Arpita Debnath

5484 Posts
পুরোপুরি বাস্তবায়িত হয়নি প্রকল্পের কাজ

পুরোপুরি বাস্তবায়িত হয়নি প্রকল্পের কাজ

বিগত বেশকিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে জারি হলো নির্দেশিকা। তবে দীর্ঘ দিন কেটে গেলেও বালুরঘাট-হিলি রেল প্রকল্প এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দক্ষিণ দিনাজপুরবাসীর বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ কবে শেষ হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। এই পরিস্থিতিতে হাইকোর্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে প্রকল্পের সম্পূর্ণ অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য আদালতে জানিয়েছে, ৩৮৬ একরের মধ্যে প্রায় ১৭০ একর জমি অধিগ্রহণ শেষ। বাকি ২১৬ একরের প্রক্রিয়া চলছে। এলাকায় ৯টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে—তার মধ্যে ৪টির কাজ শেষ, আরও ৪টি তৈরি হচ্ছে। তবে জমি অধিগ্রহণে কিছু আইনি সমস্যা রয়েছে বলেও রাজ্য স্বীকার করেছে। আগামী শুনানিতে হাইকোর্টে…
Read More
নয়া মোড় নিতে চলছে রাজ্যের ডিএ মামল

নয়া মোড় নিতে চলছে রাজ্যের ডিএ মামল

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দিকে নজর সরকারি কর্মীদের। শীর্ষ আদালত বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা ‘অমান্য’ করেছে রাজ্য সরকার। এই অবস্থায় বকেয়া মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানি ৪ অগস্টের দিকে তাকিয়ে সকল সরকারি কর্মচারীরা। এরই মধ্যে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। কেন্দ্রীয় সরকারি হারে ডিএ, বকেয়া ডিএ-র দাবিতে বহুদিন ধরে লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে আগামী ৪ অগস্ট সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে…
Read More
দায়ের হলো মামলা

দায়ের হলো মামলা

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। পুজোর মরসুম শুরু হতেই রাজ্যে ফের শুরু হল অনুদান বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর অনুদান ঘোষণা ঘিরে এবার আবার মামলা হল কলকাতা হাইকোর্টে। এবারও মামলা করলেন সেই পুরনো পরিচিত মুখ দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। গত বছরও এই অনুদান নিয়ে প্রশ্ন তুলে তিনিই মামলা করেছিলেন। এবারও তাই হলো। প্রসঙ্গত, এবারে রাজ্য সরকার দুর্গাপুজো অনুদান হিসেবে প্রতি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৫০০ কোটি টাকা খরচ…
Read More
তৈরী হচ্ছে বাস স্ট্যান্ডের নতুন জায়গা

তৈরী হচ্ছে বাস স্ট্যান্ডের নতুন জায়গা

কয়েক বছর ধরে চলছে জল্পনা, একাধিকবার রাখা হয়েছে প্রস্তাব। কিন্তু বিভিন্ন কারণ বশত তা বাতিল হয়েছে। তবে সব শেষে নির্দেশ এসেছিল কোর্টের তরফে। শহীদ মিনার লাগোয়া প্রায় ৯০০ বর্গমিটার এলাকা জুড়ে থাকা ঐতিহ্যপূর্ণ বিখ্যাত বাসস্ট্যান্ডটি এবার নিজের জায়গা বদল করতে চলেছে। মেট্রোর পার্পল লাইন স্টেশনের নির্মাণকাজ অব্যাহত রাখতে ভারতীয় সেনাবাহিনী কার্জন পার্ক এলাকা রেল বিকাশ নিগম লিমিটেডকে ব্যবহারের অনুমতি দিয়েছে। যার ফলে এসপ্ল্যানেডে অবস্থিত এল -২০ বাস স্ট্যান্ড ও অন্যান্য মিনিবাস পরিষেবা সরানোর পথ প্রশস্ত করল। মেট্রোর পার্পল লাইন স্টেশনের নির্মাণ কাজ গ্রান্ড হোটেলে বিপরীতে অর্থাৎ মনোহর দাস তড়াগ পর্যন্ত এগিয়েছে। তবে সেখানে রয়েছে ব্লু লাইনের এসপ্লানেড স্টেশন। যদিও, এখনই…
Read More
আধুনিক বাস টার্মিনাস তৈরি হচ্ছে আসন্ন পূজার আগে

আধুনিক বাস টার্মিনাস তৈরি হচ্ছে আসন্ন পূজার আগে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। পুজোর আগেই উত্তরবঙ্গ পরিবহনে খুশির খবর। কারণ দিনকে দিন যানজট নগরী নামে পরিচিত পাচ্ছিল শিলিগুড়ি। জটিল পরিস্থিতি মোকাবিলা করার জন্য বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন একটি বৈঠক করেন শিলিগুড়ি পৌর কমিশনের মেয়র গৌতম দেব জানান, দূরপাল্লার বাসগুলির জন্য এবার মাটিগাড়ার পরিবহনগরে তৈরি হবে নতুন বাস টার্মিনাস। এই বাস টার্মিনাস তৈরি করার জন্য রাজ্য পরিবহন দফতর ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। পাশাপাশি এই অত্যাধুনিক বাস টার্মিনাস তৈরি করার জন্য ২.৫ কোটি টাকার বরাদ্দ করেছেন।
Read More
চিনকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যোগী ভারত

চিনকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যোগী ভারত

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এমতাবস্থায়, ভারত এবার চিনকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সামরিক সরঞ্জামে চিনা উৎপত্তিস্থল চিহ্নিত করে সেগুলিকে অপসারণের জন্য একটি পর্যালোচনা শুরু করতে চলেছে। উদ্যোগটি ২০২৫ সালের প্রতিরক্ষা সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, ভারতের প্রতিরক্ষা সরঞ্জামে চীনা যন্ত্রাংশ ব্যবহারের ওপর কঠোর নিয়ম রয়েছে। তা সত্বেও কোম্পানিগুলি তৃতীয় দেশগুলির মাধ্যমে এই যন্ত্রাংশগুলি আনছে। যাতে তাদের চিনা উৎস লুকনো…
Read More
জারি হলো নিষেধাজ্ঞা

জারি হলো নিষেধাজ্ঞা

বদলে গেল নিয়ম, জারি হলো নয়া নির্দেশিকা। গাড়িতে পেট্রোল ভরাতে গেলে পারবেন না তেল ভরাতে। প্রায় ৬২ লক্ষ যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি। ১৫ বছর পুরোনো পেট্রল চালিত গাড়ি ও বাইক এবং দশ বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়িতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বায়ু দূষণ রুখতে কড়া ব্যবস্থা নিল দিল্লি সরকার। সেন্টার ফল সাইন্স এন্ড এনভারমেন্টের ২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত একটি রিপোর্ট বলছে দিল্লিতে বা জাতীয় রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়ায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হচ্ছে। এই দূষণের পরিমাণ প্রায় ৫১ শতাংশ। পরিবেশ দূষণের বিষয়টিকে মাথায় রেখে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। নিয়মাবলী জারি করে দিল্লিতে ৯০…
Read More
কত ঘণ্টায় পৌঁছানো যাবে হাওড়া থেকে দিল্লি

কত ঘণ্টায় পৌঁছানো যাবে হাওড়া থেকে দিল্লি

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বর্তমানে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লি এবং হাওড়ার মধ্যে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই বুলেট ট্রেন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলবে। সফরকালে বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। এমতাবস্থায়, দিল্লি থেকে পাটনা পৌঁছতে ৪ ঘন্টারও কম সময় লাগবে। এই ট্রেন মারফত দিল্লি থেকে হাওড়া পৌঁছনোর জন্য ৯ টি স্টেশন তৈরি করা হবে। প্রথম স্টেশনটি হবে দিল্লি। দিল্লি ছেড়ে যাওয়ার পর, ট্রেনটি সরাসরি…
Read More
বদল আনা হলো পুরনো নিয়মে

বদল আনা হলো পুরনো নিয়মে

বিগত বেশকিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে জারি হলো নির্দেশিকা। এবার গাড়ি পারমিট নিয়ে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহন দফতর। পারমিটকে প্রায় সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল। যার মধ্যে অন্যতম হলো যানবাহনের কর দিতে হলে পারমিট লাগবে। নতুন পারমিট পেতে হলে নিম্নলিখিত নিয়মগুলি আপনাকে মানতে হবে। ১) নতুন পারমিট পেতে হলে অনলাইনেই আবেদন বাধ্যতামূলক। ২) আবেদনের দিন অর্থাৎ পেমেন্ট করার দিনটিকেই ‘আবেদনের তারিখ’ হিসেবে ধরা হবে। ৩) আগে আবেদনকারী আগে পাবেন ভিত্তিতে পারমিট দেওয়া হবে। ৪) বাস বা অটোর নির্দিষ্ট রুটের জন্য পারমিট চাওয়ার ক্ষেত্রে, খালি শূন্যস্থান দেখে ‘অফার লেটার’ দেওয়া হবে। ৫) অফার লেটারের মেয়াদ ছ’মাস, এই সময়ের…
Read More
থমকে রয়েছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ

থমকে রয়েছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতে বুলেট ট্রেনে ভ্রমণের স্বপ্ন পূরণ করতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। এই সঙ্কটের পেছনে কারণ চিন। বহু প্রতীক্ষিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৩ টি বিশাল টানেল বোরিং মেশিন চিনের একটি বন্দরে আটকে আছে। ফলে দেশের বহু প্রতীক্ষিত এই রেল প্রকল্পটি বিলম্বিত হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। মাটির নিচে টানেল তৈরিতে ব্যবহৃত এই TBM মেশিনগুলি জার্মান কোম্পানি হেরেনকনেখট থেকে অর্ডার করা হয়েছিল। কিন্তু, এগুলি চিনের গুয়াংজুতে কোম্পানির কারখানায় তৈরি করা হয়। এই মেশিনগুলির প্রথম অংশ ২০২৪ সালের অক্টোবরের মধ্যে ভারতে পৌঁছনোর কথা…
Read More
বাড়তে পারে তেলের দাম

বাড়তে পারে তেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ভারত সরকার তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর কড়া নজর রাখছে। ইরানের ৩ টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনা করছে। এই প্রণালী বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয়। এদিকে, ভারতও তার তেলের চাহিদার একটি বড় অংশ এই পথ দিয়ে আমদানি করে। এমতাবস্থায়, যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের একাধিক দেশ প্রভাবিত হতে পারে। যদিও, ভারত সরকার আশ্বস্ত করেছে যে, দেশের জনগণ তেল পেতে…
Read More
ইতিহাস তৈরী করতে চলছে মেট্রো কতৃপক্ষ

ইতিহাস তৈরী করতে চলছে মেট্রো কতৃপক্ষ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আসছে নতুন নতুন চমক। এবার চালু হতে চলেছে চালক বিহীন মেট্রো। দুরন্ত গতিতে ছুটবে মেট্রো, তবে চালক ছাড়াই। বিশ্বের অন্য কোনও প্রান্তে নয়, খাস কলকাতা মেট্রোতেই চালু হতে চলেছে এমন ব্যবস্থা। হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটের মেট্রোতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। চালক ছাড়াই এবার মেট্রো চলবে এই রুটে। কলকাতা মেট্রো সূত্রে খবর, ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টানা চলবে ট্রায়াল রান। পরীক্ষামূলক চালানো হবে চালক ছাড়া মেট্রো। তাতে পাশ করলেই যাত্রী পরিষেবার জন্য মিলবে ছাড়পত্র। ট্রায়াল রান চলবে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পর। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে…
Read More
দাম কমলো একাধিক ওষুধের

দাম কমলো একাধিক ওষুধের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের শুরুতেই বড়সড় চমক দিল কেন্দ্রীয় সরকার। ৩৫ টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমাল কেন্দ্র। কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে হৃদরোগ, ডায়াবিটিসের মতো একাধিক রোগের জন্য জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের নতুন দাম ধার্য করেছে। প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক, অ্যামোক্সিসিলিন, ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যাটোরভ্যাস্টাটিনের মতো কম্বিনেশন ওষুধগুলির পাশাপাশি দাম কমছে সিটাগ্লিপটিন, মেটফর্মিনের মতো অ্যান্টি ডায়াবেটিক ওষুধগুলির। যেমনটা জানা যাচ্ছে, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির কম্বিনেশন ওষুধগুলির দাম ১৫ টাকা ১ পয়সা থেকে কমে দাঁড়াচ্ছে ১৩ টাকা।…
Read More
বদলে যাচ্ছে পুরোনো নিয়ম

বদলে যাচ্ছে পুরোনো নিয়ম

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। খুব শীঘ্রই এই রেজাল্ট ফল প্রকাশিত হবে। তবে এবার বদলাতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৫০ বছরের পুরনো নিয়মে। এই বছর প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে একাদশ শ্রেণির পড়ুয়ারা। চারটে সেমিস্টারে হবে পুরো পরীক্ষা। ২০২৪ সালে যারা সেমেস্টার পদ্ধতির আওতায় একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল আগামী সেপ্টেম্বরে তারা তৃতীয় সেমেস্টারে বসবে এবং আগামী বছর ফেব্রুয়ারীতে চতুর্থ সেমেস্টার হবে। এই সেমেস্টার পদ্ধতিতে আসছে একাধিক বদল। এবার থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারে ছাত্রছাত্রীদের উত্তরপত্রে নাম লেখা চলবে না। শুধু রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়েই…
Read More