Arpita Debnath

5487 Posts
বেহালার দুর্ঘটনা প্রসঙ্গে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

বেহালার দুর্ঘটনা প্রসঙ্গে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত মামলায় উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। জাতীয় সড়কের যত্রতত্র কাট-আউট নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিল উচ্চ আদালত। গত শুক্রবার সকালে বেহালার ডায়মন্ড হারবার রোডে মর্মান্তির দুর্ঘটনায় মৃত্যু হয় সাত বছরের খুদে পড়ুয়া সৌরনীল সরকারের৷ তাকে পিষে দিয়ে যায় মাটি বোঝাই গাড়ি৷ এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ বলেন, রাস্তার দু’ধারে ছড়িয়ে…
Read More
কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করছে ইডি

কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করছে ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হলেও সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইছেন না। তাঁর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো নিয়ে একপ্রকার আপত্তি তুলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। কিন্তু আদালত তরফে বলা হয়েছিল, ইডি মেডিক্যাল বোর্ড গঠন করে সুজয় কৃষ্ণ ভদ্রের জরুরি কোনও অপারেশনের প্রয়োজন আছে কিনা খতিয়ে দেখবে। সেই নির্দেশের প্রেক্ষিতে এখন জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি। বেসরকারি হাসপাতালে আপত্তি নিয়ে ইডির বক্তব্য ছিল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা…
Read More
বড় ঘোষণা টাটা গোষ্ঠীর তরফে

বড় ঘোষণা টাটা গোষ্ঠীর তরফে

দেশের মধ্যে বড় গ্রুপ হিসেবে সবার আগে রতন টাটার অন্যতম ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের নাম আসে। এবার এই গ্রুপ মহাকাশ খাতেও একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব অর্জন করেছে। টাটা গ্রুপের কোম্পানি টাটা প্লে (টাটা স্কাই) এখন মহাকাশে স্যাটেলাইটের ক্ষেত্রে তার উপস্থিতি জোরদার করেছে। ইতিমধ্যেই সংস্থাটি ভারত সরকারের “মেক ইন ইন্ডিয়া’ লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, মহাকাশ বিভাগের সংস্থা NSIL-এর সহযোগিতায় ২০২২ সালের জুন মাসে GSAT-24 স্যাটেলাইট লঞ্চ করেছিল। এবার টাটা প্লে থেকে কক্ষপথে স্থিত এই স্যাটেলাইট ব্যবহার শুরু করার ঘোষণা করেছে। নতুন দিল্লির ছাতারপুরে টাটা প্লে ব্রডকাস্ট সেন্টারে এই ঘোষণা করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র এবং ISRO-র চেয়ারম্যান এস. সোমনাথ।…
Read More
রাস্তা চওড়া করার জন্য ভাঙ্গা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’

রাস্তা চওড়া করার জন্য ভাঙ্গা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে রাস্তা চওড়া করতে ফুটপাথের দু’পাশ থেকে বেআইনি নির্মাণ এবং দোকানঘরগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে জনসাধারণের চলাচলের পথ প্রশস্ত করা যায়৷ সেই লক্ষ্যে পদক্ষেপ করতেও শুরু করেছে প্রশাসনিক মহল। সূত্রের খবর, প্রশাসনের তরফে রাস্তা চওড়া করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ভাঙা পড়তে পারে ‘বেআইনি ভাবে’ নির্মিত ফুটপাথ লাগোয়া পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’। বেহালা ম্যান্টনের কাছের ফুটপাথ ঘেঁষে রয়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বসার…
Read More
রাজ্যে জেলা ভাগ নিয়ে তৈরী হল বিশেষ কমিটি

রাজ্যে জেলা ভাগ নিয়ে তৈরী হল বিশেষ কমিটি

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, এই প্রেক্ষিতে ইঙ্গিতও মিলেছিল যে রাজ্যে আরও সাতটি জেলা বাড়তে চলেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা আভাস দিয়েছিলেন। এবার এই নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি জেলা ভাগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জেলা ভাগের সুপারিশ করার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে আছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক। প্রশাসনিক কাজের সুবিধার্থে আগেও বড় জেলা ভাগ করা হয়েছে। নতুন জেলা রূপে আত্মপ্রকাশ করতে চলেছে রানাঘাট, বসিরহাট, বহরমপুর-কান্দি, জঙ্গিপুর, সুন্দরবন, ইছামতী ও বিষ্ণুপুর হবে নতুন জেলা। অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪…
Read More
আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা

আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন৷ তখনও অশান্তি হতে পারে, সেই আশঙ্কায় আবারও ১৪৪ ধারা জারি করা হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকায়। ১৩ অগাস্ট রবিবার পর্যন্ত কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে ভাঙড়-২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ১২ অগাস্ট পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন হবে৷ বোর্ড গঠন নিয়ে যাতে কোনও অশান্তি না হয় সে জন্যেই এই ব্যবস্থা। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল এবং…
Read More
এবার দুর্ঘটনা হরিদেবপুরের

এবার দুর্ঘটনা হরিদেবপুরের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে কিছুদিন যেতে না যেতে বেহালার পর এবার হরিদেবপুরের রাস্তায় দুর্ঘটনায় জখম হল শিশু। স্কুলে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কায় আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন সে। জানা গিয়েছে, সকালে বাবার সঙ্গে স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় আচমকা এক হলুদ ট্যাক্সি চলে আসে। তাতেই ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তবে জানা গিয়েছে আসলে স্কুলের সামনে চলে আসায় ওই ছাত্র আচমকাই বাবার হাত ছাড়িয়ে দৌড়…
Read More
চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর তরফে

চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমবার অযোগ্য শিক্ষকদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কারণেই এই গ্রেফতারি। যারা গ্রেফতার হয়েছে তারা সকলেই মুর্শিদাবাদ জেলার। ধৃতরা হলেন সৌগত মণ্ডল, সিমার হোসেন, জাহিরুদ্দিন শেখ, সায়গল হোসেন। এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি ইতিমধ্যেই করেছে সিবিআই। ১৩৬ জন চাকরিপ্রার্থীর থেকে ৩ কোটিরও বেশি টাকা তুলেছিলেন তাপস বলে দাবি করেছে সিবিআই। সিবিআই চার্জশিটে দাবি করেছে, তাপস মণ্ডল এবং তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ বিভিন্ন এজেন্ট মারফত এবং ব্যক্তিগতভাবে…
Read More
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় সুখবর Paytm-এর তরফে

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় সুখবর Paytm-এর তরফে

মাত্র আর কয়েক দিনের অপেক্ষা স্বাধীনতা দিবসের। দেশজুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। এই সময়ে আপনার জন্য রয়েছে বড় সুখবর। মূলত, এই সময়ে আপনি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত ছাড় পেয়ে যাবেন। উল্লেখযোগ্য বিষয় হল, বাস, ট্রেন বা ফ্লাইটের টিকিট বুকিং, প্ৰতিটি ক্ষেত্রেই এই ছাড় পাওয়া যাবে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে Paytm-এ এখন চলছে Freedom Travel Carnival। এটি চলবে আগামী ১০ অগাস্ট পর্যন্ত। জানা গিয়েছে, ফ্লাইটের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই অফার শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। যার জন্য RBL…
Read More
আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। ফলে বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরী হওয়া প্রচুর পরিমানে জলীয়বাষ্পর কিছুটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও প্রবেশ করছে। যার জেরে এ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ১০ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।…
Read More
বড় বদল হল বঙ্গের শিক্ষা ব্যবস্থায়

বড় বদল হল বঙ্গের শিক্ষা ব্যবস্থায়

দীর্ঘ দিন ধরে চলতে থাকা নিয়মে বড় বদল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় চালু কার হল নয়া নিয়ম। বর্তমান সময় থেকে রাজ্যের সমস্ত স্কুলে, বাধ্যতামূলক হল বাংলা ভাষা। সরকারের তরফের নয়া ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি, সমস্ত স্কুলেই প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে। শিক্ষানীতিটি অনুমোদিত হয়েছে রাজ্য মন্ত্রীসভায়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সব বেসরকারি স্কুলে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে। তৃতীয় ভাষা হিসেবে যে অঞ্চলে যে ভাষার প্রয়োগ বেশি, সেই অঞ্চলে সেই ভাষা পড়ান যাবে। এবার সমস্ত ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে বাংলাভাষা বাধ্যতামূলক। বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য…
Read More
আজ ছাড়া হতে পারে বুদ্ধবাবুকে

আজ ছাড়া হতে পারে বুদ্ধবাবুকে

সম্প্রতি আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছি আলিপুরের বেসরকারি হাসপাতালে। তবে এবার গত কয়েকদিন ধরে লাগাতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। তাই আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সুস্থতার দিকেই এগিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে নিয়মিত ফিজিওথেরাপি চলছে বুদ্ধবাবুর। হাসপাতালের পরিবর্তে আপাতত তাঁর বাড়ির বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকরা। এছাড়া মাঝে মধ্যে মুখ দিয়েও তিনি খাচ্ছেন৷ তাঁর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। তিনি উঠে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।…
Read More
বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে। বর্তমান সময়ে দাঁড়িয়ে । খবরের আপডেট থেকে শুরু করে খেলাধূলা, এমনকি সিরিয়াল-ওয়েব সিরিজ-সিনেমা, বিশ্বের বিভিন্ন প্রান্তে কোথায় কি হচ্ছে সমস্ত কিছুই মুহূর্তের মধ্যে জানিয়ে দেয় মোবাইল। এমতাবস্থায়, ডাইরেক্ট টু হোম অর্থাৎ DTH-এর ব্যবহার এখন অনেকটা হ্রাস পেয়েছে। এর কারণ হল ওটিটি চ্যানেল। এমন পরিস্থিতিতে, সরকার সরাসরি মোবাইলে লাইভ DTH চ্যানেলের অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করছে। পাশাপাশি, এর জন্য আপনাকে আলাদা DTH বক্স ইনস্টল করতে হবে না। অর্থাৎ, সেক্ষেত্রে চ্যানেলগুলি ডাইরেক্ট টু মোবাইলের (D2M) ভিত্তিতে দেখা যাবে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে কাজ করা প্ল্যাটফর্ম টেলিকমিউনিকেশন বিভাগ আইআইটি কানপুরের সহযোগিতায় একটি…
Read More
দুর্ঘটনার পরই বদলে গেল বেহালা চৌরাস্তার চিত্র

দুর্ঘটনার পরই বদলে গেল বেহালা চৌরাস্তার চিত্র

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। বেহালা চৌরাস্তায় সৌরনীলের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয় তদন্ত। কলকাতা পুরসভার পক্ষ থেকে বুলডোজার দিয়ে অবৈধ হকারদের ফুটপাতের উপরের দোকান ভেঙে দেওয়া হল। এর ফলে প্রায় দু ফুট করে চওড়া হল বেহালার রাস্তা। বেহালায় বাস বা অটোয় ওঠার জন্য দাঁড়াতে হচ্ছে নির্দিষ্ট জায়গায়। এছাড়াও লরি দেখতে পেলে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। এছাড়াও নির্দেশিকা জারি করে জানানো হয়েছে সকাল ছয় টার পর শহরে প্রবেশ…
Read More