Arpita Debnath

5487 Posts
হিমাচল সরকার ঘোষণা করল মাস্ক বাধ্যতামূলক

হিমাচল সরকার ঘোষণা করল মাস্ক বাধ্যতামূলক

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন। এরই মাঝে আবার নতুন করে চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। চিনের করোনা সংক্রমণের গতি চিন্তা বাড়িয়েছে ভারতের। আবার কি ২০২০ সালের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে, এই প্রশ্ন উঠে গিয়েছে। মানুষকে আবার আগের মতোই সচেতন হতে হবে। এই আবহেই এবার কোভিড বিধি জারি করে দিল হিমাচল প্রদেশ। জানান হয়েছে, পর্যটন মরসুমে মাস্ক পরতেই হবে সকলকে। অর্থাৎ, মাস্ক এই রাজ্যে হল বাধ্যতামূলক। রাজ্যের মানুষ কিংবা বাইরে থেকে আসা পর্যটক, হিমাচলে আপাতত সকলকেই বাধ্যতামূলক ভাবে…
Read More
আবার এক নতুন বিতর্কে নাম জড়াল বিশ্বভারতীর

আবার এক নতুন বিতর্কে নাম জড়াল বিশ্বভারতীর

একের পর এক বিতর্ক লেগেই আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে। তার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও ফের সংবাদ শিরোনামে। এবার এক অধ্যাপককে বরখাস্ত এবং কয়েকজন পড়ুয়াকে শোকজ করার কারণে তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্তার অভিযোগে এক অধ্যাপককে চাকরি থেকে বরখাস্ত করেছে বিশ্বভারতী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুরের কারণে ৭ জন পড়ুয়াকে এক বছরের জন্য শোকজ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে ওই পড়ুয়াদের নিজেদের 'নির্দোষ' প্রমাণ করতে হবে। এদিকে যে অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে তাঁকে এর আগেও উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের নেপথ্যে থাকার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। সেই সময় তিনি প্রায় ২ বছর সাসপেন্ড ছিলেন। সম্প্রতি বিশ্বভারতী…
Read More
বাড়ছে তাপমাত্রা, দেখা নেই শীতের

বাড়ছে তাপমাত্রা, দেখা নেই শীতের

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ তবে অন্যান্য বছরের মতো চলতি বছর এই সময়টা সেইভাবে শীত পড়েনি। আর শেষ কয়েক দিন ভোরবেলা বাইরে তাকালেই দেখা যাচ্ছে কুয়াশার চাদর। এতএব অনুমান করাই গিয়েছিল যে শীতের প্রভাব আরও কমবে। হলও তাই। বড়দিনের পরেই আবার বাড়ল রাজ্যের তাপমাত্রা। এই সময়টা যেমন ঠান্ডায় অভ্যস্ত কলকাতা তথা রাজ্যের মানুষ সেই ঠান্ডা পড়েনি বললেই চলে। তার ওপর আরও বাড়ল তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি! বোঝাই যাচ্ছে শীতের আমেজের কী হাল…
Read More
উৎসবের মেজাজে বিষাদের সুর মার্কিন যুক্তরাষ্ট্রে

উৎসবের মেজাজে বিষাদের সুর মার্কিন যুক্তরাষ্ট্রে

গতকাল অর্থাৎ রবিবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বড়দিনের উৎসব। কিন্তু আমেরিকার বড়দিন কাটল বিষাদের মধ্যে দিয়ে। কারণ 'বম্ব সাইক্লোন' বিধ্বস্ত করে দিয়েছে দেশের একটি অংশকে। কোথাও ৮ ফুট বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে রাস্তাঘাটে। প্রবল তুষারঝড়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩১ জনের। মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে তারও আশঙ্কা। সব মিলিয়ে উৎসবের মেজাজ একদমই নেই মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন প্রবল তুষারপাতে প্রায় ১৫ লক্ষ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এখনও পরিস্থিতি প্রায় একই রকম। প্রাথমিকভাবে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রির কাছাকাছি ছিল সেটাও এখনও বহাল। সেই কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষের উদ্ধারে বাধা পাচ্ছে…
Read More
নতুন সংক্রমণের হদিশ মিলল দেশে

নতুন সংক্রমণের হদিশ মিলল দেশে

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বিএফ.৭ নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে। চিনে এই প্রজাতি নতুন রূপে মহামারি শুরু করেছে। এবার চিন্তা আরও বাড়ল, কারণ সম্প্রতি চিন থেকে আসা এক ব্যক্তির করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর সোয়াবের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, করোনার নয়া প্রজাতিতেই তিনি আক্রান্ত হতে পারেন। জানা গিয়েছে, কিছুদিন আগেই চিন থেকে ভারতে ফিরেছেন আগ্রার বাসিন্দা এক যুবক। ফেরার পরেই করোনায় সংক্রমিত হয়েছেন তিনি। এখন আপাতত নিভৃতবাসে রয়েছেন। আর যুবকের বাড়ি সিল করেছে প্রশাসন। চিন থেকে…
Read More
বড় নির্দেশ, দমকলের নিয়োগে স্থগিতাদেশ জারি

বড় নির্দেশ, দমকলের নিয়োগে স্থগিতাদেশ জারি

নিয়োগে দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য সরকার। এরই মধ্যে একাধিক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্ট অনেক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বিভিন্ন সময়ে স্থগিতাদেশও জারি করেছে। এবার দমকলের নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগের প্যানেল অনুযায়ী আপাতত দমকলে ফায়ার অপারেটর নিয়োগ নয়, স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। এদিন জানান হয়েছে, কলকাতা হাইকোর্টের গাইডলাইন মেনে পিএসসিকে পুনর্বিবেচনা করতে হবে এবং সেই কাজ শেষ করতে হবে আগামী দু'মাসের মধ্যে। আসলে এই নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল যে, সার্টিফিকেট নেই এমন ব্যক্তিও চাকরি পেয়েছে। আবার সংরক্ষিত কোটাতেও দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই আপাতত স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন…
Read More
আসন্ন নির্বাচনে ত্রিপুরায় পতন হতে পারে গেরুয়া শিবিরের

আসন্ন নির্বাচনে ত্রিপুরায় পতন হতে পারে গেরুয়া শিবিরের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। বছর ঘুরলেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ফেব্রুয়ারিতে বিধানসভা ভোট হবে উত্তর-পূর্বের এই ছোট রাজ্যটিতে। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরায় ম্যাজিক ফিগার ৩১। গত নির্বাচনে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বিপ্লব কুমার দেব। যদিও তাঁর বিরুদ্ধে সরকার চালানো নিয়ে বহু অভিযোগ ওঠার পর তাঁকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। সূত্রের খবর, সমীক্ষায় বিজেপি জানতে পেরেছে ত্রিপুরার জনজাতি এলাকায় সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ রয়েছে। যেভাবে বিজেপি শিক্ষা, স্বাস্থ্য ও চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার আগে, তার অধিকাংশ পূরণ হয়নি বলে অভিযোগ করছেন ত্রিপুরার মানুষ। বিজেপি যে সমীক্ষা চালিয়েছে তাতে দেখা যাচ্ছে তারা ম্যাজিক ফিগারের ধারে কাছে…
Read More
অতিমারী পরিস্থিতির মাঝেই কনফুসিয়াস ইনস্টিটিউট বাড়ছে জল্পনা

অতিমারী পরিস্থিতির মাঝেই কনফুসিয়াস ইনস্টিটিউট বাড়ছে জল্পনা

আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বেড়ে চলেছে সংক্রমণ। জানা গিয়েছে, চিনে প্রতি দিন কোভিডে আক্রান্ত হচ্ছেন প্রায় সাড়ে ৩ কোটি মানুষ। এসবের মাঝেই আবার সংবাদ শিরোনামে চলে এসেছে কনফুসিয়াস ইনস্টিটিউট যাতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামার পরেই ব্রিটেনে তালা ঝোলানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ঋষি সুনক। কিন্তু বর্তমানে যা অবস্থা তাতে বোঝা যাচ্ছে সেই সতর্কতা নিয়েও কিছুই করতে পারেনি বেজিং সরকার। অন্যদিকে কনফুসিয়াস ইনস্টিটিউট নিয়ে যে আলোচনা শুরু হয়েছে নতুন করে তাও অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। আসলে কনফুসিয়াস ইনস্টিটিউটগুলিতে পড়াশোনা হয় শুধুমাত্র চিনা ভাষায়। বিশ্বের একাধিক দেশে এই প্রতিষ্ঠান থাকলেও সবথেকে বেশি রয়েছে ব্রিটেনেই। চিনের দাবি, নিজেদের ভাষা, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে চৈতালিকে জিজ্ঞাসাবাদ পুলিশের

জল্পনার অবসান ঘটিয়ে চৈতালিকে জিজ্ঞাসাবাদ পুলিশের

রাজনৈতিক সভায় মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ রাজ্য জুড়ে চলছে আগামী নির্বাচনের প্রস্তুতি, চারিদিকে চলেছে রানৈতিক সভা৷ এর মাঝেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন৷ বিজেপির অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি। তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছে আদালত। তবে পুলিশি জিজ্ঞাসাবাদের দু'বার পুলিশের মুখোমুখি না হলেও তাঁদের তৃতীয় নোটিশে সাড়া দিলেন তিনি। জানা গিয়েছে, প্রায় ২ ঘণ্টা ধরে বিজেপি নেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আসানসোল পুরসভার কাউন্সিলার চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয়বার নোটিশ দিয়েছিল পুলিশ। উল্লেখিত সময় মতো…
Read More
বাড়তে থাকে সংক্রমণ নিয়ে বেচে চিকিৎসকদের উদ্বেগ

বাড়তে থাকে সংক্রমণ নিয়ে বেচে চিকিৎসকদের উদ্বেগ

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন। এরই মাঝে আবার নতুন করে চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। বর্তমানে ভারতের দৈনিক সংক্রমণ দু'শোর নিচেই রয়েছে। কিন্তু চিকিৎসকরা ভাল করেই জানেন নতুন করে করোনার ঢেউ আছড়ে পড়লেই সেই সংখ্যাটাই লাফিয়ে লাফিয়ে দৈনিক দু-তিন লক্ষ পেরিয়ে যেতেই পারে। এই আবহের মধ্যেই বড়দিনে কলকাতা তথা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ মাস্ক ছাড়াই পথে বেরিয়ে পড়লেন। চিকিৎসকরা নতুন করে করোনার বিপদ নিয়ে রীতিমতো প্রমাদ গুণতে শুরু করেছেন। চিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই দেশবাসীকে…
Read More
বিতর্কিত গানের পোশাকের দাম নিয়ে শোরগোল

বিতর্কিত গানের পোশাকের দাম নিয়ে শোরগোল

এই মুহূর্তে বিতর্কের কেন্দ্র বিন্দুতে রয়েছে পাঠান ছবির এক গান ‘বেশরম রং’৷ মুক্তির আগে থেকেই চলছে যথেষ্ট বিতর্ক, আর যত নষ্টের গোঁড়া দীপিকা পাদুকোনের পরনের ওই গেরুয়া মনোকিনি। গেরুয়া কেন বেশরম অর্থাৎ নির্লজ্জের রং হল, সেই প্রশ্ন তুলেই রে রে করে তেড়ে গিয়েছেন কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা৷ কেন তিনি ওই কাজ করলেন? তা নিয়ে একেবারে তুলকালাম কাণ্ড। রাজনীতিকরা তো বটেই সরব হয়েছে নেটিজেনদের একাংশও৷ হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, যে দৃশ্যে দীপিকাকে গেরুয়া রঙের মনোকিনিতে দেখা গিয়েছে, সেই অংশটি বাদ দিতে হবে। এদিকে, পাঠান ছবি নিষিদ্ধ করার দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে পিটিশন দিয়েছেন এক আইনজীবীও। বিহারের আদালতেও শাহরুখ, দীপিকা সহ…
Read More
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজভবনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয়েছে। আর এই বৈঠক থেকে বেরিয়ে এসেই রাজ্যপালের প্রশংসা করেছেন মমতা। জানিয়েছেন, রাজ্যপাল খুবই ভদ্রলোক। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দাবি করেন, তিনি আশা রাখেন তাঁদের মধ্যে কোনও সমস্যা হবে না। যা সমস্যা তা নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারবেন। আলোচনা করে সব সমাধান হয়ে যাবে। তাঁর এও আশা, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে আটকে থাকা বিল পাশ হয়ে যাবে। তবে অনেকের অনুমান, বাজেট অধিবেশন সংক্রান্ত…
Read More
বড় ধাক্কা, খারিজ হল কংগ্রেসের দায়ের করা আবেদন

বড় ধাক্কা, খারিজ হল কংগ্রেসের দায়ের করা আবেদন

বড়ো ধাক্কার মুখে কংগ্রেস। কংগ্রেসের দায়ের করা আবেদন গ্রহণযোগ্য নয়। ঝালদা পুরসভা নিয়ে তাঁদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঝালদা পুরসভায় জেলাশাসককে প্রশাসক পদে বসানো নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে কংগ্রেসের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। খারিজ হয়ে গেল সেই আবেদন। এই ইস্যুতে কংগ্রেসের করা মামলায় বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছিলেন যে, ঝালদা পুরসভাকে সচল রাখতে জেলাশাসক প্রশাসক হিসেবে কাজ করবেন। যাতে পৌর পরিষেবা থেকে সেখানকার মানুষ কোনও ভাবেই বঞ্চিত না হন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলররা। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব…
Read More
আবার নতুন করে বাড়তে থাকা সংক্রমণের কারণে সতর্ক বার্তা নমোর

আবার নতুন করে বাড়তে থাকা সংক্রমণের কারণে সতর্ক বার্তা নমোর

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। চিন থেকেই আবার করোনা আতঙ্ক বাড়তে শুরু করেছে। করোনাভাইরাসের নতুন উপপ্রজাতি ‘বিএফ.৭’-এর দাপাদাপি নিয়ে চিন্তায় ভারত সরকার। করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এই বৈঠক থেকেই সকলকে মাস্ক পরার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশে করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন নমো। কয়েক দিন পরেই বড়দিন এবং নতুন বছরের আগমন। এই সময়টা স্বাভাবিকভাবেই উৎসবমুখর হয়ে থাকে গোটা দেশ। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, পিকনিক, সবই চলে দারুণভাবে। এক কথায়, দেশের সর্বত্র ভিড় থাকে। তাই…
Read More