রা উৎসবের আয়োজন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধি, প্রশাসনের আধিকারিক এবং আমন্ত্রিত