Arpita Debnath

5484 Posts
দাম কম হলো গ্যাসের

দাম কম হলো গ্যাসের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাম কমল রান্নার গ্যাসের। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আজ থেকে আগের তুলনায় আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। তবে এর জেরে স্বস্তি এল মূলত ব্যবসায়ীদের জন্য। কারণ বাণিজ্যিক এলপিজির দাম কমানো হয়েছে। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম হল ১৭৩৬ টাকা, আগে ১৭৬৯ টাকা ছিল এই দাম। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের…
Read More
সুখবর সরকারি কর্মীদের জন্য

সুখবর সরকারি কর্মীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান ঘিরে উত্তাল ছিল পরিস্থিতি। এরই মধ্যে রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। সম্প্রতি রাজ্যের গ্রুপ ডি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ দ্বারা এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের ৩৬,৩১২ জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা পড়েছে।…
Read More
মেরামতের কাজের জন্য বন্ধ হলো মেট্রো স্টেশন

মেরামতের কাজের জন্য বন্ধ হলো মেট্রো স্টেশন

বিগত বেশ কিছুদিন ধরেই একের পর এক নজরে আসছে ভাঙ্গন, বাড়ছে আতঙ্ক। বসে যাচ্ছে নিউ গড়িয়া ওরফে কবি সুভাষ মেট্রো স্টেশন। থামে ফাটল ধরা থেকেই বিপত্তির সূত্রপাত। স্টেশনের একাধিক পিলারেই নাকি ফাটল ধরেছে। এমতাবস্থায় সম্পূর্ণ স্টেশন ভেঙে ফেলে নতুন করে গড়তে হবে আস্ত স্টেশন। শুরুও হয়ে গিয়েছে সেই কাজ। খুলে ফেলা হচ্ছে প্ল্যাটফর্মের শেড। আপাতত প্রায় এক বছর বন্ধ থাকবে এই মেট্রো স্টেশন। কলকাতা মেট্রোর ব্লু লাইনের দক্ষিণে প্রান্তিক স্টেশন নিউ গড়িয়া। তার আগে ব্রিজি স্টেশন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে আপ এবং ডাউন মেট্রো। এটিই আপাতত প্রান্তিক স্টেশন হিসেবে কাজ করছে। ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিউ গড়িয়া অঞ্চলের…
Read More
আসন্ন পুজোর আগেই শুরু হলো প্রকল্পের কাজ

আসন্ন পুজোর আগেই শুরু হলো প্রকল্পের কাজ

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। হাতে বাকি আর মাত্র এক মাস সময়। পুজোর মরসুম এগিয়ে এলেও প্রশাসনিক কাজকর্মে কোনও খামতি বরদাস্ত নয়। নবান্নে রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ঘোষিত প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ যাতে বুথ স্তরে যথাযথভাবে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক। নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ সহ প্রশাসনের শীর্ষকর্তারা। শুরু হতে চলেছে এই নতুন প্রকল্প শিবির। চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। প্রতি তিনটি বুথ মিলিয়ে এক একটি পাড়া ধরে, মানুষের অভাব-অভিযোগ শুনে সরাসরি…
Read More
নয়া পরিকল্পনা রাজ্যের শাসক শিবিরে

নয়া পরিকল্পনা রাজ্যের শাসক শিবিরে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভিনরাজ্যে অত্যাচারের অভিযোগ ও নিরাপত্তার আশঙ্কায় নিজেরাই বাংলায় ফিরতে শুরু করেছেন বহু পরিযায়ী শ্রমিক। রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড যে প্রক্রিয়ায় তাঁদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছিল, তার আগেই হরিয়ানা, রাজস্থান ও দিল্লির মতো রাজ্য থেকে উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলায় ফিরতে দেখা যাচ্ছে বাংলাভাষী শ্রমিকদের। এই পরিস্থিতিকে সামনে রেখে সাংগঠনিক স্তরে দু’টি দিকেই নজর দিচ্ছে তৃণমূল। প্রথমত, ফেরা শ্রমিকদের বিকল্প কাজের বন্দোবস্ত এবং দ্বিতীয়ত, ভোটার তালিকায় তাঁদের নাম নিশ্চিত করা। কারণ, নির্বাচন কমিশনের…
Read More
নয়া দায়িত্ব দেওয়া হলো পুলিশ কমিশনারকে

নয়া দায়িত্ব দেওয়া হলো পুলিশ কমিশনারকে

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় রাজ্যের পুলিশ মহলে বড়সড় অদলবদল হয়েছিল। বেশ কয়েকজন পুলিশ কর্তার পদ পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে ছিল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে এবার অতিরিক্ত দায়িত্ব পেলেন তিনি। বিনীত গোয়েলকে এডিজি-আইজি এসটিএফ এর সঙ্গে এডিজি-আইজি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বও দেওয়া হয়েছে। অন্যদিকে দুঁদে আইপিএস অফিসার অজয় রানাডেকে বদলি করা হয়েছে হোমগার্ডে, যা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। আরো বেশ কিছু রদবদল হয়েছে পুলিশ মহলে। শ্যাম সিংকে সরানো হয়েছে ডিজি এবং আইজি সাইবার সেলে। দময়ন্তী সেনকে এডিজি-আইজি পলিসি থেকে করা হয়েছে এডিজি-আইজি এপি। এডিজি সাইবার থেকে হরি কিশোর…
Read More
নয়া প্রকল্প আসছে কেন্দ্র সরকারর তরফে

নয়া প্রকল্প আসছে কেন্দ্র সরকারর তরফে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। যুগের সাথে তাল মেলাতে এগিয়ে চলেছে দেশও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত সরকার দেশীয় যাত্রীবাহী গাড়ি উৎপাদনে বিশেষ করে ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে একটি অগ্রগামী প্রকল্প অনুমোদন করেছে। “ইলেকট্রিক প্যাসেঞ্জার কার নির্মাণ প্রকল্প” নামক এই প্রকল্প ভারতের ২০৭০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নির্গমন অর্জনের লক্ষ্য, টেকসই পরিবহণ ব্যবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশগত প্রভাব হ্রাস করার জাতীয় উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতকে বৈশ্বিক অটোমোবাইল নির্মাণ এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক ইভি নির্মাতারা…
Read More
কবে মিলবে প্রকল্পের টাকা

কবে মিলবে প্রকল্পের টাকা

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। হাইকোর্টের নির্দেশের পরও এখনও একশো দিনের কাজ নিয়ে টালবাহানা অব্যাহত। রাজ্যে প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) বন্ধ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত মামলায় ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ ছিল, এই প্রকল্প চালু হওয়ার পরে যাতে কোনও অনিয়ম যাতে না হয় সে দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক যোগে লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রকল্প…
Read More
বড় উদ্যোগ রাজ্যের বিরোধী দলের

বড় উদ্যোগ রাজ্যের বিরোধী দলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করবেন তিনি। সুকান্ত মজুমদারের থেকে ব্যাটন পাওয়ার পরে প্রথমবার বিজেপির রাজ্য সভাপতির পাশে দেখা যাবে মোদীকে। সূত্রের খবর, ওই সভার জন্য ইতিমধ্যেই সাত সদস্যের কমিটি গঠিত হয়েছে। শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন, বিজেপির মধ্যে কোনও বিভাজন নেই— পুরনো ও নতুন মুখ একসঙ্গেই নামবে ছাব্বিশের যুদ্ধে। বিজেপি চাইছে, ভোটের সুর বাঁধার আগে রাজ্যে তাদের উপস্থিতি টের পাক মানুষ। দমদমের সভায় মোদীর উপস্থিতি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গেরুয়া…
Read More
নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে পড়শি রাজ্য বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন! বিহারের ক্ষমতা কার হাতে যায়, গোটা দেশের নজর এখন সেদিকে। এরই মধ্যে আমজনতার জন্য বিরাট চমক সরকারের। সে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নীতিশ সরকার। বিহারে বিনামূল্যে দেওয়া হবে ১০০ ইউনিট বিদ্যুৎ! নির্বাচনের আগেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে সরকার। প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত গৃহস্থালী বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার মত পদক্ষেপ নেওয়া হতে পারে। বর্তমানে সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়…
Read More
নেওয়া হলো নতুন উদ্যোগ

নেওয়া হলো নতুন উদ্যোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম। এবার সেই লাইনে হতে চলেছে মেট্রোরেল ব্যবস্থা। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনার অন্তর্গত শিয়ালদহ থেকে এক্সপ্লানের পর্যন্ত ভূগর্ভের টানের বোরিং মেশিন নিয়ে কাজ করতে গিয়ে বড়োসড় বিপর্যয় হয়েছিল বউবাজার। এই বিপর্যয়কে মাথায় রেখে এবার খিদিরপুর থেকে পার্ক স্ট্রীট পর্যন্ত মাটির নিচে দেশে বৃহত্তম টানেল বোরিং মেশিন কাজ শুরু করার আগেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আরভিএনএল। জোকা-এক্সপ্লানেট মেট্রো করিডোরের অন্তর্গত একদিকে যেমন খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশনে প্রথম দফার কাজ শুরু হবে। পাশাপাশি ভিক্টোরিয়া স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত কাজ হবে। এই পুরো কাজটাই হচ্ছে ভূগর্ভে টানের বোরিং মেশিন…
Read More
বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ

বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে বাড়ি প্রকল্প অন্যতম। প্রথম কিস্তির টাকা সময় মতো পৌঁছে গিয়েছে। উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ। বহুদিন থেকে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে। বহু কাঠখড় পুড়িয়েও জট না খোলায় নিজের কোষাগার থেকেই আবাসে বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার। আগেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলার উপভোক্তারা। এবার পালা দ্বিতীয় কিস্তির। এই প্রকল্পের আওতায় থাকা প্রায় ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য। জানা গিয়েছে, আগামী জুন মাসে আবাসের দ্বিতীয় কিস্তির…
Read More
তৈরী হচ্ছে নয়া সেতু

তৈরী হচ্ছে নয়া সেতু

খোইতে শুরু করেছে বেশ কিছু জায়গা, আয়ু কমে এসেছে ৯০ বছরের পুরনো চাঁদমারি সেতুর। হাওড়া স্টেশনের লাগোয়া এই সেতুটিতে এতদিন মানুষ পারাপার করেছে। আর তাই তার বিকল্প হিসেবে শুরু হয়ে গেছে নতুন সেতুর কাজ। বলা হচ্ছে ১৫ মিটার চওড়া, চার লেনের এই সেতু ট্রেন চলাচল আরও মসৃণ করে তুলবে। পাশাপাশি এই সেতু তৈরি হলে রেল লাইন সম্প্রসারণেও অনেক সুবিধা হবে। কারণ নতুন সেতুটি সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করা হচ্ছে। এই নয়া সেতু কংক্রিটের একটি স্তম্ভ থেকে একাধিক কেবলের মাধ্যমে ঝুলে থাকবে। যে কারণে এই সেতুর নীচ দিয়ে অনায়াসেই ট্রেন চলাচল করতে পারবে। বর্তমানে যে সেতুটি রয়েছে তা মূলত ‘বো স্ট্রিং’। শোনা…
Read More
সুখবর, বৃদ্ধি পেলো ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

সুখবর, বৃদ্ধি পেলো ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

আরও চাপ বাড়তে চলেছে পাকিস্তানের ওপরে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, গত মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬.৯৯২ বিলিয়ন ডলার বেড়ে ৬৯২.৭২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ ৭০৪.৮৮৫ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। RBI জানিয়েছে, সংশ্লিষ্ট সপ্তাহে গোল্ড রিজার্ভও ২.৩৬৬ বিলিয়ন ডলার বেড়ে ৮৩.৫৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR ৮১ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৫৭১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তথ্য অনুসারে, এই সপ্তাহে IMF-এর কাছে ভারতের রিজার্ভ অবস্থানও উন্নত হয়েছে। যা ৩০ মিলিয়ন ডলার বেড়ে ৪.৪০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, পাকিস্তানের…
Read More