22
Mar
অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ রুশ আগ্রাসনে জ্বলছে ইউক্রেন৷ দীর্ঘ ২৩ দিন ধরে চলছে রাশিয়ার সেনা অভিযান৷ কিন্তু যুদ্ধ থামার নাম নেই৷ এরই মধ্যে রুশ সেনার কাছে যুদ্ধ থামানোর আর্জি জানালেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড সোয়ার্ৎজেনেগার। নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ৯ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সকলকে অসত্য বলে যুদ্ধে নামিয়েছেন৷ তাঁর কথায়, ‘‘যিনি ক্রেমলিনে বসে রয়েছেন, এটা তাঁর যুদ্ধ। এই যুদ্ধের সঙ্গে রাশিয়ার সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।’’ পাশাপাশি পুতিনের উদ্দেশে আর্নল্ডের বার্তা, ‘‘আপনি এই যুদ্ধ শুরু করেছেন! আপনিই এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আপনি এই যুদ্ধ বন্ধও করতে পারেন।’’…
