এআই+ স্মার্টফোন ঘোষণা করেছে যে, তাদের সদ্য চালু হওয়া নোভা সিরিজ’-এর লেটেস্ট ডিভাইস ‘নোভা ২’, ১৪ এপ্রিল দুপুর ১২টা থেকে গ্রাহকরা পেয়ে যাবেন। শুধুমাত্র ফ্লিপকার্ট এবং নির্বাচিত কিছু রিটেইল স্টোরে এটি পাওয়া যাবে। এআই+ নোভা ২-এর ৪GB+৬৪GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা এবং ৬GB+১২৮GB মডেলটির দাম ১০,৯৯৯ টাকা। এর মাধ্যমে এমন ইউজারদের টার্গেট করা হয়েছে, যারা সাশ্রয়ী মূল্যেও উন্নত ও ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন।
এই লঞ্চের কথা ঘোষণা করতে গিয়ে এআই+ স্মার্টফোন-এর সিইও এবং এনএক্সটিকোয়ান্টাম ওএস টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা মাধব শেঠ বলেন, “নোভা সিরিজ হলো এআই+-এর মূল দর্শনের এখন পর্যন্ত সবচেয়ে দুর্দান্ত ডিভাইস— এটি এমন একটি প্রযুক্তি যা সবার জন্য সহজলভ্য, নির্ভরযোগ্য এবং যা দৈনন্দিন জীবনের বাস্তব ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। নোভা ২-এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চেয়েছি যে, যেসব ইউজার প্রথমবারের মতো নিজেদের স্মার্টফোন আপগ্রেড করছেন, তারা যেন কোনও রকম আপস ছাড়াই তাদের প্রয়োজনীয় সবকিছু এই ফোনেই খুঁজে পেয়ে যান।” নোভা ২-তে রয়েছে ৬০০০ mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি, যা স্ট্রিমিং, ব্রাউজিং, গেমিং এবং মাল্টিটাস্কিং সহ সারাদিন ব্যবহারের নিশ্চয়তা দেয়। একটি মসৃণ ও স্বচ্ছন্দ ইউজার এক্সপেরিয়েন্সের জন্য এটি এনএক্সটিকোয়ান্টাম ওএস -সহ অ্যান্ড্রয়েড ১৬ প্ল্যাটফর্মে চলে।
এই ডিভাইসটিতে রয়েছে ৬.৭৪৫-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০হার্জ (অ্যাডাপ্টিভ) এবং এতে এইচবিএম সাপোর্ট রয়েছে। এছাড়া এতে ৫০ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে IP64 রেটিং (ধুলো ও জলরোধী ক্ষমতা), সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাঁচটি ভিন্ন রঙের বিকল্প— বেগুনি, সবুজ, গোলাপি, নীল এবং কালো।
