Arpita Debnath

5489 Posts
ছুটি ঘোষণা রাজ্য সরকারের তরফে

ছুটি ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড় খবর রাজ্য সরকারের তরফে, বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তবে একটু বদল হলো নিয়মে, এবার আর পূর্ণ ছুটি নয়, তার বদলে সরকারি কর্মচারীদের হাফ ছুটি দিল রাজ্য। অর্থ মন্ত্রক তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্যের সব সরকারি দফতরে হাফ ছুটি থাকবে। অর্থাৎ আগামী ২৫ মে, জামাইষষ্ঠীর দিন দুপুর দু’টোর পর ছুটি থাকবে সরকারি দফতরগুলিতে। পাশাপাশি রাজ্যের স্কুল প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে ওইদিন। প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে জামাইষষ্ঠীর দিন রাজ্যে সরকারি দফতরে হাফ ছুটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে জামাইষষ্ঠীতে পূর্ণ ছুটিই ঘোষণা করা হয় নবান্ন…
Read More
নয়া নির্বাচন কমিশনারের নিয়োগের অপেক্ষায় রাজ্য

নয়া নির্বাচন কমিশনারের নিয়োগের অপেক্ষায় রাজ্য

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। রাজ্যে চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জটিলতা তৈরি হল রাজ্যে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে। রাজ্যের পক্ষ থেকে রাজভবনে গত ১৮ই মে নাম পাঠানো হয়। কিন্তু এরপর ৫ দিন কেটে গেলেও রাজ্যপালের পক্ষ থেকে কোনো রকম উত্তর মেলেনি। অনেকে মনে করছেন রাজ্যপাল যদি রাজ্যের পাঠানো নামে সম্মত না হন তাহলে ফের একবার সম্মুখ সমরে যাবে রাজভবন ও নবান্ন। জানা যাচ্ছে, রাজ্যপাল হয়তো চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তাই এখন দেখার রাজ্যপাল রাজ্যের পাঠানো নামে সায় দেন নাকি বিকল্প কোনো নাম প্রস্তাব করেন। রাজ্যের পক্ষ থেকে রাজ্যপালের কাছে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে…
Read More
এবার বিস্ফোরণের ঘটনা দুবরাজপুরে

এবার বিস্ফোরণের ঘটনা দুবরাজপুরে

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। সম্প্রতি এগরায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার পুনরাবৃত্তি ঘটলো বজবজে। এবার বোমা বিস্ফোরণে ভেঙে পড়ল তৃণমূল কর্মীর বাড়ির একাংশ। ঘটনায় আহত ওই তৃণমূল কর্মীর স্ত্রী। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা এলাকা। এই ঘটনার পর ফের একবার বিরোধীরা অভিযোগের আঙুল তুলেছে শাসক দলের বিরুদ্ধে। কাশীপুর থানার গানের আইট গ্রাম প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে শরিফুল মোল্লা নামের এক তৃণমূল কর্মীর বাড়ির একাংশ ভেঙে যায়। এই ঘটনায় আহত হন তৃণমূল কর্মীর স্ত্রী। এরপর তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বিগত…
Read More
কুন্তলকে জেরা করায় সম্মতি পেল সিবিআই

কুন্তলকে জেরা করায় সম্মতি পেল সিবিআই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বঙ্গের শিক্ষক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত কুন্তলের ঘোষের চিঠির ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কুন্তলের বয়ান রেকর্ড করতে প্রেসিডেন্সি জেলে যেতে চেয়েছিল সিবিআই। আর তাতেই মিললো সম্মতি। অভিষেককে জেরার পরই তার সাথে কুন্তলের বয়ান মিলিয়ে দেখতে চেয়েছিলেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, তৃণমূল সাংসদ যে বয়ান দিয়েছেন তার সঙ্গে যোগসূত্র খুঁজতেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন করা হয়েছিল। প্রসঙ্গত, তৃণমূলের অপসারিত যুব নেতা জেলবন্দি কুন্তল ঘোষের মুখে উঠে…
Read More
জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। নিয়মে আসতে চলেছে বড়সড় রদবদল। জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য এবার ভোটার তালিকার সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এতে ভোটার তালিকায় নাম তোলা অনেক সহজ হয়ে যাবে। মৃত ভোটারের নাম বাদ যাওয়ায় ভোটার তালিকা অনেক স্বচ্ছ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করবে সরকার। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের কাছ থেকে মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিয়ে থাকে। কমিশন তা করে প্রশাসনিক নির্দেশে। আইন হলে কমিশন সরাসরি এই কাজ করতে পারবে। আইন তৈরির পর সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে তা হল, ১৮ বছর বয়স…
Read More
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করাতে চাইছেন তাদের জন্য বড় সুখবর। এবার থেকে আবেদনকারীর বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার চুক্তি করেছে গুরগাঁও ভিক্তিক একটি সংস্থার সাথে। এই সংস্থাটি প্রযুক্তি ভিত্তিক পরিবহন পরিষেবা দিয়ে থাকে। এই সংস্থাটি এটিএম কার্ডের আকারের ড্রাইভিং লাইসেন্স তৈরি করবে। কিউআর কোড ও একটি চিপ সম্বলিত ড্রাইভিং লাইসেন্স ডাকবিভাগের দ্বারা পৌঁছে দেওয়া হবে আবেদনকারীর বাড়িতে। জানা গিয়েছে কোম্পানিটি ভবানীপুরের বেলতলায় মোটরগাড়ির অফিসে তাদের অস্থায়ী কাজকর্ম শুরু করবে আগামী ১লা জুন থেকে। আবেদনকারী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স। এই পরিষেবার জন্য আবেদনকারীর কাছ…
Read More
আজও রাজ্য জুড়ে ঝড়ের পূর্বাভাস

আজও রাজ্য জুড়ে ঝড়ের পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে কালবৈশাখী নিয়ে কড়া সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭মে টানা পাঁচ দিন রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে৷ বুধবারও রাজ্যের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ধেয়ে আসতে চলেছে৷ বুধবার রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়…
Read More
চলতি বছর শেষেই পরিষেবা শুরু হয়ে যেতে পারে গঙ্গার তলার মেট্রোর

চলতি বছর শেষেই পরিষেবা শুরু হয়ে যেতে পারে গঙ্গার তলার মেট্রোর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবার। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে কলকাতা ও হাওড়ার মানুষের। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এমনটাই জানিয়েছেন, আর কিছু মাসের মধ্যেই দুই শহরের মানুষেরা গঙ্গার নীচ দিয়ে মেট্রো করে যাতায়াত করতে পারবেন। পি উদয় কুমার রেড্ডির কথায়, শিয়ালদা মেট্রো স্টেশনের সাথে শীঘ্রই যুক্ত করা হবে এসপ্ল্যানেডকে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন আশা করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা দিতে পারবে। এছাড়াও শিয়ালদার সাথে এসপ্ল্যানেড স্টেশন যুক্ত করার কাজ সম্পন্ন হবে আগামী জুন-জুলাই এর মধ্যে। মেট্রো রেলের জিএম এর আশা, আগামী জুলাই মাসের…
Read More
একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে রাজ্যে

একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে রাজ্যে

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। সম্প্রতি এগরায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই তার পুনরাবৃত্তি ঘটেছে বজবজে। এবার এগরা, বজবজের পর এবার মালদহ। রাজ্যে একের পর এক বেআইনি বাজি কারখানা-গুদামে বিস্ফোরণের ঘটনা। এদিন ইংরেজবাজারে মজুত করা বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, জ্বলছে আগুন। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ইংরেজবাজারের একটি বাজির দোকানে পরপর বিস্ফোরণ হয়। নিমিষে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে। সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে আহত অন্তত ৩। জানা গিয়েছে, পাশের আট-দশটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। অসুস্থদের…
Read More
চাকরি নিয়ে বড় সুখবর রাজ্য সরকারের তরফে

চাকরি নিয়ে বড় সুখবর রাজ্য সরকারের তরফে

বড় সুখবর রাজ্য সরকারের তরফে, যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় এক হাজার পদে নিয়োগ হবে বলে জানা গেছে এই বিজ্ঞপ্তিতে। সব থেকে বড় খবর মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। মাধ্যমিক পাশের পাশাপাশি বাংলা ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে প্রার্থীকে। এছাড়াও গ্রামীণ এলাকায় ঘোরাঘুরি করার ক্ষেত্রে থাকতে হবে আগ্রহ। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি সংরক্ষণ নীতি…
Read More
একাধিক আকর্ষণীয় স্থান গড়ে উঠতে চলেছে দিঘায়

একাধিক আকর্ষণীয় স্থান গড়ে উঠতে চলেছে দিঘায়

দুদিনের ছুটি মানেই সবার আগে মনে আসে দিঘার নাম। রাজ্যে ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন দীঘাকে তিনি গোয়ায় পরিণত করবেন। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির। এছাড়াও দীঘায় সরকারের উদ্যোগে তৈরি করা হচ্ছে আরো একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার দীঘায় আসতে চলেছে প্রমোদতরী। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ ‘এমভি নিবেদিতা’ নামের প্রমোদতরী পরিষেবা শুরু করতে চলেছে। পর্যটকদের কাছে দীঘাকে আরো আকর্ষণীয় করে তুলতে সরকার এর আগে নানান উদ্যোগ নিয়েছে। প্রমোদতরীতে চেপে দর্শকরা সমুদ্র অভিযান করতে পারবেন। মেরিন ড্রাইভ ধরে দীঘা থেকে শৌলা পর্যন্ত মোট ২৯ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া যাবে। এই প্রমোদতরীতে…
Read More
ক্যান্সার চিকিৎসা নিয়ে রাজ্য সরকারের তরফে বড় উদ্যোগ

ক্যান্সার চিকিৎসা নিয়ে রাজ্য সরকারের তরফে বড় উদ্যোগ

মারণ রোগের নাম উঠলেই সবার প্রথম নাম মনে পরে ক্যান্সারের। এই ক্যান্সার শব্দটি শুনলে আমাদের সকলের মনের মধ্যেই ভেসে ওঠে মৃত্যু। সেই অর্থে এখনো পর্যন্ত ক্যান্সার চিকিৎসার কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। কেমোথেরাপির সাহায্যে ক্যান্সার রোগীর আয়ু খানিকটা বৃদ্ধি করা যায়। তবে আমাদের রাজ্যের কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন টাটা গোষ্ঠীর সাথে যৌথভাবে এসএসকেএম ক্যান্সার হাসপাতাল গড়ে তুলবে। রাজ্যের মন্ত্রিসভা এবার সেই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দিল। বাংলার মানুষের কথা ভেবে নতুন ক্যান্সার হাসপাতাল তৈরীর পরিকল্পনা করছে রাজ্য। রাজ্যে কিছু সরকারি ও কিছু বেসরকারি হাসপাতালে ক্যান্সার…
Read More
ঝড়ের সতর্কতা জারি রাজ্যের বেশ কিছু জেলায়

ঝড়ের সতর্কতা জারি রাজ্যের বেশ কিছু জেলায়

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের রাজ্য জুড়ে চলবে বিধ্বংসী ঝড়ের তান্ডব। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭মে টানা পাঁচ দিন রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে৷ রাজ্যের কিছু জায়গায় ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে। ইতিমধ্যেই মঙ্গলবার কমলা ও বুধবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দফতর। অন্যদিকে, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে আরও বেশি, ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিমি। কলকাতায় ঝড়…
Read More
প্রায় পঞ্চান্ন কেজি বাজি উদ্ধার হল বজবজ থেকে

প্রায় পঞ্চান্ন কেজি বাজি উদ্ধার হল বজবজ থেকে

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। সম্প্রতি এগরায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার পুনরাবৃত্তি ঘটলো বজবজে।পঞ্চায়েত পূর্বে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে মৃত ৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে একটি দোতলা বাড়ির অস্থায়ী ছাউনির একাংশ ধসে মাটিতে লুটিয়ে পড়েছে। ঘটনার পরই রবিবার রাতভর এলাকায় চলে ডায়মন্ড হারবার পুলিশের অভিযান। আটক করা হয়েছে বহুজনকে। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণ বাজি ও বাজি তৈরির বারুদ। বিস্ফোরণের ঘটনার পর সোমবার সকাল থেকে এতটাই উত্তেজনা ছড়ায় যে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। সূত্রের খবর প্রায় ৩৭ হাজার কেজি…
Read More