ভি এবং স্পটিফাই-এর অংশীদারিত্বে এবার প্রিমিয়াম মিউজিক হাতের নাগালেই

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি, সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই-এর সঙ্গে একটি নতুন অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। যেখানে ভি-এর শক্তিশালী কানেক্টিভিটির সঙ্গে স্পটিফাই-এর বিশ্বমানের অডিও স্ট্রিমিং অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানো হয়েছে। এই অংশীদারিত্ব গ্রাহকদের আরও বেশি সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই। এই প্ল্যানের অধীনে নির্দিষ্ট ভি পোস্টপেইড গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়া ৩ মাসের জন্য ফ্রি স্পটিফাই প্রিমিয়াম ব্যবহারের সুযোগ পাবেন। যেখানে ১০ কোটিরও বেশি গান কোনও বিজ্ঞাপন ছাড়াই শুনতে পারবেন। ৭০ লাখের বেশি পডকাস্ট ও গান অফলাইনে শোনার জন্য সেভ করার ব্যবস্থা থাকবে। স্মার্ট কন্ট্রোল ও হাই-কোয়ালিটি অডিও পেতে থাকবে আনলিমিটেড গান স্কিপ করার সুবিধা এবং ৩২০ kbps পর্যন্ত উচ্চমানের সাউন্ড কোয়ালিটি।

স্পটিফাই ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অমরজিৎ বাত্রা বলেন, “ভি-এর সঙ্গে এই প্রথম কোনও টেলকো পার্টনারশিপের মাধ্যমে আমরা ভারতীয় গ্রাহকদের জন্য স্পটিফাই প্রিমিয়ামকে আরও সহজলভ্য করে তুলছি, যা তাদের উচ্চমানের সাউন্ড ও আনলিমিটেড নিয়ন্ত্রণের অভিজ্ঞতা দেবে।” যেসব গ্রাহক আগে কখনও স্পটিফাই ব্যবহার করেননি, তাঁরা ভি অ্যাপ-এর মাধ্যমে এই ফ্রি সাবস্ক্রিপশন চালু করতে পারবেন। ৪৫১, ৫৫১, ৭৫১ এবং ১২০১ (REDX) টাকার ইন্ডিভিজুয়াল পোস্টপেইড প্ল্যানে এটি পাওয়া যাবে। ফ্যামিলি প্ল্যান শুরু হচ্ছে ৭০১ টাকা থেকে। এরপর ৭৫১, ৮৭১, ১২০১, ১৩০১, ১৪০১, ১৫২৬ এবং ১৬০১ (REDX Family) টাকার প্ল্যানে প্রাইমারি সদস্য এই সুবিধা পাবেন। ৩ মাসের ফ্রি ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার পর, গ্রাহকরা চাইলে প্রতি মাসে ১৩৯ টাকা দিয়ে ভি-এর ‘অ্যাড টু বিল’ সুবিধার মাধ্যমে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু রাখতে পারবেন।

ভি-এর চিফ মার্কেটিং অফিসার অবনীশ খোসলা বলেন, “গান আমাদের গ্রাহকদের ডিজিটাল জীবনের প্রধান অংশ। ইউজারদের প্রিমিয়াম মিউজিক ও অডিওর অভিজ্ঞতা দিতে স্পটিফাইয়ের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের বিনোদন ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।“