এআই+ স্মার্টফোন তাদের নোভা 2 সিরিজের নতুন সংযোজন নোভা 2 পাওয়ার প্রজেক্ট ওপেন রিভিউ 2.0-র মাধ্যমে বাজারে আসার আগেই উন্মোচন করেছে। এই উদ্যোগে রিভিউয়ার, নির্মাতা, সাংবাদিক, প্রযুক্তিপ্রেমী ও এথিক্যাল হ্যাকারদের ফোনটি স্বাধীনভাবে পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। প্রজেক্ট ওপেন রিভিউ-এর প্রথম সংস্করণে ৭০০-র বেশি রেজিস্ট্রেশন হয়েছিল। এবার প্রথমবার এথিক্যাল হ্যাকারদেরও যুক্ত করা হয়েছে।
এআই+ জানিয়েছে, গ্রাহকদের হাতে পৌঁছনোর আগেই স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে আস্থা তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। নোভা 2 পাওয়ার -এর মূল ভাবনা ‘অনুপ্রেরণাদায়ক ডিজাইন ও দীর্ঘস্থায়ী শক্তি’। ফোনটিতে গোল্ডেন ব্লু ফিউশন মৃদু সোনালী রঙের সাথে গাঢ় নেভি ব্লু—দুটি ডুয়াল-কালার ফিউশন ফিনিশ রয়েছে, যা ফোনটিকে স্বতন্ত্র চেহারা দিয়েছে। পারফরম্যান্সের জন্য থাকছে ৬ ন্যানোমিটারে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 চিপসেট। ফোনটি এআই+ এর নেক্সটকোয়ান্টাম ও এস -এ চলবে।
এআই+ স্মার্টফোনের সিইও ও নেক্সটকোয়ান্টাম শিফট টেকনোলজিসের -এর প্রতিষ্ঠাতা মাধব শেঠ জানান, নোভা 2 পাওয়ার -এ পারফরম্যান্স, স্বতন্ত্র ডিজাইন ও স্বচ্ছ পর্যালোচনা প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজেক্ট ওপেন রিভিউ 2.0 -এর মাধ্যমে বাজারে আসার আগেই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ব্যবহারকারীর অভিজ্ঞতা স্বাধীনভাবে মূল্যায়ন করা হবে। ফোনটির দাম, অতিরিক্ত স্পেসিফিকেশন ও বাজারে পাওয়ার তারিখ পরে ঘোষণা করা হবে।
