শিলিগুড়িতে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর দ্বিতীয় বর্ষপূর্তি, জটিল বন্ধ্যাত্ব সমস্যার ক্ষেত্রে পার্সোনালাইজড চিকিৎসার ওপর গুরুত্ব

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, শিলিগুড়ি, তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করছে, যেখানে প্রাইমারি ও সেকেন্ডারি বন্ধ্যাত্বের চিকিৎসার খোঁজ করা দম্পতিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার তুলে ধরা হয়েছে। কেন্দ্রটি পুরুষঘটিত বন্ধ্যাত্ব, ডিম্বাশয়ের কার্যক্ষমতা হ্রাস, এন্ডোমেট্রিওসিস, পিএমওএস যা আগে পিসিওএস নামে পরিচিত ছিল, ফ্যালোপিয়ান টিউব সংক্রান্ত সমস্যা এবং আগের চিকিৎসার ব্যর্থতা সহ বন্ধ্যাত্বের নানা জটিল সমস্যার চিকিৎসা করে থাকে। এই ঘটনাগুলি এই অঞ্চলের দম্পতিদের মধ্যে দেখা যাওয়া প্রধান কিছু ফার্টিলিটিকেন্দ্রিক সমস্যাকেই তুলে ধরে। সম্প্রতি এমন একটি ক্ষেত্রে ৩১ বছর বয়সী এক নারী এবং তাঁর ৩৫ বছর বয়সী স্বামী এসেছিলেন, যাঁদের বিয়ের ছয় বছর কেটে গেলেও তাঁরা প্রাথমিক বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছিলেন। ব্যাংকিং ক্ষেত্রে কর্মরত এই দম্পতি নিজেদের পেশাগত ও ব্যক্তিগত দায়িত্ব সামলানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে বাবা-মা হওয়ার অপেক্ষায় ছিলেন। স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায় স্বামী অ্যাস্থেনোটেরাটোস্পার্মিয়ায় আক্রান্ত, অন্যদিকে স্ত্রীর এএমএইচ মাত্রা ০.৮৯-এর মতো কম ছিল এবং তাঁর বাঁ দিকের ফ্যালোপিয়ান টিউবে হাইড্রোসালপিক্সের সমস্যা ছিল।

পরামর্শ এবং বিভিন্ন চিকিৎসা বিকল্প নিয়ে আলোচনার পর, দম্পতিটি আইভিএফ করানোর সিদ্ধান্ত নেন। নিজস্ব সাইকেল আইভিএফের সময় তিনটি ডিম্বাণু সংগ্রহ করা হয়, যার মধ্যে দুটি ছিল সম্পূর্ণ পরিপক্ব। দুটি পরিপক্ব ডিম্বাণুই ২এএ এবং ৪এবি গ্রেডের ভ্রূণে পরিণত হয়। বাঁ দিকের হাইড্রোসালপিক্স থাকার কারণে রোগীকে পরবর্তীতে ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্য দিয়ে যেতে হয়। অস্ত্রোপচারের পর, ৪এবি গ্রেডের ভ্রূণটি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। নির্ধারিত অপেক্ষার সময়সীমা পার হওয়ার পর দম্পতিটি পজিটিভ প্রেগন্যান্সি রিপোর্ট পান। রোগী এখন তাঁর গর্ভাবস্থার তৃতীয় মাসে রয়েছেন এবং ভ্রূণের হৃদস্পন্দনও নিশ্চিত করা গিয়েছে। ছয় বছরের অপেক্ষার পর, এই দম্পতি অবশেষে বাবা-মা হওয়ার দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, শিলিগুড়ির ফার্টিলিটি বিশেষজ্ঞ এবং সেন্টার হেড ড. অঙ্গনা দে বলেন, “ফার্টিলিটি চিকিৎসার জন্য আসা দম্পতিদের সন্তানধারণে জটিলতার পেছনে একাধিক কারণ জড়িত থাকতে পারে। এই ক্ষেত্রে পুরুষঘটিত সমস্যা, কম এএমএইচ এবং হাইড্রোসালপিক্সের জটিলতা একসঙ্গে থাকার কারণে সমন্বিতভাবে চিকিৎসা পরিকল্পনা সাজানোর প্রয়োজন ছিল। সঠিক মূল্যায়ন ও উপযুক্ত কাউন্সেলিং দম্পতিকে তাঁদের অপশনগুলি বুঝতে এবং আইভিএফ সম্পর্কে একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। এরপর হাইড্রোসালপিক্সের নিরাময় এবং সঠিক সময়ে ভ্রূণ প্রতিস্থাপনও তাঁদের এই চিকিৎসা সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল।”

কেন্দ্রটি প্রাইমারি ও সেকন্ডারি উভয় ধরণের বন্ধ্যাত্বের চিকিৎসা করে এবং এখানে আগের চিকিৎসার ব্যর্থতা, পুরুষ বন্ধ্যাত্ব, কম এএমএইচ, এন্ডোমেট্রিওসিস এবং পিএমওএস সহ নানা জটিলতায় ভোগা রোগীরা আসেন। এখানে যে সমস্ত পরিষেবা ও পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয় তার মধ্যে রয়েছে সেলফ-সাইকেল আইভিএফ, ডায়াগনস্টিক হিস্টেরোস্কোপি, স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট, মাইক্রোফ্লুইডিক্স এবং পিআরপি নির্ভর ফার্টিলিটি চিকিৎসা। বন্ধ্যাত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সময়ে পরামর্শ নিতে উৎসাহিত করার অংশ হিসেবে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ বিনামূল্যে বন্ধ্যাত্ব সচেতনতা শিবির ও সেশনের আয়োজন করে থাকে। এছাড়া কেন্দ্রটি শিলিগুড়িতে সিআরপিএফ কর্মীদের জন্য একটি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ নিয়েও আলোচনা করেছে।