দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে আইনি চাপে রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।
নির্বাচনী হলফনামায় আয় ও সম্পত্তির তথ্য নিয়ে অসঙ্গতির অভিযোগ সামনে আসতেই সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি, আগাম জামিন চেয়ে আবেদনও করেছেন। হাই কোর্টের রক্ষাকবচ চেয়ে অদিতি মুন্সির পক্ষে তাঁর আইনজীবী জরুরি শুনানির আবেদন জানান।
মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি জয় সেনগুপ্ত আবেদন গ্রহণের অনুমতি দেন। উল্লেখ্য, ভোটের একদিন আগে অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। অভিযোগে দাবি করা হয়, মনোনয়নপত্রে সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করা হয়নি। তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, “অদিতি মুন্সির তাঁর মনোনয়নপত্রে সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেননি।”
