রদবদল হলো বেশ কিছু পদে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। মধ্যরাতেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিব পদে অদলবদল করে কমিশন।

এবার রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ একাধিক উচ্চপদে রদবদল করা হয়েছে কমিশনের তরফে। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকজন আইপিএস কর্তাদের বদলি এবং নিয়োগ করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজেশ কুমার সিংহকে এডিজি এবং আইজিপি দক্ষিণবঙ্গ অঞ্চল হিসেবে নিযুক্ত করা হয়েছে। কে জয়রামনকে নিযুক্ত করা হয়েছে এডিজি এবং আইজিপি উত্তরবঙ্গ হিসেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আসানসোল-দূর্গাপুরের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রণব কুমার। অখিলেশ কুমার চতুর্বেদীকে নিযুক্ত করা হয়েছে হাওড়ার পুলিশ কমিশনার হিসেবে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত কুমার সিংহ। চন্দননগরের পুলিশ কমিশনার হিসেবে সুনীল কুমার যাদবকে নিযুক্ত করেছে কমিশন।