Arpita Debnath

5487 Posts
শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা ইডির তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা ইডির তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি'র মামলায় ফের আদালতে হাজির করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই মামলার শুনানিতে জামিন চাননি পার্থ, তবে তিনি কৈফিয়ত চেয়েছেন তদন্তের অগ্রগতি নিয়ে। অর্পিতার আইনজীবীও এই বিষয় নিয়ে আদালতে জানতে চান। তবে ইডি'র আইনজীবী গোটা বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা করেছেন। কেন তদন্তে দেরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা। সেই প্রশ্নের জবাবেই বিস্ফোরক দাবি করেন ইডি'র আইনজীবী। তিনি বলেন, গোটা ঘটনা কার্যত ডাকাতি করে চম্পট দেওয়ার মতো। ডাকাতি করে কেউ যদি এদিক-ওদিক চলে যান, তবে…
Read More
দেবাংশুর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনার সূত্রপাত

দেবাংশুর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনার সূত্রপাত

বিগত বেশ কিছুদিন ধরে নতুন জল্পনার সূত্রপাত ঘটেছে রাজ্যের শাসক শিবিরে। জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। তাঁর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনার সূত্রপাত। দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশুকে এবার তৃণমূল যুব কমিটিতে রাখা হয়নি। তারপরেই তাঁর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। যদিও সেই পোস্ট মুছে দিয়ে তিনি পরে অন্য একটি পোস্ট করেন। তবে আগেরটিও ভাইরাল হয়েছে। এদিন দেখা যায়, প্রথমে দেবাংশু তাঁর ফেসবুকে আপডেট দিয়েছিলেন, ''লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস''। সঙ্গে ছিল একটি নমস্কারের ইমোজি। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেটি মুছে দেন তিনি। তারপর একটি পোস্ট করে কিছু না লিখলেও একটি হাসির…
Read More
আগামী মাসেই শুরু হতে চলেছে বইমেলা

আগামী মাসেই শুরু হতে চলেছে বইমেলা

বছর শেষের সাথে সাথে শীতের চাদরে ঢাকছে কলকাতা। আজ থেকে ডিসেম্বর মাসের শুরু হচ্ছে। আগামী দু'তিন মাস যে উৎসবের আমেজে কাটে বাঙালির তা বলাই বাহুল্য। আর এই সময়ের যেটা অন্যতম আকর্ষণ সেটা হল বইমেলা। শহর তথা রাজ্যের বই প্রেমীরা মুখিয়ে থাকেন এটা জানার জন্য যে বইমেলা কবে থেকে শুরু হচ্ছে। এবার সেই দিনক্ষণ জানিয়ে দিল বুক সেলার্স অ্যান্ড গিল্ড। জানা গিয়েছে, আগামী বছরের জানুয়ারির ৩০ তারিখ শুরু হচ্ছে বইমেলা এবং তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের বইমেলার থিম কান্ট্রি হল স্পেন। উল্লেখ্য, ২০০৬ সালেও বইমেলার থিম কান্ট্রি ছিল তিকিতাকার দেশ। এদিকে বইমেলা শেষের…
Read More
চলতি মাস শেষে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি

চলতি মাস শেষে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি

বছর শেষের সাথে সাথেই বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে শীতের আমেজ। কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা কলকাতা। চলতি মাস শেষ হতে বাকি আর কটা দিন, কিন্তু এরই মাঝে ডিসেম্বর শুরুর আগেই শীত এসে হাজির দোরগোরায়৷ হালকা তাপমাত্রার পারদ নামলেও এটা এখনও বলা যাবে না যে জাঁকিয়ে শীত পড়েছে। যদিও শীত পড়ার পরিবেশ কিন্তু তৈরি হয়ে যায় এই সময়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তেমনটা মনে হচ্ছে না। কারণ রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। তাহলে কবে শীত পড়তে পারে বাংলায়, তা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন। আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের আগে তেমন ঠান্ডা পড়বে না পশ্চিমবঙ্গে। ততদিন ঠান্ডার পরিবেশ এমনই থাকবে। ভোরবেলা এবং রাতের…
Read More
আরো একবার পাশবিকতার উদাহরণ দিল তালিবান

আরো একবার পাশবিকতার উদাহরণ দিল তালিবান

আফগানিস্তানকে দখল নেওয়ার পর থেকে তালিবানি রাজ চলছে ওই দেশে। এর পর থেকেই আফগানিস্তানের অবস্থা কী হতে পারে তার আন্দাজ আগে থেকেই ছিল। বর্তমানে হচ্ছেও তাই। সে দেশের মানুষরা যে কী পরিস্থিতিতে আছেন তা আরও একবার স্পষ্ট হল এই ঘটনায়। খোলা ফুটবল মাঠে চাবুক মেরে শাস্তি দেওয়া হল তিন মহিলা সহ ১২ জনকে। সেই দৃশ্য দেখতে স্টেডিয়ামে ভিড় জমালেন সাধারণ মানুষও। তালিবান অধ্যুষিত আফগানিস্তানের এই ছবি দেখে সত্যিই সকলে শিহরিত। জানা গিয়েছে, 'নৈতিক অপরাধ' করায় ১২ জনকে শাস্তি দিয়েছে তালিবান শাসকরা। যদিও সঠিক ভাবে জানা যায়নি যে তারা কী অপরাধ করেছিলেন, তবু সূত্রের খবর, ডাকাতি ও সমকামিতার 'অপরাধের শাস্তি' পেয়েছেন…
Read More
নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এড়াতে বড় সিদ্ধান্ত পর্ষদের

নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এড়াতে বড় সিদ্ধান্ত পর্ষদের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যেই নেওয়া হচ্ছে টেট৷ পরীক্ষা শেষে শুরু হবে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ৷ ডিসম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের৷ নিয়োগ দূর্নীতি এড়াতে কেন্দ্রীয় ভাবে একটি জায়গাতেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। জেলা শিক্ষা সংসদের অফিসে নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর৷ জানা গিয়েছে, এইজন্য আইন দফতরের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিতে হবে৷ সম্মতি মিললে চূড়ান্ত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে৷ উল্লেখ্য এতদিন জেলা শিক্ষা সংসদের অফিসগুলিতে ইন্টারভিউয়…
Read More
আচমকাই আফতাবের ওপর হামলার পরিকল্পনা

আচমকাই আফতাবের ওপর হামলার পরিকল্পনা

সম্প্রতি এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। রাজধানী নতুন দিল্লিতে পুলিশের ভ্যানে আক্রমণের মতো ঘটনা ঘটল এবার। জানা গিয়েছে, প্রায় ১৪-১৫ জন তলোয়ার হাতে ওই ভ্যানের ওপর ঝাঁপিয়ে পড়ে। আফতাবের ওপর হামলা করাই ছিল তাদের উদ্দেশ্য বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশের গাড়িতে করে আফতাবকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র, তখনই এই হামলা। সূত্রের খবর, দিল্লিতে ফরেন্সিক পরীক্ষাগারের বাইরে এই হামলা চালানো হয়। সেখান থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল শ্রদ্ধার খুনে অভিযুক্ত প্রেমিক আফতাবকে। খবর অনুযায়ী, যারা হামলা করেছেন তারা আফতাবের…
Read More
হিঙ্গলগঞ্জে জেলা সফরের মাঝেই চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

হিঙ্গলগঞ্জে জেলা সফরের মাঝেই চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখানে বনদেবীর পুজো করে মন্দির ঘিরে দেন উন্নয়নের বার্তা৷ তিনি জানান, আজ হিঙ্গলগঞ্জে আসার আগে ১৫ হাজার শীত বস্ত্র কিনে এনেছেন৷ পাঁচ হাজার সোয়েটার, পাঁচ হাজার কম্বল আর পাঁচ হাজার চাদর৷ সেগুলি যেন মানুষ ঠিক মতো পায়৷ কিন্তু কোথায় রাখা হয়েছে সেগুলি? মুখ্যমন্ত্রীকে জানানো হয় শীতবস্ত্রগুলি বিডিও অফিসে রাখা হয়েছে৷ যা শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘‘বিডিও অফিসে কেন রাখা হবে? বিডিও-কে বলুন নিয়ে আসতে৷ আমি অপেক্ষা করব এখানে৷’’ তাঁর কথায়, ‘‘বনদেবীর পুজো উপলক্ষে কম্বল, চাদরগুলি…
Read More
আগামী মাসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

আগামী মাসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো দিন। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবেই আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দু'জনের পৃথক বৈঠক হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে, মূল বৈঠকের পর আলাদা ভাবে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন। আগামী ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। সেই দিনই এই দু'জনের আলাদা বৈঠক হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে তা নিশ্চিত হওয়া না গেলেও অনুমান করা হচ্ছে, রাজ্যের বকেয়া টাকা নিয়ে কথা বলতে পারেন মোদী এবং মমতা। ধারণা, আগামী মাসে বৈঠকের…
Read More
ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ছে গোটা বাংলায়

ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ছে গোটা বাংলায়

বছর শেষের সাথে সাথেই বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে শীতের আমেজ। কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা কলকাতা। চলতি মাস শেষ হতে বাকি আর কটা দিন, কিন্তু এরই মাঝে ডিসেম্বর শুরুর আগেই শীত এসে হাজির দোরগোরায়৷ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে জারি পারদ পতন৷ গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। এদিকে, আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় কম৷ আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে নভেম্বর মাসে কলকাতার…
Read More
আবার কি শেষের পথে সংক্রমণ

আবার কি শেষের পথে সংক্রমণ

বছর প্রায় শেষের পথে, প্রশ্ন জাগছে বছর শেষের সাথে সাথে কি আবার সংক্রমণও শেষের পথে। বেশ খানিকটা স্বস্তি দিয়ে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ। একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে ঢের বেশি। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মশা বাহিত রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৫ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৪৪৩ জন। এদিকে, রাজ্যে আজও কারোর মৃত্যু হয়নি। গত ২৪…
Read More
শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় মিললো পাঁচটি ছুরির হদিশ

শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় মিললো পাঁচটি ছুরির হদিশ

সম্প্রতি এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। এবার এই খুনে নতুন মোড়। জানা গিয়েছে, দিল্লি পুলিশ সম্প্রতি ৫টি ছুরির খোঁজ পেয়েছে। ধারণা এই ছুরিগুলি দিয়েই শ্রদ্ধা দেহ ৩৫ টুকরো করেছিল আফতাব। ছুরিগুলি আপাতত ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান হয়েছে। অস্ত্র উদ্ধার হওয়ার পরেও পুলিশ কি প্রমাণ করতে পারবে যে আফতাবই খুন করেছে শ্রদ্ধা ওয়াকারকে? কারণ শ্রদ্ধার মৃতদেহ খুঁজে পাচ্ছে না পুলিশ। আর কাউকে মৃত প্রমাণ করতে হলে তাঁর দেহ পাওয়াটা জরুরি, বলছে আইন। আসলে পুলিশের হাতে এমন কোনও…
Read More
শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনায় কড়া নির্দেশ

শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনায় কড়া নির্দেশ

এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় আপাতত পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। প্রেমিকাকে খুন করার পর ৩৫ টুকরো করেছে সে। জঙ্গলে ১৮ দিন ধরে সেই টুকরো ছড়িয়ে এসেছে। শ্রদ্ধা ওয়াকার খুনে এতকিছু তথ্য জানার পরেও আফতাবকে 'থার্ড ডিগ্রি' দিতে পারবে না পুলিশ। এমনকি কোনও ভাবেই তার সঙ্গে জোর-জবরদস্তি করা যাবে না! দিল্লির এক আদালতের নির্দেশ শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাবের বিরুদ্ধে কোনও রকম 'জুলুম' করা যাবে না। আগামী ৫ দিনের মধ্যেই তার 'নারকো টেস্ট' হবে। বিষয় হল, এমন এক ঘটনায় অভিযুক্তকে সামনে পেলে যে কারোর মাথা ঠিক রাখা…
Read More
জীবন যুদ্ধে হার মানলো ঐন্দ্রিলা, শেষ হলো ব়িয়্যাল ফাইটারের লড়াই

জীবন যুদ্ধে হার মানলো ঐন্দ্রিলা, শেষ হলো ব়িয়্যাল ফাইটারের লড়াই

বৃথা গেল সমস্ত চেষ্টা, ফেরা হলো না আর। জীবনযুদ্ধে শেষপর্যন্ত হার মানতে হল ঐন্দ্রিলাকে। ২০ দিনের লড়াই শেষে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। এবার মিরাকল হল না। মাত্র ২৪ বছরেই থমকে গেলো তার জীবন। গতকাল রবিবার সকালে জানা যায় পরপর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তারপর থেকে গভীর সংকটজনক অবস্থায় চলে যান তিনি৷ এর আগে দু'বার ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি যুদ্ধ জয় করে ফিরেছিলেন। ১ নভেম্বর তার ব্রেন স্ট্রোক হওয়ায় ফের তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাওড়ার হাসপাতালেই তিনি এই মাসের শুরু থেকে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু কোনওভাবেই আর তিনি সেই কেবিন থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারলেন না। ২০১৫ সালে অস্থিমজ্জায়…
Read More