Arpita Debnath

5487 Posts
কয়েক হাজার হাজার মামলা আটকে আছে সিবিআই-এর হাতে, বাড়াছে নতুন চিন্তা

কয়েক হাজার হাজার মামলা আটকে আছে সিবিআই-এর হাতে, বাড়াছে নতুন চিন্তা

সম্প্রতি ছোট থেকে বড় সব ধরণের মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির দাপট বেড়েছে অনেকটাই! পাল্লা দিয়ে আদালতে জমছে মামলার পাহাড়। এমতাবস্থায় প্রশ্নের মুখে পড়েছে দেশের অন্যতম শীর্ষ এজেন্সির তদন্ত প্রক্রিয়া। সাম্প্রতিককালে প্রকাশিত সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের বার্ষিক রিপোর্ট বলছে, সিবিআইয়ের হাতে থাকা প্রায় ৬,৭০০টি দুর্নীতির মামলার ভাগ্য আদালতে ঝুলে রয়েছে। এর মধ্যে ২৭৫টি মামলা চলছে ২০ বছরেরও বেশি সময় ধরে। বাংলার দিকে তাকালে দেখা যাবে, শুধুমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা নিয়ে অতিসক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু রাজ্যে তাদের হাতে থাকা ৫০০-র বেশি দুর্নীতির মামলা পড়ে রয়েছে আদালতে৷ এই সকল মামলার কোনওটির বয়স দশ বছর, কোনওটির আবার কুড়ি পেরিয়েছে।…
Read More
নিম্নমুখী কোভিড পরিস্থিতিতে নয়া ঘোষণা কেন্দ্রের তরফে

নিম্নমুখী কোভিড পরিস্থিতিতে নয়া ঘোষণা কেন্দ্রের তরফে

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে স্বস্তির খবর, দেশের করোনা ভাইরাস সংক্রমণ এখন প্রায় তলানিতে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রীয় সরকার। জানিয়ে দেওয়া হয়েছে বিমানে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে বলা যায়, করোনা বিধি কার্যত পুরো শিথিল করে দেওয়া হল। এমনিতেই শেষ কয়েক দিন যাবত দেশের কোভিড গ্রাফ অনেকটাই নেমে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, দেশের কোভিড পরিস্থিতি দেখে বিমানযাত্রার সময় মাস্ক পরা বাধ্যতামূলকের বিষয়টি শিথিল করা হয়েছে। তবে সাধারণ মানুষ সতর্কতা অবলম্বন করে মাস্ক পরতেই পারেন। তবে…
Read More
চাপ বাড়লে আরো, নিশীথের পর এবার নিশীথের পর এবার জারি গ্রেফতারি পরোয়ানা

চাপ বাড়লে আরো, নিশীথের পর এবার নিশীথের পর এবার জারি গ্রেফতারি পরোয়ানা

আবার একবার অস্বস্তিকর পরিস্থিতিতে রাজ্যের গেরুয়া শিবির। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এবার আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। আর কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। তার আগে এই ঘটনাগুলি যে গেরুয়া শিবিরকে খুব একটা স্বস্তির নিঃশ্বাস দেবে না, তা বলাই বাহুল্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় কোনও এক দিন নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নিয়ম ভেঙে মোটরবাইক ও গাড়ি নিয়ে র‍্যালি করেছিলেন তিনি বলেই দাবি। সেই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে থানায় লিখিত…
Read More
স্থগিত হল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

স্থগিত হল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এরই মাঝে ফের নিয়োগে বাধা৷ স্কুলে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শিক্ষক নিয়োগে আরও একবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। ১ ডিসেম্বর পর্যন্ত কোনও রকম নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই মামলায় এমনই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অন্য দিকে, হাই কোর্ট অসন্তোষ প্রকাশের পর কমিশনের আইনজীবী আদালতকে জানায়, আদালতের নির্দেশে বরখাস্ত হওয়া শিক্ষকদের হয়ে আর সওয়াল করবে না কমিশন। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগের জন্য যাঁদের ইতিমধ্যেই সুপারিশপত্র দেওয়া হয়ে গিয়েছে, তাঁদেরও নিয়োগপত্র দিতে মধ্যশিক্ষা পর্ষদকে নিষেধ করেছে উচ্চ আদালত। আগামী ২৮ নভেম্বরের মধ্যে…
Read More
এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু

এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের রক্ষাকবচ থাকা সত্বেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে৷ এই কাজ করছে রাজ্যের শাসক দল৷ অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা। আগামী সপ্তাহে মামলার শুনানি৷ বিরোধী দলনেতার বিরুদ্ধ সম্প্রতি ১২টি FIR দায়ের করা হয়ছে। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ থাকা সত্বেও, রক্ষাকবচ থাকার পরেও বার বার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেই অভিযোগ।তাই আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি র সম্ভাবনা৷ এদিকে, হোয়াটসঅ্যাপে শুভেন্দু ১,১০০টি নোংরা মেসেজ পেয়েছেন বলে দাবি তাঁর। যাঁরা এমন মেসেজ পাঠিয়েছেন তাঁদের বিরুদ্ধে এবার আদালতে…
Read More
অবস্থার অবনতি ঘটছে ঐন্দ্রিলার

অবস্থার অবনতি ঘটছে ঐন্দ্রিলার

সুস্থ হয়ে উঠেন যেন হলো না সুস্থ হওয়া, আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের দেওয়া কথা মতো মারন ক্যানসারকে হারিয়ে ফের অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু এবার আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ‘ব়িয়্যাল ফাইটার’ ঐন্দ্রিলা শর্মা৷ ভালো নেই ঐন্দ্রিলা৷ রক্তচাপ ওঠানামা করছে প্রবল ভাবে। শরীরে সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধ দিচ্ছেন চিকিৎসকেরা। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রাও। চিকিৎসায় মিলছে না সাড়া৷ চোখ খুলছেন না ঐন্দ্রিলা। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। এমনটাই হাসপাতাল সূত্রে জানা যায়। সঙ্কট কাটাতে শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকদের ডাকা হয়৷ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর অবস্থার আরও…
Read More
পঞ্চায়েত নির্বাচনে বীরভূম নিয়ে চলছে চর্চা

পঞ্চায়েত নির্বাচনে বীরভূম নিয়ে চলছে চর্চা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরুপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায় নতুন করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে পঞ্চায়েত নির্বাচনের সময় অনুব্রত জেল থেকে জামিনে আদৌ মুক্তি পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বীরভূম জেলা জুড়ে আপাতত এই চর্চাই চলছে। আদালতের এজলাসে বসেই অনুব্রত দলীয় কর্মীদের প্রতি যে কড়া বার্তা দিয়েছেন তাতে গোটা বিষয়টি অন্য মাত্রা পেয়েছিল। সেদিন অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেখানে দেখা করতে এসেছিলেন তাঁর জেলার তৃণমূলের কিছু নেতা-কর্মী। পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল নিয়ে সেখানেই তাঁদের নির্দেশ…
Read More
সবুজ সংকেত মিললো জোকা-তারাতলা মেট্রো পরিষেবায়

সবুজ সংকেত মিললো জোকা-তারাতলা মেট্রো পরিষেবায়

সবুজ সংকেত মেলার সাথে সাথেই স্বস্তি পেল বেহালাবাসী। এখন শুধু প্রতীক্ষায় দিন গুনছে। জোকা-বিবাদীবাগ রুট পুরোপুরি খুলতে এখনও বিরাট সময় লাগবে। কিন্তু জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা তো মিলতেই পারে। রেলের সবুজসঙ্কেত মিলেছে এই রুটে মেট্রো পরিষেবা চালু করতে। আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে আপাতত জানা গিয়েছে। ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু করতে সবুজসঙ্কেত দিয়েছে রেলওয়ে সেফটি কমিশন। অর্থাৎ নতুন বছরের শুরুতেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে অনুমান। সপ্তাহখানেক আগেই এই রুটের মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে এবং তাতে ইতিবাচক সঙ্কেতই মিলেছে। তাই আপাতত মোট ৬টি স্টেশন দিয়েই এই পরিষেবা…
Read More
পাল্টে যাচ্ছে ছবি, এবার ভোটের প্রচারে গুজরাতে যাচ্ছেন বঙ্গের বিজেপি নেতারা

পাল্টে যাচ্ছে ছবি, এবার ভোটের প্রচারে গুজরাতে যাচ্ছেন বঙ্গের বিজেপি নেতারা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। তবে এবারের নির্বাচনের ছবি একটু আলাদা। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে মূলত বিজেপি কেন্দ্রীয় স্তরের নেতারা এসে বঙ্গের ভোটের প্রচার করেন। এবার উলটো ছবি ধরা পড়বে। গুজরাতে ভোট প্রচারে যেতে চলেছেন বঙ্গের বিজেপি নেতারা বলে সূত্রের খবর। আগামী মাসেই মোদী রাজ্যে ভোট। তার জন্যই প্রচারে যাবেন বাংলার নেতারা। দলীয় সূত্রে খবর, আগামী মাসে গুজরাতে প্রচারে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, মালদহের ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ আরও অনেকে। এও জানা গিয়েছে, বিধায়ক শুভেন্দু অধিকারী, নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষও মোদী রাজ্যে প্রচারে যাবেন। আপাতত জি২০ সম্মেলনে রয়েছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে,…
Read More
স্বস্তি পেল মেনকা, মামলার শুনানি আপাতত স্থগিত

স্বস্তি পেল মেনকা, মামলার শুনানি আপাতত স্থগিত

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর এই আর্জি প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরইমাঝে মেনকাকে রক্ষা কবচ কেন? একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত সাফ জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো নির্দেশই বহাল থাকবে। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল দেওয়া সিঙ্গল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন জানায় ইডি। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়। বৃহস্পতিবার ছিল…
Read More
খুশকি নিরাময়ের জন্য কিছু প্যাকের তালিকা

খুশকি নিরাময়ের জন্য কিছু প্যাকের তালিকা

বদলে যাচ্ছে আবহাওয়া। ধীরে ধীরে আগমন ঘটেছে শীতের। এই আবহাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে ত্বক ও চুলের যত্নও নেওয়া উচিত। এই সময় অন্যতম প্রধান সমস্যা হলো খুশকি। খুশকি নিরাময়ের জন্য ঘরে তৈরি প্যাকের তালিকা: একটি পাকা অ্যাভোকাডোর পেস্ট তৈরি করে, দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং মধু যোগ করে ধোয়া চুলে লাগান এবং 30 মিনিটের জন্য রেখে দিন। মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দুটি ডিম এক কাপ দই, দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ লেবুর রস মেশান। পেস্টটি ভালোভাবে মাথার ত্বকে দেওয়ার পর প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দুই…
Read More
ঘোষিত হলো বাংলার নতুন স্থায়ী রাজ্যপালের নাম

ঘোষিত হলো বাংলার নতুন স্থায়ী রাজ্যপালের নাম

অবশেষে ঘোষিত হলো তার নাম। এবার বাংলা পেল নতুন স্থায়ী রাজ্যপাল। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি দিয়ে জানান হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন ড. সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই এই ঘোষণা করে দেওয়া হয়েছে। বর্তমানে ডঃ আনন্দ বোস মেঘালয় সরকারের উপদেষ্টা। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদজীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসাবে এ রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন লা গনেশন। রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।' দীর্ঘদিন ধরে প্রশাসনিক রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা আনন্দ প্রাক্তন আইএএস। প্রধানমন্ত্রী নরেন্দ্র…
Read More
অনুব্রতর নামে ওয়ারেন্ট আনতে তৎপর ইডি-র অফিসাররা

অনুব্রতর নামে ওয়ারেন্ট আনতে তৎপর ইডি-র অফিসাররা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে সিবিআই-এর পর বৃহস্পতিবার গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আজ শুক্রবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে হাজির করানো হতে পারে বলে জানা যাচ্ছিল। কিন্তু ইডি সূত্রে জানা গেল, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি তৃণমূলের এই নেতা। তাই, আর আসানসোল আদালত নয়, ইডি আধিকারিকেরা একেবারে দিল্লি রওনা দিয়েছেন। দিল্লিতে ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে সোজা দিল্লি নিয়ে আসা হবে বলেই ইডি সূত্রে খবর। বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ জিজ্ঞাসাবাদের…
Read More
এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়ল পোল্যান্ডেও

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়ল পোল্যান্ডেও

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আঁচ এসে লাগল পড়শি পোল্যান্ডের গায়ে৷ ইউক্রেনের প্রতিবেশি পোল্যান্ডের মাটিতে আছড়ে পড়ে রাশিয়ার ছোড়া একটি মিসাইল৷ রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান দু’জন৷ ইতিমধ্যেই ন্যাটোর তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে। এদিকে, এই ঘটনার পরেই রশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে পোলিস সরকার৷ এক বিবৃতিতে পোল্যান্ডের বিদেশমন্ত্রী বলেছেন, এই বিষয়ে অবিলম্বে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে৷ জানা গিয়েছে, পূর্ব পোল্যান্ডের প্রজেউডো গ্রামে রুশ মিসাইল আছড়ে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, ইউক্রেনকে নিশানা করে যে ক্ষেপণাস্ক্র ছোড়া হয়েছিল, সেটাই লক্ষ্যভ্রষ্ট হয়ে ইউক্রেন…
Read More